Home আঞ্চলিক দৈনিক খুলনা টাইমস সম্পাদক’র বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

দৈনিক খুলনা টাইমস সম্পাদক’র বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

7

স্টাফ রিপোর্টার

খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার মহানগর হাকিম এর আমলী আদালত খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন কৃষকলীগ নেত্রী মোসা. হালিমা বেগম।

আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ১০ মে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিঅই) কে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১মার্চ দৈনিক খুলনা টাইমস পত্রিকার প্রথম পাতার ৪র্থ থেকে ৮ম কলামে খুলনায় অন্ধকার জগতের প্রায় ডজনখানেক “পাপিয়া” বনেছে বিশিষ্টজন জনপ্রতিনিধি শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে এসব অন্ধকার জগতের ডনদের একজন জনৈক কৃষকলীগ নেত্রী মোসা. হালিমা, তার অসামাজিক ও মাদকের ডেরা গড়ে তুলেছেন খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকার ১০তলা ভবনের বাড়িতে। মিথ্যা ও ভিত্তিহীন    সংবাদ প্রকাশ করে বাদীর সামাজিক, পারিবারিক, রাজনৈতিক মান-সম্মান ক্ষুন্ন করেছে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করেছে। একই সাথে রাজনৈতিক সকল অর্জন ধ্বংস করেছে। সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় কৃষকলীগ নেত্রী মোসা. হালিমা বেগম বাদী দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর বিরুদ্ধে মহানগর হাকিম এর আমলী আদালত খালিশপুর থানায় ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করেন যার নং- সিআর-৩৭/২০।