স্টাফ রিপোর্টার>>
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ শাখায় কর্মরত কোন পুলিশ সদস্য মোটরবাইক চালাতে পারবে না। বুধবার ( ১৪ জুলাই) এক অফিস আদেশ প্রদান করা হয়েছে।
সিটিএসবির বিশেষ পুলিশ সুপার স্বাক্ষরিত স্বারক নম্বর-কেএমপি-সিটিএসবি)/৫০-৮৬/১১৯৩৩ তারিখ ১৪/৭/২০২১ এ উল্লেখ করা হয় আদেশের ব্যত্যয় পরিলক্ষিত হলে কনস্টবলদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। একই আদেশে সিটিএসবির সিআইও-১ এবং জোনাল পুলিশ পরিদর্শক ও এসআইগনকে তদারকি করার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের আরসিডি শাখায় কর্মরত পুলিশ কনস্টবল পারভেজ হোসেন কং নং ৭১৭০ চাচার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটিতে গ্রামের বাড়ি মেহেরপুরে যাবার পাথে মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টায় ঝিনাইদহে মোটরবাইক দুর্ঘটনায় মারা যাওয়ায় এ আদেশ হয়েছে বলে একটি সুত্র দাবি করেছে।











































