রূপসায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি মূলক সভা
রূপসা প্রতিনিধি
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম দিন, মহান স্বাধীনতা, গণহত্যা ও ভোক্তাধিকার দিবস পালন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতি মূলক সভা ৩মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। এ সময় বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্র্মকর্তা বাপ্পী কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, সমবায় বিষয়ক কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ্যক্ষ আল -মামুন সরকার, সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মিজানুর রহমান, আ. রহমান, প্রধান শিক্ষক আহসান হাবীব, যশোমন্ত ধর,কৃষ্ণ পদ পাল, মহিদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
ফুলতলা ইষ্টার্ণ গেট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : জরিমানা
খানজাহান আলী থানা প্রতিনিধি
ফুলতলা উপজেলার ইষ্টার্ণ গেট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় অভিযান চালায় । অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সামগ্রী তৈরী করায় সরদার হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানের খবর পেয়ে অধিকাংশ ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে চলে যায় , ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান অভিযানে নেতৃত্ব দেন । এ সময় সহযোগিতা করেন ৩য় এপিবিএন এসআই মোঃ তৌহিদ হোসেন ও সঙ্গীয় ফোর্স ।
দেবহাটায় পুলিশের অভিযানে জিআর মামলার ২ আসামী আটক
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে জিআর মামলার ২ জন আসামি গ্রেফতার হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-০২/০৩/২০২০ তারিখ সোমবার রাতে থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-২৩১/১০(সাতঃ) এর আসামী ১. মোঃ হাফিজুর মোল্লা, পিতা-গনি মোল্লা, সাং-চরবালিথা ও জিআর-৯৩/১৯ এর আসামী ২। মোঃ ফজলূ সরদার, পিতা-মৃত জুড়োল সরদার, সাং-বসন্তপুর, উভয় থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে নিজ নিজ মৎস্য ঘেরের বাসা থেকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিচারার্থে ইং-০৩/০৩/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী তীরের অবৈধ ভাব গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়ায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সকালে মহিষাকুন্ডু ব্রীজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এসময় গুড়িয়ে দেওয়া হয় নদী পাড়ের অবৈধ টিন, আধা-পাকা ও দ্বিতল ভবন। এর আগে মহিষাকুন্ডু ব্রীজ এলাকা পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে নোটিশ দেয় পান্নি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান চলছে।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নদীর জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সড়িয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সড়িয়ে নিয়েছে। যার স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।
ঝিনাইদহে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন
ঝিনাইদহ প্রতিনিধি-
নিজের আত্মরক্ষায় শেখা প্রয়োজন মার্শাল আর্ট। সুস্থ সুন্দর সমাজ গড়তে নৈতিকতার পাশাপাশি দেশব্যাপী ছেলেমেয়েদেরকে মার্শাল আর্ট শিক্ষা দিচ্ছে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টার। ঝিনাইদহের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের আত্মরক্ষায় শারীরিক শিক্ষা মার্শাল আর্ট শেখানোর উদ্দেশ্যে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের স্টেডিয়াম ভবনের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির কমিটি গঠন করা হয়। এতে রাইসুল ইসলাম আছাদকে আহ্বায়ক ও মার্শাল আর্টে ব্লাকবেল্ট ধারী প্রশিক্ষক শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে আহসান লিটন, তাহমিনা নাসরিক যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছে। ১০ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
কয়রায় ছাত্রলীগ নেতা রাসেলের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের শোক বিবৃতি
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কয়রা- পাইকগাছার মাননীয় সংসদ সদস্য ও সাবেক জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সহসভাপতি মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, খগেন্দ্রনাথ মন্ডল,আঃ সাত্তার পাড়, সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, যুগ্ম সম্পদাক ঢালী আমিরুল ইসলাম ওজাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম ও এ্যাডঃ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি বিষয়ক সম্পদক প্রভাষক শাহাবাজ আলী, দপ্তর সম্পাদক মাষ্টার সুজিত রায়, কোষাধাক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, মাষ্টার খায়রুল আলম, চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার,মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২
এসডিজি বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে: ড.বদিউল আলম মজুমদার
পি কে অলোক.ফকিরহাট
