তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০২০ এর উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও তৃতীয় বিভাগ লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য ও লীগ পরিচালনা কমিটির সম্পাদক এসএম ইনামুল কবির মন্নু, সংস্থার সাবেক সদস্য মো. বেলাল হোসেন, খালিশপুর প্রভাতী স্কুল মাঠ কমিটির সহ-সম্পাদকদ্বয় মো. হাফিজুর রহমান মিলন, নিয়াজ মোর্শেদ পল্টু, কাজী রিয়াজুল ইসলাম কাজলসহ বিভিন্ন কাব ও একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ফাইং প্রিজন। গতকাল ৪৩রানে হারিয়েছে আছিয়া মেমোরিয়াল ক্রিড়া চক্রকে। টসে জিতে ব্যাট করতে নেমে ফাইং প্রিজন ৪৪.৪ ওভারে ২৩৮ রানে অল আউট হয়। দলের মাহির ৬২ ও ফাহাদ আসিফ ৫৩ রান করেন। বড় লক্ষে ব্যাট করতে নেমে আছিয়া মেমোরিয়াল ক্রিড়া চক্র ৪৩.৫ ওভারে ১৯৫রান করতে সক্ষম হয়। দলের হয়ে সবোর্চ্চ ৬১রান করেন রওনাকুল।
আজ বুধবার খুলনা জেলা ষ্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯-২০২০ (খুলনা) এর ফাইনাল খেলাও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণ বসত উক্ত খেলা স্থগিত করা হয়েছে। খেলার ভেন্যু ও তারিখ পরবর্তীতে জানানো হবে।
মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ
ক্রীড়া প্রতিবেদক
জয়ের অপোটা আরও বাড়লো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। শেখ জামাল ধানমন্ডি কাবের বিপে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসর শুরু করা গোপালগঞ্জের কাবটি এবার নিজেদের মাঠে সাইফ স্পোর্টিং কাবের বিপে হেরেছে ২-০ ব্যবধানে।
অন্যদিকে দলের অন্যতম তারকা জামাল ভূঁইয়া না থাকলেও দাপুটে জয়ে তালিকার শীর্ষস্থানে ওঠেছে সাইফ। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা পেছনে ঠেলে দিয়েছে আগেরদিন সিংহাসনে বসা বন্দর নগরীর কাব চট্টগ্রাম আবাহনীকে। মারুফুল হকের দল সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে ঢাকা আবাহনী লিমিটেড ও গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা পরাজয়ের বৃত্তে আটকে থাকা মুক্তিযোদ্ধা নেমে গেছে একেবারে তলানিতে। ১৩তম স্থানে থাকা দলটির তিন ম্যাচে এক ড্রয়ে এখন পর্যন্ত অর্জন মাত্র ১ পয়েন্ট।
গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের পাস থেকে সাইফকে এগিয়ে দেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফুর রহমান। সার্বিয়ান কোচ দ্রাগো মামিচের শিষ্যরা ব্যবধানটা দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে সাইফের হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার জাবেদ আহমেদ। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্ষের ছোঁয়া থাকছে বাংলাদেশ গেমসেও। আগামী ১ এপ্রিল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমসটিতে এবার ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। দেশের ২০টি ভেন্যুতে হবে ইভেন্টগুলো, শেষ হবে ১০ এপ্রিল।
স্কুল হকিতে পুলিশ লাইন্সের গোল বন্যা
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ এর চূড়ান্ত পর্বের ষষ্ঠ দিনের প্রথম ম্যাচে লোহাগড়া সরকারি পাইলট স্কুলকে (নড়াইল) ১-০ গোলে হারিয়েছে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় (রংপুর)। বিজয়ী কেরামতিয়া স্কুলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আল আমিন।
দিনের দ্বিতীয় ম্যাচে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে মিউনিসিপ্যাল স্কুলকে (দিনাজপুর)। শহীদ মামুন মাহমুদের হয়ে আজমুল হোসেন ও চাঁদ শরিফ দুটি করে গোল করেন। একটি করে গোল এনে দেন সাঈদ হোসেন আকিব, ফয়সাল ইসলাম, সাকিল হোসেন ও মোহাম্মদ জিসান।
শেষ ওয়ানডের দলে নেই মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
সোমবার গুঞ্জন উঠেছিল গতকাল জিম্বাবুয়ের বিপে দ্বিতীয় ম্যাচের দলে রাখা হবে না মুশফিকুর রহিমকে, যদি পাকিস্তান সফরে যেতে রাজি না হয়।
মুশফিক রাজি হননি পাকিস্তান যেতে। তিন দফা পাকিস্তান সফরের দুই দফা সফর শেষ এরিমধ্যে। ব্যক্তিগত কারণে তৃতীয় দফার সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। গতকাল দ্বিতীয় ওয়ানডে দলে আছেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান কিন্তু তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে রাখা হচ্ছে না তাকে।
এর কারণ হিসেবে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, পাকিস্তানে একমাত্র ওয়ানডে ম্যাচের দলে যারা থাকবে তাদেরই খেলানো হবে জিম্বাবুয়ের বিপে শেষ ম্যাচে।
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গবার লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে মুজিববর্য উদযাপন উপলক্ষে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি মো. আলী আকবর টিপু উপস্থিত ছিলেন।
দিনের প্রথম খেলায় ভাষা আন্দোলনের মুজিব দল ও ১৬ই ডিসেম্বরের মুজিব দল অংশ গ্রহন করে। খেলাটিতে ভাষা আন্দেলনে মুজিব দল ৩৬ রানে জয়ী হয়। বিজয়ী দলের ইমাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় রক্তেভেজা মুজিব দল ও স্বাধীনতা মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটিতে স্বাধীনতা মুজিব দল ৮ উইকেটে জয়ী হয়। বিজয়ী দলের শফিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন কাইয়ুম গোরা, মশিউর রহমান, মুনতাকিম লালু, শিপার হায়দার, জাহিদ আমির পল্টু, সাইদুর রহমান, কামরুজ্জামান, আলমগীর, রাব্বী, নয়ন, বাপ্পী, আলী হোসেন, প্রমুখ।
সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ ১৯ মাস আর ২৩ ইনিংসে কোনো সেঞ্চুরির দেখা নেই। অবশেষে তামিমের ব্যাটে রানের ফোয়ারা বইলো। শুধু সেঞ্চুরি করাই নয়, বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। তামিম আউট হলেন ১৫৮ রান করে। এর আগে তারই ইনিংস ছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫৪ রানের। এই জিম্বাবুয়ের বিপইে খেলেছিলেন সেই ইনিংসটি। এবার করলেন ৪ রান বেশি।
তামিম ইকবালের ১৩৬ বলে ১৫৮ রানের ওপর ভর করে বাংলাদেশও বড় ইনিংস করে ৩২২ রানের। তবে রেকর্ড গড়া ইনিংস খেলার পর বিদায় নিতে হয়েছে তামিমকে। চার্ল মুম্বার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মুতোমবদজির হাতে ধরা পড়েন তামিম।
সাইকিং ফেডারেশনের সভাপতির পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক
এই তো গত ৯ ফেব্রুয়ারি পল্টনের শেখ রাসেল কমপ্লেক্সে ঘটা করে লোগো উন্মোচন করা হয়েছিল আন্তর্জাতিক স্টান্ট সাইকিং প্রতিযোগিতার।
যার নেতৃত্বে হয়েছিল এই অনুষ্ঠান তিনি বাংলাদেশ সাইকিং ফেডারেশনে সভাপতি শফিউল্লাহ আল মুনীর। পরে করোনাভাইরাস আতঙ্কে টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই শফিউল্লাহ আল মুনীর গতকাল মঙ্গলবার ছেড়ে দিয়েছেন ফেডারেশনের সভাপতির পদ। আড়াই বছর আগে সাইকিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন শফিউল্লাহ আল মুনীর।
হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স শুরু
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্বাবধানে এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে “হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স-২০২০”।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোাধন করেন। দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস সংস্থার ৪ জন নারী এবং ২৩ জন পুরুষ প্রশিক নিয়ে শুরু হয়েছে এবারের কোর্সটি।
