০স্টাফ রিপোর্টার
খুলনা লবনচরা থানা এলাকায় ইজিবাইক চালক রাজু হত্যা মামলার ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৩ জুন) মামালার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শাহিন তাদের আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির
১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম ও সারওয়ার আহমেদ রেকর্ড করেছেন। আসামিরা হলেন গোপালগঞ্জের তেলিগাতি এলাকার মুজিবর শেখের ছেলে সোহাগ (৩২), রঘুনানাথ পুরের টুলু সরদারের ছেলে অমিত (২২) ও একই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে শাহিন শেখ (২৮)।
মামালার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শাহিন জানান, তাদের গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিহতের ইজিবাইকটি উদ্ধার করা হয়। তারা ইজিবাইক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। ২জুন রাত দ২টার দিকে প্রথমে সোহাগকে গ্রেফতার করা হয়। সে জানায় অমিতের কাছ থেকে আর অমিতকে জিজ্ঞাসা করা হলে শাহিন শেখের কাছ থেকে ইজিবাইকটি ক্রয় করেছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গাড়ির মুল বিক্রেতা রহিম পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ২নং কাস্টম ঘাটস্থ গগণ বাবু রোডের রহিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক রাজু আহম্মেদকে ২০২০ সালের ১০ আগস্ট রাতে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত আসামীরা। তদন্তে জানা যায়, রনি নামের একজন ছিনতাই হওয়া ইজিবাইকটি আসামি হালিমের গ্যারেজে রেখে যায়। দু’দিন পরে এসে রনি আবার ইজিবাইকটি নিয়ে যায়। এঘটনায় নিহতের পিতা ওলিয়ার রহমান লবণচরা থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং- ১৪।











































