স্টাফ রিপোর্টার
খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেনের মাতা নাজমুন নাহার মিনি বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, ৩ তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পশ্চিম বানিয়াখামর খোরশেদ নগরে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি মোড়েলগঞ্জের এ বি গজালিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় জানাযা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
দৈনিক খুলনাঞ্চল পরিবারের শোক
খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেনের মাতা নাজমুন নাহার মিনি-এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। বৃহস্পতিবারের এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে কর্মরত সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেনের মাতা নাজমুন নাহার মিনি আজ সকাল ৮.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, ৩ তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বেলা ১২.৩০ মিনিটে পশ্চিম বানিয়াখামর খোরশেদ নগরে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি মোড়েলগঞ্জের এ বি গজালিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে সেখানে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে কর্মরত সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেনের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরাসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মোরেলগঞ্জ কল্যান সমিতির শোক
এদিকে এইচ এম ইকবাল হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, সদস্য সচিব মিজানুর রহমান মিলটন, জাহাঙ্গির হাওলাদার, সুলতান বেপারী, তানিজ হাওলাদার, গোপাল চন্দ্র সাহা, রুমান আহম্মেদ, সেলিম হাওলাদার, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, ডাঃ মোস্তাস্তিুও রহমান, ডাঃ মেহেদী হাসান, ডাঃ দেবনাথ তালুকদার রনি, মো শাহ আলম আরিফ, চিন্ময় মিত্র, আয়শা ইসলাম রুবি, জাহানারা মুক্তা, রফিকুল ইসলাম মাসুম, ডাঃ মিজানুর রহমান, আবু বক্কার হোসেন আবু, মুকিত খান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।











































