Home খেলাধুলা পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের

পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের

7
করোনা মহামারিকালেও আলো ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে অলিম্পিকের এএফপি

খেলা ডেস্ক ।।

এক বছরের বেশি অপেক্ষা। এত অপেক্ষা করেও স্বপ্ন পূরণ হয়নি আয়োজকদের। অলিম্পিক স্টেডিয়ামে ধারণক্ষমতার পুরোটা না হলেও দর্শক উপস্থিতিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান করার ইচ্ছা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ ও টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাশিমোতোর। সেটা সম্ভব হয়নি। শূন্য গ্যালারিতেই হলো টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। 

শুরুতেই আতশাবাজির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে সবাইকে 
ছবি: রয়টার্স

অনুষ্ঠানের শুরু হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। মহামারির সময়টায় অ্যাথলেটরা ঘরে বসে কীভাবে অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা দেখানো হয়েছে সে ভিডিওতে। দর্শক না থাকলেও আতশবাজির মাধ্যমেই সবাইকে টোকিও অলিম্পিকে স্বাগত জানানো হয়েছে।

অলিম্পিকের ঐতিহ্যবাহী মার্চপাস্ট শুরু হয়ে গ্রিসকে দিয়ে।, যারা অলিম্পিক গেমসের প্রথম আয়োজক
 এএফপি
মার্চ পাস্ট শুরুর আগে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি ডক্টর মুহাম্মদ ইউনুস, যিনি এবার পেয়েছেন অলিম্পিক লরেল ট্রফি
ছবি: টুইটার