০ খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত খালিশপুর থানার ১২নং ওয়ার্ড বিএনপি কর্মী তানভীর হোসেন, আরমান হোসেন, মো. আব্দুল্লাহ, শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, মো. বাদল, মো. মামুন, মহিলাদলের সদস্য শারমিন বেগম, দৌলতপুর থানা ৬নং ওয়ার্ড বিএনপি সদস্য মো. ইউনুস হোসেন, যুবদলের খসরু রহমান জনি ও তার স্ত্রী, ১৬নং ওয়ার্ড বিএনপির মফিজুর রহমান ও খালিশপুর থানা বিএনপির সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের মাতা শামসুন নাহার বেগমের সুস্থতা কামনা করেছেন খুলনা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১ জুলাই) প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ অসুস্থদের সুস্থতা কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমূখ।











































