0 খবর বিজ্ঞপ্তি
উপকূলীয় জনপদের মানুষের জীবন, জীবিকা ও সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে সরকার, পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ ত্রাণ চায়না, তারা চায় টেকসই বেড়িবাঁধ। প্রতি বছর বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা লুটপাটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা ফুঁসে উঠলে কি পরিণতি হয় তা সারা দেশের মানুষ কয়রা থেকে শিক্ষা নিয়েছে। ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন আর যেন বানের জলে এই জনপদের মানুষকে ভাসতে না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চল কয়রার অসহায় মানুষের সাহায্যার্থে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার বেলা ১২ টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সময় প্রায় দুইশ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আরো বলেন, অবৈধ সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে বলে জনগনের দুঃখ কষ্ট অভাব অভিযোগে তাদের ভেতরে কোন অনুশোচনা নেই। সরকার সীমাহীন অনিয়ম দূর্নিতী ও লুটপাটে লিপ্ত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাতে নেতৃত্ব দিতে না পারেন সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে জেলে রেখেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ রেখেছে। কিন্ত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে দূর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।
কয়রা উপজেলা বিএনপির সিনিয়র নেতা ডিএম নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাবুলের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। উপ্িস্থত ছিলেন বিএনপি নেতা মোস্তফা উল বারী লাভলু, এহতেশামুল হক শাওন, শেখ হাফিজুর রহমান, তৈয়বুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, রফিকুল ইসলাম বাবু, আঃ মান্নান মিস্ত্রী, ইসতিয়াক আহমেদ, খান ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মঞ্জুর আরাফিন, মাসকুর হাসান ফ্রান্স, হুমায়ুন কবির রুবেল, গাজী শহিদুল ইসলাম, আশিকুর রহমান, আনিছুর রহমান, সোহেল রানা, সাজ্জাদ হোসেন, জগেশ^র সানা, শামছুন্নাহার লিপি, সোনিয়া খান, লুৎফর নাহার লাভলী, এমএ রহিম, আঃ মজিদ, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, জিএম রফিকুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মিস্ত্রি, প্রভাষক আবুল কালাম, জমিদার নুর মোহাম্মাদ, ফয়জুল করিম খোকন, মোস্তাফিজুর রহমান, সিরাজুল শেখ, মাসুদ শেখ, রবিউল ইসলাম ঢালী, সাইফুজ্জামান,বুলবুল ইসলাম, নাজমুল হুদা, যুবদল নেত মোতাসিম বিল্যাহ, মহররম হোসেন, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, এ করিম, টুটুল, ইব্রাহিম সানা, আলাউদ্দিন, রাজ, ওয়ালিদ, আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মুন্না, ওবাইদুল্যাহ, নজরুল ইসলাম, আঃ রউফ,আনারুল ইসলাম,আসমুতুল্যাহ, সাইদুর রহমান, জাবের আলী, শ্রমীক নেতা আকবর হোসেন, আঃ রউফ, মুজাহিদুল, জাসাস নেতা মাষ্টার জামাল ফারুক, তানভীর আহমেদ, ডাঃ আমিনুর রহমান, ছাত্রদল নেতা আহাদুর রহমান লিটন, ইসানুর রহমান, হাফিজুর রহমান, আছাদুল ইসলাম, সেলিম রেজা, জুয়েল, পারভেজ, সবুজ, মামুন, আরিফ বিল্যাহ প্রমুখ।










































