Home আঞ্চলিক মহেশপুর সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৩ জন আটক

মহেশপুর সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৩ জন আটক

5

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ভারত থেকে আসার ও ভারতে যাওয়ার পেথে বিজিবি’র সদস্যরা গত দু’দিনে শিশুসহ ১৩ জনকে আটক করেছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গতকাল শনিবার ভোর রাতে ও শুক্রবার রাতে শ্রনাথপুর,মাঠিলা,সামন্তা ও শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা শরিশাঘাটা সীমান্ত এলাকা থেকে খুলনার রুপসা উপজেলার সীমান্ত সেনা গ্রামের হাবিব মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫),তার স্ত্রী আছমা খাতুন (৪০) ছেলে শাওন(৩),নড়াইল জেলার দুশোহাটি গ্রামের মদন মোহন সরকারের ছেলে প্রভাষ সরকার (২৮),খুলনার ডুমুরিয়ার আগর বৈরাগীর ছেলে অচ্যুৎ কুমার বৈরাগী (৩৪),গোলাপগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার অধির বালার ছেলে আশিক বালার ছেলে (২৭),মাগুড়ার দিঘলকান্দি গ্রামের ভুবন সরকারের ছেলে গোপিনাথ সরকার (২৭),কলাগাছি গ্রামের শক্তিপদ শিকদারের মেয়ে কাকলি শিকদার (১৯),বাকনবাড়ীয়া গ্রামের গৌরমন্ডলের মেয়ে সুমতি মন্ডল (১৯),নড়াইল জেলার হিজলঙ্গা গ্রামের দিলিপ বিশ^াসের মেয়ে বৈশাখী মন্ডল (১৮), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নবুওয়াত মন্ডলের মেয়ে এমি খাতুন (২২),মহেশপুর উপজেলার নিশ্চিতপুর হঠাৎপাড়া গ্রামের আতর আলীর ছেলে শুকুর আলী (২৮) ও জীবননগর পাড়ার রহিম বক্স মন্ডলের ছেলে ওলিয়ার রহমানকে (৫০) আটক করা হয়।