Home আঞ্চলিক বারাকপুরে অস্ত্র গুলি উদ্ধারের মামলার আসামিরা প্রকাশ্যে: জনমনে প্রশ্ন

বারাকপুরে অস্ত্র গুলি উদ্ধারের মামলার আসামিরা প্রকাশ্যে: জনমনে প্রশ্ন

7

ফুলবাড়ীগেট ( খুলনা)  প্রতিনিধি

পুলিশের অভিযানে গত ৪ মার্চ শুক্রবার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ককটেল, একটি ছোরা, ও ৫টি  মোটরসাইকেল উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ । পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় , এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে বারকপুর এলাকার জাহাঙ্গির গাজীর পুত্র একাধিক মামলার আসামি পাভেল গাজী, ছোট নিকারির পুত্র শাহিদুল ও ছলেমান বিশ্বাস এর পুত্র শহিদুলকে এজাহার নামিয় ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৩, তারিখ ০৪/০৬/২০২১ । মামলা দায়েরের ১৮ দিন অতিবাহিত হয়ে গেলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি, এলাকাবাসি জানান ঘটনার পর  ২/ ৩ দিন ঘা ঢাকা দিয়ে থাকলেও আসামিরা পুনরায় প্রকাশ্যে এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে, বারাকপুর এলাকার প্রভাবশালি জনপ্রতিনিধির ছত্রছায়ায় বারাকপুর বাজারের ব্যাবসায়িদের কাছে চাঁদা দাবি করে আসছে , এ ঘটনায় এলাকায় পুনরায় আতংক বিরাজ করছে , অতিদ্রত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে পুনরায় এলাকার আইনশৃংখলার অবনতি ঘটতে পারে বলে জানান এলাকাবাসি । অগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই মফিজুল ইসলাম বলেন প্রধান হোতা পাভেল গাজী সহ বাকি আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ।