Home আঞ্চলিক খুলনায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ী গ্রেফতার

খুলনায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ী গ্রেফতার

10

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২২০০ টাকাসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়াড়ীরা হলেন আটরা শেখপাড়ার মৃত. মুন্সী আবুল হোসেনের ছেলে মো. হুমায়ুন কবির (৪৪) ও মো. ওমর ফারুক শেখের ছেলে মোঃ সাদ্দাম হোসেন  (২৮), আটরা আফিলগেটের মৃত. আহাদ আলীর ছেলে মো. মাসুদ রানা (২৬) ও  ইলিয়াস হোসেনের ছেলে মো. রাজু হোসেন (২৫) এবং আটরার  মো. আলীম শেখের ছেলে মো. নুরুল শেখ (২৭)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে খানজাহান আলী থানা পুলিশ। এসময় আটরা আফিলগেট আব্দুল মজিদ খাঁ ওরফে মজে খাঁ এর বসত বাড়ী হতে জুয়া খেলার সরঞ্জাম ২ সেট তাস, একটি পুরাতন প্রিন্টের কাথা, নগদ ২২০০ টাকাসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। জুয়াড়ীদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।