খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস রোধে দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন কোটি মানুষের জন্য জরুরী আহারের ব্যবস্থা করুন। একদিকে করোনায় মৃত পরিবারের আহাজারিতে বেদনাহত পরিবেশ, অন্যদিকে কর্মহীন নিরন্ন মানুষের খাদ্যাভাব পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। সরকারকে ধীরে চলনীতি পরিহার করে জনগণকে বাঁচাতে রাষ্ট্রের সকল শক্তি নিয়োগের আহবান জানান।
বুধবার (৭ জুলাই) দুপুরে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় বক্তরা এই অভিমত ব্যক্ত করেন। নগরীর করোনা পরিস্থিতির ভয়াবহতা রোধ ও কর্মহীন মানুষের জন্য করনীয় নির্ধারণ করতে আয়োজিত জরুরী সভায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, হাত-পা গুটিয়ে বসে থাকার সময় নেই। পরিস্থিত সামাল দিতে সরকারের তৎপরতা ও দুর্বল আয়োজনে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে সভায় বলা হয় সরকার জনগণের জীবন নিয়ে খেলছে। জনগণের আহাজারি যেন সকারের কর্ণে পৌছাচ্ছে না। নামমাত্র ফটো সেসনের ত্রাণ সহয়তা ও ব্যর্থ স্বাস্থ্য বিভাগের অপরিকল্পিত দুর্বল ব্যবস্থাপনা করোনা পরিস্থিতি ভয়নক রূপ লাভ করেছে। সভা থেকে করোনার হটস্পট খুলনাসহ দেশের বিভিন্ন জেলা করোনা যুদ্ধকালীন জরুরী অবস্থা ঘোষণা করে রাষ্ট্রের সকল শক্তি নিয়োগের আহবান জানানো হয়। সভায় জনগণের স্বাস্থ্য সেবায় চুড়ান্ত অবহেলার জন্য ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে অবিলম্বে সেনাবাহিনী নামিয়ে এ মহাদুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। সভায় দেশের সকল জেলায় পৃথক করোনা হাসপাতাল স্থাপন, পর্যাপ্ত আইসিইউ শয্যার ব্যবস্থা, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও পর্যাপ্ত হাইফ্লো অক্সিজেন ক্যানলা এবং সিলিন্ডারের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভায় করোনাকালীন দুইকোটি কর্মহীন মানুষের জন্য আগামী ৬ মাসের খাবার অথবা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। সভায় দুর্ণীতি ও অপচয় রোধ করে সমুদয় অর্থ করোনা চিকিৎসায় ব্যয় করার আহবান জানানো হয়।
সভায় বৃহস্পতিবার থেকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীতে প্রতিদিন পাঁচশত থেকে একহাজার কর্মহীন মানুষকে তৈরী খাবার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় করেনা ভাইরাসে আক্রান্তদের প্রতি সহমর্মিতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, কমান্ডার আবু জাফর, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, কামরান হাসান, কাজী মাহমুদ আলী, সিরাজুল ইসলাম লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. ফারুক হোসেন, শামীম আশরাফ, সাজ্জাদ হোসেন জিতু, সেলিম বড় মিয়া প্রমুখ।
#
বিএনপির কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান
করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় বিএনপি পরিচালিত কল সেন্টারে তিনটি অক্সিজেন সিলিন্ডার দান করেছেন টিবি ক্রস রোডের মরহুম আমজাদ হোসেনের নামে তার দুই সন্তান এড. বাপ্পী ও তার ছোট ভাই মিথুন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় কল সেন্টারে এই দান গ্রহণ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। এর মধ্যদিয়ে বিএনপি কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়াল ৩০টি। বিএনপি নেতৃবৃন্দ দানকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, কমান্ডার আবু জাফর, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, কামরান হাসান, কাজী মাহমুদ আলী, সিরাজুল ইসলাম লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. ফারুক হোসেন, শামীম আশরাফ, সাজ্জাদ হোসেন জিতু, সেলিম বড় মিয়া প্রমুখ।











































