Home আঞ্চলিক খুলনায় বিদ্যুৎ বিভাগের অবহেলায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘনার আশংকা

খুলনায় বিদ্যুৎ বিভাগের অবহেলায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘনার আশংকা

5


ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি


খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার গিলাতলা এ্যাসেনশিয়াল ড্রাগসের বিপরিতে খুলনা যশোর মহাসড়কের পূর্বপাশ্বে বুলবুলের তান্ডবে গাছের ডাল পড়ে বিদ্যুৎ লাইনের তার দীর্ঘদিন যাবত বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসী বিষয়টি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের আঙ্গুল দিয়ে দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে বিষয়টি তাদের জানা নাই।
বিদ্যুৎ বিভাগের অবহেলায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে অনাকাংখিত দূর্ঘটনা। জানাগেছে, খুলনা যশোর মহাসড়কের গিলাতলার এ্যাসেনশিয়াল ড্রাগসের বিপরিতে জনসাধারণের চলাচলের ফুটপাতের পাশে গত বছরের ৯ নভেম্বর ঘুর্নিঝড় বুলবুলের তান্ডবে মেহগুনি গাছ দুমড়ে মুচড়ে ভেঙ্গে বৈদ্যুতিক লাইনের তারের উপর পড়ে। সেই সময় বিদ্যুৎ বিভাগের কর্মচারীদেরকে বিষয়টি অবহিত করা হলে বিষয়টি তারা আমলে নেয়নি। দীর্ঘ ৪ মাসেও বিদ্যুৎ লাইনের উপর থেকে গাছটি সরানোর ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি বিদ্যুৎ বিভাগ। স্থানিয় বাসিন্দা মহিদুল ইসলাম জানান, বুলবুলের আঘাতে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন সহ সড়কের উপর পড়ে থাকা গাছ দ্রুত সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দু:খজনক বিষয় বিদ্যুতের লাইনের তারের উপর পড়ে থাকা গাছ সরিয়ে বিপদজনক বিদ্যুৎ লাইনের কাজের বিষয়টি বিদ্যুৎ বিভাগে অজ্ঞাত কারনে উদাসিন রয়েছে। বিদ্যুৎ লাইনের এই অবস্থায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জন সম্মুখে দীর্ঘদিন এই অবস্থা সাধারণ মানুষের নজর কাড়লেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেছে বিষয়টি তাদের জানানাই। এব্যাপারে বিদ্যুত উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর গিলাতলা এলাকার সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেনের নিকট গতকাল মঙ্গলবার সন্ধা ৭টায় মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই এবং এপর্যন্ত আমাকে কেউ অভিযোগ করেনি। আমি বিষয়টি সরেজমিনে যেয়ে জরুরী ভাবে পদক্ষেপ গ্রহন করব।