সজিবুর রহমান ,মাগুরা
করোনা নিয়ন্ত্রনে সরকার ঘোষিত ৭দিন কঠোর লকডাউনের বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মাগুরা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও জেলার দায়িত্বশীল নির্বাহী মেজিষ্টেটরা বৃষ্টি উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
জরুরি কাজে বাহিরে যাচ্ছে তাদের সাথে কথা বলে উপযুক্ত প্রমান সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা প্রমান দিতে ব্যর্থ হয়েছেন তাদেরকে জরিমানার আওতায় এনে সাজা দেওয়া হয়েছে। জেলা শহরের প্রতিটি রাস্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিয়েছেন। শহরের সকল দোকানপাট বন্ধ থাকলেও কিছু মুদি ও বেকারীর দোকান খোলা ছিল। রাস্তায় মানুষের আনাগনা ছিল খুবই কম। তবে শহরের অলিগলিতে রিক্সা ভ্যান ও অটো ছিল খুবই সামান্য।











































