0 খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোশাররফ হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, ভাইবোন-আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ এশা দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় বিএনপির নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সুস্থতা কামনা: খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক মহানগর যুবদলের সাধারন সম্পাদক ইশতিয়াক উদ্দিন লাভলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শেখ আকিরুল ইসলাম, গুরুতর অসুস্থ মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সোনাডাঙ্গা থানা বিএনপির সহ সভাপতি কাজী নজরুল ইসলামের আশু রোগ মুক্তি কামনা করেছেন।











