কোর্সটি পরিচালনা করছেন বাংলাদেশ হ্যান্ডবল জাতীয় দলের প্রশিক মো: নাসির উল্লাহ লাভলু এবং মো. কামরুল ইসলাম কিরন। আট দিনব্যাপী আয়োজিত কোচেস কোর্সটি আগামী ৯মার্চ সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হবে।
বড় বাঁচা বাঁচল পাকিস্তানের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
‘পচা শামুকে পা কাটত’? তা বলাই যায়। পরিসংখ্যানে অন্তত সেই চোখ রাঙানি ছিল। কিন্তু পাকিস্তানের মেয়েদের বাঁচিয়ে দিল বৃষ্টি। থাইল্যান্ড নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এক যুগেরও বেশি সময় ধরে। কিন্তু ধারে-ভারে পাকিস্তানের মেয়েদের সঙ্গে তুলনাই চলে না। র্যাঙ্কিংয়ে থাই মেয়েরা শীর্ষ দশের বাইরে। আর পাকিস্তান মেয়েদের ক্রিকেটেও প্রতিষ্ঠিত শক্তিগুলোর একটি। সিডনিতে গতকাল মঙ্গলবার এই পাকিস্তানের বিপইে জয়ের সুযোগ হারিয়েছে থাই মেয়েরা।
সিডনিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল জাভেরিয়ার দল। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৫০ রানের ‘বিশাল’ সংগ্রহ দাঁড় করায় থাই মেয়েরা। মেয়েদের বিশ্বকাপে থাইল্যান্ডকে প্রথম ফিফটি এনে দেন নাতাকাম চান্তাম। থাই মেয়েরা কতটা ভালো ব্যাট করেছে এবং পাকিস্তানি বোলাররা কতটা বাজে করেছে সেই প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান—এবার বিশ্বকাপে এর আগে ৩ ম্যাচে সব মিলিয়ে ১৭টি বাউন্ডারি মেরেছিল থাই মেয়েরা। আজ পাকিস্তানের বিপে এক ইনিংসেই তারা মেরেছে ২৩ বাউন্ডারি। তবে এই সংগ্রহই পাকিস্তানের মেয়েদের জন্য ‘বিশাল’পরিসংখ্যান বিচারে।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েরা এর আগে ১৩৯ রানের বেশি ল্য ছুঁতে পারেনি। এ সংস্করণে এর আগে ১৫বার ন্যূনতম ১৫০ রানের ল্য তাড়া করতে নেমে কখনো জেতেনি পাকিস্তান নারী দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ১৪৪ রান তুলতে পেরেছে তারা। সে হিসেবে আজ বৃষ্টি না নামলে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখার সুযোগ ছিল থাই মেয়েদের। বৃষ্টি বাগড়া দেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামতে পারেনি পাকিস্তান। ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ায় ভাগাভাগি হয় পয়েন্ট। তাতে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার সুযোগ নেই জাভেরিয়াদের।
১৩ বছর পর রনজি ফাইনালে বাংলা
ক্রীড়া প্রতিবেদক
তৃতীয়বার রনজি ট্রফি জয়ের হাতছানি। ইডেন গার্ডেন্সে ইতিহাস গড়ল অরুণ লালের বাংলা। সেমিফাইনালে শক্তিশালী কর্ণাটককে হারিয়ে রনজি ট্রফির ফাইনালে উঠলেন অনুষ্টুপ মজুমদার, ইশান পোড়েলরা।
শেষবার ২০০৭-০৮ সালে ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল বাংলা দল। শেষবার রনজি ট্রফি জিতেছিল ৩০ বছর আগে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করার দুর্দান্ত সুযোগ চলে এল বাংলা দলের কাছে।
