ঢাকা অফিস
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এছাড়া ৪৫ হাজার নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৭৪ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় ৫২ জন।
এর আগে বুধবার দেশে করোনা ভাইরাসে ২১০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ৩৮৩ জন। শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু।
এর আগে ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১০ জুলাই ১৮৫ জন, ৯ জুলাই ২১২, ৮ জুলাই ১৯৯ জন, ৭ জুলাই ২০১ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যুবরণ করেন।











