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ক্যান্টি ডিরেক্টর ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন এসডিজি বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে ফকিরহাটের বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকল প্রকার সহিংশতার ভয়াবহতা রোধ করে স্থিতিশীল পরিবেশ সৃস্টি সংক্রান্ত নারী নেত্রী উজ্জিবক ইয়ুথ লিডার্স ও স্থানীয় জনগনের সাথে উন্মুক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন সমাজ থেকে সকল প্রকার মৌলবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা যদি এসডিজি বাস্তবায়ন করতে চাই তাহলে সমাজ থেকে নারী পুরুষের সকল ভেদাভেদ দুর করে একটি উন্নত জাতি গঠন করতে পারবো। আর সেটি করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা বিভাগের শ্রেষ্ট ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আমাদের এসডিজি বাস্তবায়নের প্রধান বাঁধা বাল্যবিবাহ মাদক র্দুনীতি ও সাম্প্রদায়িকতা। যেটি সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেগুলি দুর করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন, খুলনার বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন কুমার মন্ডল, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান রঞ্জু, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, ব্যাবসায়ী তরুন কান্তি দাশ, মহিলা নেত্রী মল্লিকা রানী দাশ, কৃষ্ণা রানী দাশ, মাধুরী কুন্ডু, শিক্ষিকা রুম্পা দাশ, উজ্জিবক বাবুল হাসান, মাহিষা তানজিব, কৌশিক হালদার ও মালা খাতুন। এর আগে প্রধান অতিথি বেতাগা ফ্রি-ক্যাডেট স্কুলে মুজিব বর্ষ উপলক্ষে শিশু বরণ ও বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সততা স্টোর, রাসেল ল্যাব, নবনির্মিত চেঞ্জিং রুম, মাল্টিমিডিয়া কাস রুম, বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
কেশবপুরে নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার দিনব্যাপী নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ ও জাইকা প্রতিনিধি আসমা উল হুসনা।
কেশবপুরে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, প্রভাষক নাজমূল হুসাইন।
কেশবপুরে ভোরের সাথী প্রভাষক জুলফিকার আলীর দাফন সম্পন্ন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের হাজী আব্দুল মোত্তালিব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলা ভোরের সাথীর সদস্য জুলফিকার আলী(৫২)’র নামাজে জানাজা মঙ্গলবার সকাল ৯ টায় কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাওঃ আব্দুল জলিলের ঈমামতিতে নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অধ্যাপক মুক্তার আলী, উপজেলা ভোরের সাথীর আহ্বায়ক সাংবাদিক এস আর সাঈদ প্রমুখ। পরে উপজেলার তেঘরি গ্রামে ২য় নামাজে জানাজা শেষে তেঘরি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য প্রভাষক জুলফিকার আলী ২৭ ফেব্রুয়ারী কেশবপুর শহরের নিজ বাড়ির ৪ তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহতাবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরার অসহায় বৃদ্ধার সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় প্রভাবশালী কর্তৃক একটি অসহায় ভূমিহীন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে জোরপূর্বক তাদের সম্পত্তি দখল এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মুনছুর আলীর স্ত্রী বৃদ্ধা মোছাঃ আলেয়া খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অতিশয় দরিদ্র এবং ভূমিহীন পরিবার। আমার স্বামী তার নামে বিগত ১৯৮৯-১৯৯০ সালে সখিপুর মৌজায় ৫১২০ দাগে ২৫ শতক জল মহল ইজারা গ্রহণ করে ভোগদখল পূর্বক মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতো। যা ২০০৮ সালে কৃষি খাস জমি হিসাবে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন দেবহাটা উপজেলা প্রশাসন। যার বন্দোবস্ত নং-১০৩২। কিন্তু একই এলাকার বাবুর আলী গাজীর ছেলে নুর মোহাম্মদ ও রেজাউল গাজী গংরা আমার স্বামীর জল মহলটি হারি দেওয়ার শর্তে গ্রহণ করে হারির টাকা না দিয়ে জোরপূর্বক ভোগদখল শুরু করে। আমরা জমি বা হারির টাকা ফেরত চাইতে গেলে খুন জখম এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়।
আলেয়া খাতুন আরো বলেন, আমরা ভূমিহীন হওয়ায় সখিপুর মৌজায় ১নং খতিয়ানে ২০৬৫ দাগে ৩২ শতক সম্পত্তিতে ঘরবাড়ি, গাছপালা নির্মাণ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। যার চিরস্থায়ী বন্দোবস্ত কেস নং- ৪৫/১০-১১। তারিখ ০২/০১/১৭। দলিল নং- ১৯৭৮। কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ নুর মোহাম্মদ ও রেজাউল গাজী, একই এলাকার মৃত. মোসলেম মল্লিকের ছেলে গফুর মল্লিক, আশার আলো এনজিও’র পরিচালক সরকারি সম্পত্তি আত্মসাতকারী আব্দুল্লাহ মল্লিকসহ তার সাঙ্গপাঙ্গ ডাবলু গাজীর ছেলে মাদক সেবী রাজন, মৃত, সবুর আলীর ছেলে মাদকসেবী শরিফ, মৃত. আবু হার কারিকরের ছেলে আকরম কারিকর, মৃত আমিন উদ্দীনের ছেলে সিদ্দিক গাজী, সামছুদ্দিনের ছেলে আজারুল ইসলাম মিলে আমাদের মাথা গোজার ঠাইটুকুও জোরপূর্বক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করে। এবিষয়ে দেওয়ানী আদালতে ১৩২/১৮ নং মামলা দায়ের করেন গফুর মল্লিক। মামলায় প্রাথমিক ভাবে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও দোতরফা সুত্রে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার পূর্বক রায় আমার পক্ষে আসে। তারা ৩টি মামলা করলেও আদালত কাগজপত্র পর্যালোচনা করে মামলাগুলো আমাদের পক্ষে রায় দেন। এমনকি আদালত বাবুর আলী ও তার দুই ছেলে নুর মোহাম্মদ এবং রেজাউল ইসলামকে মামলাবাজ বলে উল্লেখ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, মামলার রায় আমাদের পক্ষে থাকার পরও উল্লেখিত মামলাবাজ ও ভূমিদস্যুরা উক্ত সম্পত্তিতে আমাদের যেতে না দেওয়ায় জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার সার্ভেয়ারকে সরেজমিনে মাপ জরিপ করার নির্দেশ দিলেও সার্ভেয়ার সাঈদুর রহমান সে নির্দেশ অমান্য করে উল্লেখিত মামলাবাজদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। ফলে দখলদাররা আমাদের উক্ত সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আমাদের ভিটেমাটি ছাড়া করার জন্য বিভিন্ন মাধ্যমে খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