কোচ অরুণ লালের এই বাংলা যে অন্যরকম তা বোঝা গিয়েছিল গ্রুপ পর্বেই। ঈশান পোড়েল, অভিমণ্যু ঈশ্বরণদের পাশাপাশি অভিজ্ঞ মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররাও দুর্দান্ত খেলছিলেন।তবে, সেমিফাইনালের প্রতিপ ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা দল। যে দলে লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পা-ে, প্রসিদ্ধ কৃষ্ণা, অভিমণ্যু মিঠুনদের মতো তারকারা খেলেন। এ হেন কর্ণাটককে ফুঁৎকারে উড়িয়ে দিলেন ঈশান পোড়েলরা। আর এই জয়ের নায়ক মূলত চারজন। অনুষ্টুপ মজুমদার না থাকলে বাংলার ইডেন সেমিফাইনালে জেতা হত না। প্রথম ইনিংসে ১৪৯ নটআউটের পর দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৪১। টিমের দ্বিতীয় দফায় তোলা ১৬১ রানের চল্লিশ শতাংশই অনুষ্টুপের। ঠিক একই রকম ভাবে মনোজ তিওয়ারির কাছেও কৃতজ্ঞ থাকতে পারে বাংলা। ব্যাটসম্যান তিওয়ারি নয়। ক্যাপ্টেন তিওয়ারির কাছে। বাংলা অধিনায়ক হিসেবে টিমলিস্টে যাঁর নাম লেখা থাকে, সেই অভিমন্যু ঈশ্বরণের কাজ হল মাঠে অধিকাংশ সময় চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে থাকা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবই নিয়েছেন মনোজ।
গোকুলাম-ইস্টবেঙ্গল ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
ছিল বদলার ম্যাচ। কিন্তু গোকুলামকে তাদের ঘরের মাঠে হারাতে পারল না ইস্টবেঙ্গল। গতকাল মঙ্গলবার কোঝিকোড়ে পিছিয়ে পড়ে গোলশোধ করে ম্যাচ ড্র করল লাল-হলুদ শিবির। আর সেইসঙ্গে পরপর চার ম্যাচে অপরাজিত থাকল ইস্টবেঙ্গল। নয়া বিদেশি ভিক্টর পেরেজের পেনাল্টি থেকে গোল মান রাখল লাল-হলুদ শিবিরের।
ইস্টবেঙ্গল বদ্ধ ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে অনেকটা ভিক্টর পেরেজের জন্য। আসলে ভিক্টর দলে যোগ দেওয়ার পর জুয়ান মেরা অনেকটা মুক্ত মনে খেলতে পারছেন। ফলে কোলাডোকে বাড়তি চাপ নিতে হচ্ছে না। তবে চ্যাম্পিয়নশিপ বা রেলিগেশন, দু’টো েেত্রই ইস্টবেঙ্গল না থাকায় ফুটবলারদের সামনে তেমন কোনও ল্য নেই। কোচ মারিও রিভেরা ম্যাচের আগে জানিয়েছিলেন, তাঁদের সামনে এখন ল্য বাকি ম্যাচ সব জিতে লিগ টেবিলে যতটা উপরে যাওয়া যায়। এদিনও জয়ের ল্েযই নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যে গোল হজম করে তারা। গোকুলামের মার্কাস জোসেফ গোল করে এগিয়ে দেন দলকে।
পেছাতে পারে টোকিও অলিম্পিক
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কায় অলিম্পিক গেমস গ্রীষ্ম থেকে বছরের শেষ পর্যন্ত স্থগিত করা হতে পারে। গতকাল মঙ্গলবার জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাসিমোতো’র বরাতে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
জাপানের সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অলিম্পিক ২০২০ সালেই হবে। তবে তা নির্ধারিত সময়ে না হয়ে বছরের শেষ দিকে হতে পারে। অলিম্পিক গেমস চলতি বছরের ২৪ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। সময়মতো সবকিছু জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
চার মাস নিষিদ্ধ স্টারিজ
ক্রীড়া প্রতিবেদক
গত গ্রীষ্মে প্রাথমিকভাবে ছয় সপ্তাহ নিষিদ্ধ হয়েছিলেন ড্যানিয়েল স্টারিজ। তার অপরাধটা কী? বেটিংয়ের নিয়ম ভেঙে ২০১৮ সালের জানুয়ারিতে সম্ভাব্য দল বদলের তথ্য পাচার করে ফেঁসে যান লিভারপুলের সাবেক এ ফুটবলার।
স্টারিজের এ শাস্তিতে সন্তুষ্ট হয়নি এফএ। তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে গঠিত নিরপে কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আপিল করে ইংলিশ ফুটবলের এ সর্বোচ্চ সংস্থা। এতেই কপাল আরো পুড়ল স্টারিজের। সব ধরনের ফুটবল ও ফুটবল সংক্রান্ত কার্যক্রম থেকে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এ ইংলিশ স্ট্রাইকার। ১৭ জুন পর্যন্ত ফুটবল থেকে দূরে থাকতে হবে তাকে। শাস্তির সঙ্গে স্টারিজের জরিমানাও বেড়েছে। ৩০ বছরের এ ফরওয়ার্ডকে এখন দ্বিগুণ জরিমানা দিতে হবে। তা সব মিলিয়ে দেড় লাখ পাউন্ড। শুরুতে অবশ্য জরিমানা ছিল ৭৫ হাজার পাউন্ড।










































