পাইকগাছা প্রতিনিধি
নানা অনিয়ম, দুর্নীতি, ঘুষ আদায় ও সাধারণ মানুষের সাথে অসৌজন্য আচরণ করায় পাইকগাছার দেলুটি ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব)-র বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রধান সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী নায়েব ইকবাল হোসেনের অপসারণ ও শাস্তির দাবীতে প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেন। বক্তৃতা করেন, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস, বিপ্লব মন্ডল, বিশ্বজিত রায়, সুকৃতি রায়, দীপন মন্ডল, অনুপ রায়, গোবিন্দ মন্ডল, গীতা রায়, শিউলী রায়, দীপংকর সরকর, সজল মন্ডল ও ডাঃ বিপ্লব মন্ডল। বক্তারা, নায়েব ইকবাল হোসেন খাজনা আদায়ের সময় অতিরিক্ত টাকা আদায়, সর্বসাধারণের সাথে অসদাচরণ করায় তার শাস্তি ও অপসারণের দাবী জানান। পরে বিক্ষোভ মিছিল শেষে নায়েবের কুশ পুত্তলিকা দাহ করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে ১১ হাজার মাস্ক বিতরণ
পাইকগাছায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য হেলাল উদ্দীন এর পক্ষে ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এর উদ্বোধন করেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা ও ১০ টি ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের কাছে ১১ হাজার মাস্ক প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জি.এম ইকরামুল ইসলাস। উপস্থিত ছিলেন, এস এম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ জিয়াদুল ইসলাম, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, জগদীশ রায়, এম এম আজিজুল হাকিম, মিজানুর রহমান মিজান, প্রিন্স, রায়হান পারভেজ রনি।











