তিনি বলেন, আমি একজন অসহায় ভূমিহীন বৃদ্ধা। সরকারের কাছ থেকে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে সেখানে বাসবাস করে আসছি। আমাদের দলিল রয়েছে, আদালতের রায় আমাদের পক্ষে। শুধু টাকা না থাকার কারণে তারা জোরপূর্বক উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন। তিনি উল্লেখিত মামলাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে এ সময় শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র সমাজের ভুমিকা অপরিসীম। আর তাই আগামী প্রজন্মকে শান্তিতে রাখতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে তাদেরকে উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসূচী গ্রহন
সাতক্ষীরা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষনসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাহাজ্ব নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহি ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আলফের দৌস আলফা, রোজিনা কান্টু প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান এ সময় প্রেস ব্রিফিংএ জানান, জাতির পিতার জন্মশত বর্ষ উপলক্ষ্যে তার নিজস্ব উদ্যোগে জেলার ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শত পরিবারকে স্বাবলম্বী করার জন্য আগামী ১৭ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তিনি জানান, প্রশিক্ষণ শেষে সেরা ৫ প্রশিক্ষানার্থীর মাঝে ল্যাপটপ বিতরন করা হবে। প্রেস ব্রিফিংএ তিনি আরো জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুজিব মোরাল স্থাপন, যাত্রী ছাউনি নির্মান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মানসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে।
ফুলতলায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ
ফুলতলা প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা এসএমই শাখা আয়োজনে মঙ্গলবার বিকালে শাখা কার্যালয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শাখা ম্যানেজার (অপারেশন্স) মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র অফিসার মোঃ আবু জাফর। মোঃ ইব্রাহীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রভাষক আঃ মান্নান, শেখ আবজাল হোসেন, মোঃ আইনুল হক, ব্যাংক কর্মকর্তা মোঃ মেঝবা উদ্দিন, মোঃ হাসান, আসাদুল ইসলাম, হাফেজ মোঃ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১৭৫ কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কয়রায় ছাত্রলীগ নেতার মৃত্যুতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের শোক
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের মৃত্যুতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মশিয়ার রহমান, সাঃ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, পাইকগাছা পৌরসভার ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, এস এম রাসেল, আকাশ, পল্লব, নাফিজ, রায়হান, রনি, মিঠুন, আরিফ, সৈকত, জাহিদুল, উত্তম, চয়ন প্রমুখ।
রামপালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতীবাদ সভা
রামপাল(বাগেরহাট) প্রতিনিধি
কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেল ও বেগমগজ্ঞ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রতীবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ অনুযায়ী রামপাল উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতীবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রামপাল সদরে প্রথমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রামপাল থানার সামনে শেষ হয়। রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সাদীর পরিচালনায় প্রতীবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি বোরহান উদ্দিন,যুবলীগ ভাঃ সাঃ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক চয়ন মন্ডল,সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ আঃ সালাম, ছাত্রলীগের প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী,অনিক সহ নেতাকর্মীবৃন্দ।
মোড়েলগঞ্জে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো.এমদাদুল হক(৭০) ও হাসেম আলী খান (৮৫) একই দিনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—–রাজিউন)। মঙ্গলবার বিকেলে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। জানাগেছে, জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামের মৃত. আফসার আলী শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো.এমদাদুল হক(৭০) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলো। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ২ ছেলে রেখে গেছেন।
অপরিদেক বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী খান (৮৫) একই দিনে দিবাগত রাত ১টার দিকে বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২টায় ও বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় এ দু’জন মুক্তিযোদ্ধাকে ছালাম প্রর্দশন শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাবেক সদস্য সচিব মো. শাহ আলম বাবুল, জিউধরা ইউনিয়ন কমান্ডার মুনসুর আলী মাঝি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, রফিজ উদ্দিন ও আব্দুল জলিল প্রমুখ।
যশোরে ইজিবাইক চালককে মারপিট ছিনতাইয়ের অভিযোগে মামলা
যশোর অফিস
