০ স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর রিপোর্টার ও স্থানীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আহমেদ মুসা রঞ্জুর বাবা ইউসুফ আলী লস্কর (৯২)। সোমবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তালায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার করোনা পরীক্ষায় রঞ্জুর বাবার পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে অবস্থা সংকটাপন্ন হয়। সোমবার আসর বাদ ৬নং কয়রার গুড়িয়াবাড়ি গ্রামের বায়তুল হামদ জামে মসজিদে জানাজা শেষে গাজীবাড়ির পারিবারিক কররস্থানে তার দাফন করা হবে। রঞ্জুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতারা। এদিকে অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।










































