০ ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেটের গত দুই মৌসুমে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ায় খুলনা জেলার খেলোয়াড়দের ট্রাকসুট ও ট্রাউজার দিয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (২৯ জুন) খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এসব উপহার তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা।
২০১৮-২০১৯ মৌসুমে খুলনা জেলার অনুর্ধ্ব-১৪ দল ও একই মৌসুমে অনুর্ধ্ব-১৮ দল এবং চলতি ২০১৯-২০২০ মৌসুমে খুলনা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই তিন বিভাগের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ও কর্মকর্তাদের এ সাফল্যে ট্রাকসুট ও ট্রাউজার প্রদান করা হয়। বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনুর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক মোমতাজ আহম্মেদ তুহিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ হেমায়েত উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোলা খায়রুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, ফয়সাল আহমেদ পপা, বিসিবির খুলনা জেলা কোচ মো. শামছুল আলম রনি প্রমুখ।











































