০ স্টাফ রিপোর্টার
জেলা ও মহানগরী পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসন কাল থেকে সপ্তাহকালব্যাপি কঠোর লকডাউন কর্মসূচী দিয়েছে। এ কর্মসূচীর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া জেলাবাসিদের ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে। সাপ্তাহিক গরুর হাট নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে দ-বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন করোনা সংক্রমন প্রতিরোধে আগামীকাল থেকে ২৮জুন পর্যন্ত ৭ দফা বিধিনিষেধসহ লকডাউন ঘোষনা করেছে। এ কর্মসূচির আওতায় দোকানপাট, মার্কেট, শপিংমল, কোচিং সেন্টার বন্ধ থাকবে। কাঁচাবাজারের সময়সূচি সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা। সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। আন্তঃজেলা বাস ও ইজিবাইক চলাচল বন্ধ থাকবে। ট্রেন স্টেশনে আসা-যাওয়া বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানী ফায়ার সার্ভিস, ইন্টারনেট, টেলিফোন, গণমাধ্যম, ডাক সেবা এ কর্মসূচীর বাইরে রাখা হয়েছে। শিল্প ও কলকারখানায় উৎপাদন স্বাভাবিক থাকবে। বাইরে অবস্থানকালে সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।










































