Home আঞ্চলিক বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, দুই জেলেকে জরিমানা

বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, দুই জেলেকে জরিমানা

9

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণের অভিযোগে দুই ট্রলার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে সমুদ্র থেকে মাছ আহরণ করে আসার পথে মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে এফবি মা ও এফবি সীমা নামের দুই ট্রলারকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। পরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন। সেই সাথে জেলেদের আহরণকৃত মাছ নিলামে বিক্রির আদেশ দেন এই কর্মকর্তা।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এফবি মা ও এফবি সীমা নামক দুটি ট্রলার সাগর থেকে মাছ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে বাগেরহাট যাচ্ছিল। কোস্টগার্ড সদস্যরা পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলার দুটি আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির ৮ থেকে ১০ মন মাছ নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রির ৮০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

 সুন্দরবনে দুইমাস মাছ ধরা নিষিদ্ধ

সুন্দরবনের নদী খালে আগামী দুই মাস সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন-বিভাগ। প্রতি বছরের জুলাই ও আগস্ট মাস মৎস্য প্রজনন মৌসুম, তাই এ সময়ে সাধারণত মাছ ডিম ছাড়ে।

তাই প্রতি বছরের মতো চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব প্রকার মৎস্য ধরা বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে অভয়ারণ্য এলাকা সহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রসস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ। তবে, প্রজননের জন্য জুলাই ও আগষ্ট দুই মাস বনের সকল খালে মাছ ধরা বন্ধ করা হয়।

সুন্দরবন পুর্ব বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের মতো এবছরও দুই মাস সুন্দরবনের সব প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।