পূর্ব শত্রুতার কারণে চিহ্নিত সন্ত্রাসীরা শহরের ঢাকা রোডস্থ মনিরুদ্দিন পেট্টোল পাম্পের সামনে থেকে এক ইজিবাইক চালককে মারপিট করে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ৪ আনা ওজনের স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে,যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া ঢাকা রোডের আওয়াল মিস্ত্রীর ছেলে সানি,মোল্লাপাড়া ঢাকা রোডের নীচে শরফুদ্দিনের ছেলে পাপ্পু ও বারান্দী মোল্লাপাড়া ঢাকা রোডের আওয়াল মিস্ত্রীর ছেলে সাগর।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মাঝিগাতি গ্রামের বর্তমানে যশোর শহরতলী নীলগঞ্জ সুপারী বাগান বাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোতালেব সরদারের ছেলে শরিফুল সরদার সোমবার সকালে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন,২৭ ফেব্রুয়ারী দুপুরে তিনি ইজিবাইকের ব্যাটারী কিনতে ভাড়া বাড়ি হতে শহরের ঢাকা রোড মনিরুদ্দিন পেট্টোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় উক্ত আসামীরা তার পথের গতিরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ী মারপিট করে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ও হাতের আঙ্গুলে থাকা ৪ আনা ওজনের স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। শরিফুল সরদার চিৎকার দিলে আসামীরা তাকে ছেড়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের মহাসমাবেশ অনুষ্ঠিত
পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগনের সেবক- ড. খন্দকার মহিদ উদ্দিন
যশোর অফিস
আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগনের সেবক। পোর্টফলিও নয় ছেড়া জামা পড়ে কোন গরিব মানুষ আমার অফিসে গেলে আগে আমি তার সাথে কথা বলি। এমনাই বলছিলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন। কমিউনিটি পুলিশিং ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহরের টাউনহল ময়দানে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমার চাবরি জীবনে এমন কোন ইতিহাস নেয় যে আমি কাউকে ফিরিয়ে দিয়েছি। আমি সবার সাথে কথা বলি, জনগনের জন্য কাজ করি। তিনি যশোরের এসপিসহ সকল পুলিশদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের সেবক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। পুলিশের দায়িত্ব জনগনের সেবায় পরিনত করতে সকলের সহযোগীতার প্রয়োজন। সমাজ থেকে অপরাধ উৎপাটনে জনগনের সম্পৃক্তা ছাড়া সম্ভব নয়। পুলিশ প্রকৃত মানুষের বন্ধু হতে হলে জনগনকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং যশোর জেলার সমন্বয়ক আহবায়ক আলী আকবরের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ,পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর জিলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে মঙ্গলবার বিকেলে যশোর কোতয়ালি মডেল থানার সামনে থেকে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে র্যালী বের হয়। র্যালিটি টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোর ইন্সস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিবর্তন ও উন্নয়ন সমিতির নির্বাচনী ইশতেহার
যশোর অফিস
যশোর ইন্সস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিবর্তন ও উন্নয়ন সমিতির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার সকালে প্রেসকাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিবর্তন ও উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে পরিবর্তন ও উন্নয়স সমিতির পক্ষে শিক্ষক সুলতান আহমেদ,এ্যাডভোকেট রবিউল আলম, ইকবাল কবীর জাহিদসহ প্যানেলের অধিকাংশ লোকজন উপস্থিত ছিলেন।
শহীদ চারুবালা করের সমাধিস্থল দখল ও স্মৃতিফলক নিশ্চিহ্ন প্রতিবাদে বঙ্গবন্ধু ম্যুরালে প্রতীকি শ্রদ্ধাঞ্জলি
যশোর অফিস
সমাধিস্থল দখল ও স্মৃতিফলক নিশ্চিহ্ন করে বসতবাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করায় মহান মুক্তিযুদ্ধে যশোরের প্রথম শহীদ চারুবালা করের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো যায়নি। এর প্রতিবাদে নীলগঞ্জ মহাশ্মশান এলাকা থেকে ফিরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে পদযাত্রার মধ্য দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে অবহিত করে বকুলতলাস্থ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ এ প্রতীকি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
চারুবালা করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি খুঁজে না পেয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে না পেরে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার সময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ, একেএম খয়রাত হোসেন, আফজাল হোসেন দোদুল, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব সরদার অপু, বিবর্তন যশোরের সহ সভাপতি নওরোজ আলম খান চপল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন, সুরধুনী যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, যশোরের মানুষের কাছে ১৯৭১ সালের তিন মার্চ ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নতুন মাত্রা যোগ হয়েছিল এদিন। মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে এদিন যশোরে পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে প্রথম শহীদ হয়েছিলেন চারুবালা কর।
স্বাধীনতার ৪৯ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত সেই শহীদের স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পারিনি কেউ। উপরন্তু তার সমাধিস্থল দখল ও স্মৃতিফলক নিশ্চিহ্ন করে দিয়ে গড়ে উঠেছে দখলদারদের দ্বিতল ভবন ও প্রাচীর। অথচ তার মৃত্যুর পর যশোর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল।
চারুবালা করের মৃত্যুবার্ষিকীতে সরজমিনি দেখা গেছে, নীলগঞ্জ মহাশ্মসানের পাশে নদীর ধারে প্রগতী বালিকা বিদ্যালয়ের পেছনে মাটির সাথে মিশে আছে চারুবালা করের সমাধি; যার উপর দিয়ে বাড়ি তুলেছেন নীলগঞ্জ এলাকার এক বাসিন্দা। এক পাশে শুধু এক লাইন ইটের সারি ছাড়া আর কিছুই নেই সেখানে। শেষ চিহ্নটুকুও আর নেই সেখানে।
এ বিষয়ে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুপি কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, বর্বর পাকিস্তান সেনাবাহিনীর অতর্কিত গুলিতে নিহত চারুবালা করের মৃত্যু মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নতুন মাত্রা যোগ হয়েছিল। তার মৃত্যুর পর যশোর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। কিন্তু সেই দিনটির কথা আজ আর সেইভাবে কেউ মনে রাখেনি।
তিনি বলেন, তার মৃত্যুবার্ষিকী যশোরের কোন সংগঠন তেমনভাবে কেউ পালন করে না। যা খুবই হতাশার। তিনি রাষ্ট্রীয়ভাবে চারুবালা করের সমাধি সংরক্ষণের দাবি জানান।
যশোরে চোলাই মদসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হাটখোলা রোডস্থ মারুয়া মন্দির সংলগ্ন কুসুমবাগ মার্কেট এর ভিতর সুলতান, শহিদ, আতিয়ার এবং আবিদ এর দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহিদ সিকদার (৪২), পিতা- কেরামত আলী, সাং-মুড়ালী মোড় মোঃ সুলতান (৭০), পিতা-মৃত হাতেম আলী, সাং-ঘোপ সেন্টার রোড মোঃ অজিয়ার রহমান (৩৬), পিতা-মৃত কোরবান গাজী, সাং-রেলগেইট পশ্চিমপাড়া, আবিদ হাসান (৩৫), পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং- পূর্ব বারান্দিপাড়া সর্ব থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরগনকে ৩৩৮ (তিন শত আটত্রিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেছে। ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর কোতয়ালী থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ)। ধারায় মামলা রুজু হয়েছে।
অনশনে যাচ্ছে যশোরের নসিমন করিমন আলমসাধু চালকরা
যশোর অফিস
চলাচলে হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে অনশনের ঘোষণা দিয়েছে যশোর নসিমন করিমন আলমসাধু ঐক্য পরিষদ। মঙ্গলবার প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন পরিষদের নেতারা।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ মার্চ যশোর টাউন হল ময়দানে স্বাধীনতা মঞ্চে এই অনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, যশোরে প্রায় ৩৫ হাজার চালক নসিমন করিমন আলমসাধু চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্তমানে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। উচ্চ আদালত থেকে মহাসড়কে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও গ্রাম থেকেও গাড়ি ধরে আনা হচ্ছে। পুলিশ ও যশোর পৌরসভা যৌথভাবে ধরে এনেতিন হাজার টাকা নিচ্ছে। ফলে বর্তমানে তারা বেকার জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে নসিমন করিমন আলমসাধু ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান বাবলা বলেন, আমরা বিভিন্ন সময় সরকারের কাছে নসিমন, করিমন, আলমসাধুকে আইনি বৈধতা এবং লাইসেন্স দেয়ার দাবি জানিয়েছি। কিন্তু তা না দিয়ে আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এখন আমরা শহর ও গ্রামে মালামাল পরিবহনে রুট নির্ধারণ, মহাসড়কের পাশে বাইরের নির্মাণ, সকল পরীক্ষার হয়রানি বন্ধ ও জব্দকৃত গাড়ি ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছি। এই দাবি মেনে নেয়া না হলে আগামী ১৫ মার্চ সকাল সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে নসিমন করিমন আলমসাধু ঐক্য পরিষদের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি বুলবুল শিকদার, সদস্য আব্দুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
তেরখাদায় সিদকে চুরির প্রবনতা বেড়ে গেছে
তেরখাদা প্রতিনিধি
খুলনা তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় সিদকে চুরির প্রবনতা বেড়ে গেছে। গতকাল বলদ্বর্না গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের পুত্র আবু তালেব শেখের বসত ঘরের পেছন দিয়ে সিদ কেটে ঘরে ঢুকে মোবাইল, নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারীসহ আনুসঙ্গিক মালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর সাক্ষাতে জানা যায়, এলাকার বিভিন্ন স্থানে, কখনো গোপনে কখনো প্রকাশেও রমরমা জুয়ার আসর চলে। সেই সাথে চলে মাদকের ছড়াছড়িও। এই সকল জুয়ারী ও মাদক সেবীরাই রাতের আধারে ছোট খাটো চুরি করছে বলে অনেকে ধারণা করছেন।
এছাড়া কিছুদিন আগে নেবুদিয়া গ্রামে গোলাম রসুল নামে এক ব্যক্তির ইজি বাইক রাতের আধারে শিকল কেটে ও তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এরপর গতকাল রাতে নেবুদিয়া বাজারে ফারিয়া ষ্টোরের মালিক মোঃ সোহেল রানার মুদি দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার নিকট জানতে চাইলে তিনি জানান, থানায় কোন অভিযোগ বা কোন প্রকার জিডি করা হয়নি। কিন্তু তারপরেও প্রতিরাতে আমার পুলিশ টহল চলমান রয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রকৃত অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তেরখাদায় শ্বশুর শ্বাশুড়ী কর্তৃক জামাই প্রতারনার শিকার
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার নেবুদিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র সাগরের শেখ শশ্বর কর্তৃক প্রতারনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সাক্ষাতে জানা যায়, ইসলামী শরিয়া মোতাবেক গত ২০/৫/২০১০ সালে মন্ডলগাতী গ্রামের আব্দুল গফ্ফার মোল্যা সহজ সরল মেয়ে রুমানার সহিত বিবাহ হয়। বিয়ের পর থেকে অনেক শালিশ সমাজ করে গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে সাংসারিক জীবনে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পরবর্তীতে শ্বশুর আব্দুল গফ্ফার ও শ্বাশুড়ী সাখী বেগম মেয়ে জামাইয়ের সুখের জন্য বন্ধকী বাবদ জামাই সাগরের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেয়। এখন জামাই সাগর উক্ত টাকা ফেরত চাইলে শ্বশুর শ্বাশুড়ী কৌশলে তাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে সম্পর্ক বিচ্ছেদ করতে চায়। সাখী বেগমের পরামর্শে তার মেয়ে রুমানা স্বীয় স্বামীর বাড়ি থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে বাপের বাড়ি চলে যায়। এ ব্যাপারে ছাগলাদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন একই ইউনিয়নের সেকেন্দার আলী, মন্ডলগাতীর মহম্মদ মোল্যা এবং আক্কাস মোল্যা মেয়ের পিতাকে টাকা সহ তার স্ত্রীকে ফেরত অনুরোধ জানাই। তাদের কথা কর্ণপাত না করে বিভিন্ন তাল বাহানায় জামাইকে ঘুরাতে থাকে। এদিকে অসহায় জামাই সাগর তার স্ত্রী ও টাকা না পেয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ধর্না ধরছে। সুধীজনের আইনে বর্তমানে সমাজে নারী নির্যাতন থেকে পুরুষ নির্যাতনই বেশি হচ্ছে। নারীর থেকে পুরুষই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। নারীর থেকে কম সুবিধা ভোগ করছে। যা মানবাধিকার লঙ্গন করছে।
এ বিষয়ে সাগরের শ্বাশুড়ী সাখী বেগমের নিকট জানতে চাইলে তিনি জানান, জামাইয়ের কাছ থেকে টাকা সুদে করে আনা হয়েছে। সময় হলে তার টাকা পরিশোধ করে দিবো। তবে আমার সহজ সরল মেয়েকে না নেওয়ার জন্য তারা বিভিন্ন তালবাহানা শুরু করেছে।
সিপিবি নেতা নিতাই পাল ও অধ্যাপক গৌর পালের বোনের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল এবং বটিয়াঘাটার সিপিবি নেতা অধ্যাপক গৌর পালের বোন কমলা রানী বিশ্বাস (৭৫) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
খুবির সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বেলা ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে নবীনদের সংবর্ধনা, মেধাবী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ রওশন আরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আদালত প্রত্যেক আসামীকে একই সাথে এক লাখ টাকা করে জরিমানা করে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন। আসামীরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলীর ছেলে আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামের এক ভিক্ষুকের বাড়িতে না থাকার সুযোগে তার পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করা মেয়েকে ভাত খাওয়নোর কথা বলে প্রতিবেশী আজিবর রহমান তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে ডেকে নিয়ে আজিবরের স্ত্রী জাহানারা বেগম তার ঘরে নিয়ে গানের ক্যাসেট জোরে বাজিয়ে দেয়। ওই সময়ে ঘরে থাকা জাহানারার স্বামী আজিবর ও ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে আজিবরের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে তার মামা (আতিয়ার রহমান) বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। কচুয়া থনার তৎকালীন ওসি মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর নারীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।
বাগেরহাটে করোনাভাইরাস সন্দেহে তিন চীনাসহ পাঁচ চোরাকারবারী ২৪ ঘন্টা ছিলো হাসপাতালে
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে তিন চীনা নাগরিকসহ গ্রেপ্তার পাঁচ মাদক চোরকারবারীকে করোনাভাইরাসে আক্রন্ত কি না তা নিশ্চিত হতে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে কড়া পুলিশ প্রহরায় ২৪ ঘন্টা পর্যবেক্ষনের পর মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। করোনাভাইরাস সন্দেহে তিন চীনা নাগরিক জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩), ফু (৩৩) ও তাদের সাথে দুই বাংলাদেশেী নারায়নগঞ্জে হাসনাত (২৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের রুমন সিকদারকে (৩২) সোমবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে আনার পর পরই অধিকাংশ ভর্তি রোগী আতংকে হাসপাতাল ছেড়ে চলে যায়। মঙ্গলবার বিকালে তিন চীনা নাগরিকসহ গ্রেপ্তার পাঁচ মাদক চোরকারবারীকে কারাগারে পাঠানো হয়েছে এমন খবরে রোগীরা আবার হাসপাতাল বেডে ফিরে এসেছে। বাগেরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফোর হোসেন জানান, রবিবার গভীর রাতে বিদেশ থেকে অবৈধ ভাবে আমদানি করা চায়না ব্রান্ডের ৩০০ বেতল মদসহ তিন চীরা নাগরিকসহ পাঁচ মাদক চোরকারবারীকে গ্রেপ্তার করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের সদস্যরা। পরে গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে মদসহ মাংলা পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠালে কারা কর্তৃপক্ষ এই ৫ আসামী করোনাভাইরাস মুক্ত কিনা তা নিশ্চিত হতে সোমবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান। হাসপাতাল কতৃপক্ষ তাদের দীর্ঘসময় পরিক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হয়েছে তাদের কেউই করোনাভাইরাসে আক্রন্ত নয়। এরপরও অধিকতর নিশ্চিত হতে হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখার পর মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। পর্যবেক্ষনে রাখাা পর আজ বিকালে তাদেও হাসপাতাল থেকে রিলিজ করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে । রোগীসহ সাধারন মানুষতে আতংকিত বা গুজবে কান না দেয়ার বলে পরামর্শ দেন এই চিকিৎসক।
বাগেরহাটে বিদ্যুতের খুটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ডিস লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নজরুল ইসলাম গাজী (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। উপজেলার পূর্ব রাজাপুর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে সোমবার এ ঘটনা পর সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মাষ্টারের ছেলে এবং শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের কর্মী।
শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মামুন হাসান চুন্নু জানান, নজরুল ইসলাম গাজী (৪৫) শ্রীপুর গ্রামের মুনসুর খানের বাড়ির সামনের একটি বিদ্যুতের খুঁটিতে বিকালে ডিসের তার লাগাতে উঠলে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সন্ধ্য্ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।
শরণখোলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশিক মাহমুদ সুমন জানান, ওই শ্রমিক বিদ্যুৎ স্পর্শে পড়েনি। সে মাথা ঘুরে বা পা পিছলে পড়েছে।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ঘটনাটি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমীর হামযাকে খুলনায় নিষিদ্ধ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আগামী ৬ মার্চ-২০২০ ডাকবাংলা কে-রোড ও তৎসংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেয়া হয়েছে ইসলাম ও কুরআন-হাদীসের বিকৃত ব্যাখ্যা দানকারী, বানোয়াট কিচ্ছা কাহিনী বর্ণনাকারী, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিরোধী বক্তা মুফতী আমীর হামযাকে। তিনি ইসলাম ও কুরআন-হাদীসের ভুল, বানোয়াট ও মিথ্যা, মনগড়া ব্যাখ্যা প্রচার করে যাচ্ছে। যার কারণে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান ও আকীদা নষ্ট হচ্ছে। তিনি আল্লাহ নামের যিকিরকে নাজায়েজ ফতোয়া দিয়েছে এবং ওজু ছাড়া কুরআনুল কারীম স্পর্শ করা যাবে এ ধরণের গর্হিত ফতোয়া দিয়েছে। যার কারণে সাধারণ মুসলমানগণ বিভ্রান্ত হচ্ছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দেশের কয়েকটি জেলায় এ বক্তাকে নিষিদ্ধ করেছেন। দেশের বিভিন্ন স্থানে তাকে নিষিদ্ধ করা হচ্ছে। তাকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে খুলনার সর্বস্তরের ওলামায়ে কেরাম তাকে প্রতিহত করবেন। বিবৃতিদাতাগণ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিবৃতিদাতাগণ হলেন মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, হাফেজ মাওলানা আসাদুল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম, মুফতী ইসহাক ফরিদী, মাওলানা নাজমুল হাসান, হাফেজ খালিদ সাইফুল্লাহ, মুফতী আব্দুল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম প্রমুখ।
১৪ মার্চ খতমে নবুওয়াত সম্মেলনে আল্লামা শাহ্ আহমাদ শফী প্রধান অতিথি থাকবেন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১০টা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসা, খুলনায় খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়ন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুস্তাক আহমাদ। আগামী ১৪ই মার্চ খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক চত্ত্বরে আন্তর্জাতিক মজলিশে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, খুলনা বিভাগের উদ্যোগে খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ আহমাদ শফী, আমীর হেফাজতে ইসলাম বাংলাদেশ, মহা-পরিচালক হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। উক্ত সম্মেলন বাস্তবায়নের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। কয়েকটি সাব কমিটি করা হয়। দাওয়াত ও প্রচারের প্রতি বেশী গুরুত্ব দিয়ে কয়েকটি টিম গঠন করা হয়। যারা জেলা-মহানগরের প্রতিটি থানা ও মাদ্রাসা সমূহে সফর করছেন। উপস্থিত ছিলেন- মাওলানা আসাদুল্লাহ, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী গোলামুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী মাসুদুর রহমান, মাওলনা আনওয়ারুল আজিম প্রমুখ।
শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে মঙ্গলবার খুলনা এসেছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ মার্চ সকাল ১১টায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে জুট প্রেসের শ্রম চুক্তির বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও বিজেএ’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে যোগদান এবং বিকাল চারটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ কাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধন এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ৫ মার্চ সকাল ১১টায় খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বিকাল পাঁচটায় সরকারি বিএল কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ৬ মার্চ দুপুর একটায় নিজ বাস ভবনের বিজিবি এর দ্বিতীয় গেটের বিপরীত পাবলা দৌলতপুরে মরহুম অধ্যাপক সুফিয়ান আহমেদের দোয়া মাহফিলে যোগদান করবেন। তিনি বিকাল পাঁচটায় দৌলতপুর শশী ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ৭ মার্চ সকাল সাড়ে সাতটায় খুলনা প্রেসকাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। প্রতিমন্ত্রী বিকাল তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ১৯ হাজার দুইশত খুদে মুজিবের একত্রে বঙ্গবন্ধুর ভাষণ প্রদান অনুষ্ঠানে, বিকাল চারটায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি, সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভায় এবং রাত আটটায় দৌলতপুর সবুজ সংঘ কাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ৮ মার্চ সকাল ১১টায় দৌলতপুর দেয়ানায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ
তথ্য বিবরণী
যে সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পেলেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাননি বা সংগ্রহ করতে পারেননি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে খুলনা সদর থানা নির্বাচন অফিস। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে আজ বুধবারের মধ্যে খুলনা সদর থানা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত ছক অনুসারে তথ্য প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ৪ মার্চ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ৫ মার্চ সকাল নয়টায় বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে, সকাল সাড়ে ১০টায় সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং বিকাল চারটায় সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোজাম্মেল হোসেনের স্মরণ সভায় যোগদান করবেন।
উপমন্ত্রী ৬ মার্চ সকাল নয়টায় মোংলা উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন, বিকাল সাড়ে পাঁচটায় পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা সাতটায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি প্রজ¦লন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
