Home আঞ্চলিক মহামারী প্রতিরোধ করতে সকলকে সরকারের সহযোগিতা করতে হবে: বাবুল রানা

মহামারী প্রতিরোধ করতে সকলকে সরকারের সহযোগিতা করতে হবে: বাবুল রানা

20

খবর বিজ্ঞপ্তি


খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, মহামারী প্রতিরোধ করতে সকলকে সরকারকে সহযোগিতা করতে হবে। একা সরকার বা প্রশাসন দ্বারা এই মহামারী প্রতিরোধ সম্ভব নয়। আমরা সরকারের নিদের্শনা মেনে চললে করোনার মতো মহামারী মোকাবেলা করা অসম্ভব কোন কাজ না। তিনি আরো বলেন, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ যাতে কিছুটা রক্ষা পেতে পারে সেজন্যেই দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি খুলনায় দেড় লাখ মাস্ক সরবরাহ করেছেন। এই মাস্ক প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বাজার, ঘাট, দোকানপাটে এবং ইজিবাইক ও রিকসা চালকদের মাঝে বিতরণ করতে সকলের প্রতি আহবান জানান। তিনি নগরবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে সুস্থ্য থাকুন পরিবার ও সমাজকে সুস্থ রাখতে কাজ করুন।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে শেখ হেলাল উদ্দিন এমপি’র প্রেরিত মাস্ক সদর থানার ৯ ওয়ার্ডে বিতরণ কালে এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, বাবুল সরদার বাদল, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, শেখ এশারুল হক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, আলমগীর মল্লিক, জহির আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যু


খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান মুন্নার মা ফাতেমা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল বাদ আসর শেখপাড়া কাশেমিয়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর মো. লিটন, থানা আওয়ামী লীগ নেতা আকবর আলী মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে এম. আসাদুজ্জামান মুন্নার মা ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, চ. ম মুজিবর রহমান, মীর মো. লিটন।