Home আঞ্চলিক হরিনটানা থানা কমিউনিটি পুলিশিং কমিটির মাস্ক বিতরণ

হরিনটানা থানা কমিউনিটি পুলিশিং কমিটির মাস্ক বিতরণ

26
????????????????????????????????????


খবর বিজ্ঞপ্তি:


হরিনটানা থানা কমিউনিটি পুলিশিং ফোরাম’র উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়। শনিবার দুপুর থেকে হরিনটানা থানা ব্যপী করোনা সচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। এসময় হরিনটানা থানা কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভাপতি আজগর বিশ্বাস তারা কর্মহীনদের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান ও সচেতনতা মূলক প্রচারনা করার জন্য ৪ টা বিটে হ্যান্ড মাইক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা জোনের সহকারী পুলিশ কমিশনার মো: আবুল খায়ের, হরিনটানা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক, হরিনটানা  থানা কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভাপতি আজগর বিশ্বাস তারা, সাধারন সম্পাদক অনুপ গোলদার, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, নগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজিব মন্ডল প্রমুখ। এসময় সবাইকে ঘরে থেকে করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য আহবান করা হয়।