তিনি ৭ মার্চ সকাল নয়টায় রামপাল উপজেলা মিলনায়তনে উপজেলার প্রাকৃতিক দুর্যোগ সহনীয় ঘরের উপকারভোগী এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সাথে মতবিনিময় সভায় এবং সকাল সাড়ে ১০টায় বিআরডিবি’র বার্ষিক এজিএম অনুষ্ঠানে যোগদান করবেন। উপমন্ত্রী ৮ মার্চ সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
শেষ হলো খুলনাবাসীর প্রাণের মুজিববর্ষ একুশে বইমেলার
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ছিলো মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর সমাপনী দিন। সমাপনী দিনের অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মনিরুল ইসলাম তৌফিক, পাঠকক্ষ সহকারী, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জনাব প্রসূন কুমার রায়, সহকারী শিক্ষক, টি এন্ড টি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ আহছান উল্যাহ, উপপরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবীর, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর কমান্ড, জনাব এম তানিম হাসান, রিজিওনাল ম্যানেজার, রবি আজিয়াটা লি. খুলনা এবং জনাব মোঃ আলমগীর, সভাপতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, খুলনা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা। আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতা এবং মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা ২০২০ উপলক্ষে আয়োজিত বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে নগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও শাস্তি দাবী
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা বিরোধী চক্র খুলনা জেলা ছাত্রলীগের অন্তর্গত কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ মোড় সমূহ প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তরা ছাত্রনেতা হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্লা, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, দিদারুল আলম, আব্দুস সালাম, রুবায়েত ইসলাম জুয়েল, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, নাঈম সরদার, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, বায়েজিদ সিনা, জোয়েব সিদ্দিকী, আহনাফ অর্পন, এস এম রাজু হোসেন, মশিউর রহমান বাদশা, শাহ আরাফাত রাহিব, সংকর কুন্ডু, আলী হোসেন, অভিজিৎ সরকার রাহুল, রুমান আহমেদ, রায়হান শিকদার, মো: পিয়াল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া খাতুন নামে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে। সুমাইয়া উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালীয়া গ্রামের শুকুর মহলদারের একমাত্র সন্তান। সে খন্দকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্বজনরা জানান, সুমাইয়া মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাস্তা পার হয়ে বাড়ি থেকে প্রতিবেশী এক বাড়িতে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তি ডুমুরিয়া উপজেলার বর্নিবাজারে একটি কিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। ঘাতক চালক পালিয়েছে।
জাতির জনকের ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল খুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপের পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় মঙ্গলবার বেলা ১.০০ টায় তার বাস ভবনে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এ সময় মুজিব শতবর্ষ উৎযাপন লক্ষ্যে সকল কর্মসূচী সফল করার ব্যাপারে আলোচনা হয় এবং বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ব্যাসিক ইউনিয়নের সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার এবং মাদক, সন্ত্রাস, ভূমিদখল, চাঁদবাজী এর বিরুদ্ধে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ও সকল শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদকদ্বয় আঃ রশিদ সিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদকদ্বয় মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসেন, সদস্য ও খুলনা মহানগর যুব শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ আজিমউদ্দিন, খুলনা মহানগর ঘাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাই ইসলাম কচি, খুলনা মহানগর যুব শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন আকাশ, খুলনা সদর থানা যুব শ্রমিক লীগের আহবায়ক মোঃ জাহিদ হাসান রাজ প্রমুখ নেতৃবৃন্দ।
‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি মোহর আলী (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর রাত ৩টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোহর আলি দৌলতপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. তহিদুল ইসলাম হাদুর ছেলে। ভেড়ামারা থানার পরিদর্শক জহুরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশে একটি টিম সেখানে অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এসময় মোহর আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোহর আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।
তেরখাদায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
তেরখাদা উপজেলার আজগড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরিফুর গাজী নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে তরখাদার দিকে যাচ্ছিল আরিফুর গাজী। পথিমধ্যে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় সে। এ সময় আরিফুর মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।সে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের আব্দুর রহমানের ছেলে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফুর গাজী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।











































