Home আঞ্চলিক শহীদ ইকবাল বিথারের ১২তম শাহাদত বার্ষিকী পালন

শহীদ ইকবাল বিথারের ১২তম শাহাদত বার্ষিকী পালন

31



খবর বিজ্ঞপ্তি

১১ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় সাবেক প্রেসিডিয়াম মেম্বার, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য শহীদ ইকবাল বিথারের শাহাদাতের একযুগ। তিনি ২০০৯ সালের ১১ জুলাই নগরীর মুসলমানপাড়ায় নিজ বাসার অদূরে মেট্টোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। শহীদ ইকবাল বিথারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ১৩ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভায় ও দোয়া মাহফিলে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচিত দলীয় ওয়ার্ড কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

  

২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের সুস্থ্যতা কামনা করে রবিবার বাদ আছর বানরগাতি বাইতুন নুর জামে মসজিদে ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম গোরা,        যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবীর, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাষ্টার আবু হান্নান, শেখ আব্দুর রহিম, গাজী রকিব উদ্দিন আহমেদ সোহাগ, ইকতিয়ার উদ্দিন (সেন্টু), এজাজুর রহমান সুমন, মোঃ সেকেন্দার আলী, রামীম হোসেন পিকুল, ওমর ফারুক সুমন, মো. আলমগীর হোসেন, মো. নয়ন, মো. মাসুদুর রহমান রানা, মো. বাদলসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।



সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল ও তাঁর পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল বাদ মাগরীব ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কার্যনির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, থানা আওয়ামী লীগ নেতা আরজুল ইসলাম আরজু, মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল,  আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এ্যাড. শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, শেখ জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, মোঃ জাহিদুল ইসলাম, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, এ্যাড. জসিমউদ্দিন খান লিটন, নুরজাহান রুমি, রোজী ইসলাম নদী,র কবির হোসেন, কামরুল ইসলাম, আশরাফ আলী হাওলাদার শিপন, ইসরাফিল ইসলাম, সালাম ব্যাপারী, জামাল হাওলাদার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মেজবাহ উদ্দিন।