Home আঞ্চলিক বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি

7

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শুক্রবার ভোর থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

ভোর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীসহ সুন্দরবনের নদী-খালের পানি স্বাভাবিকের তুলনায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য।