০ স্টাফ রিপোর্টার
খুলনা থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক এম এ সবুর রানা আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে তিনি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। সবুব রানা রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের মৃত. ডা. আজিজ মোল্যার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।
মামলার বিবরণে জানা যায়, এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি ১৮ এপ্রিল যে কোনও সময় তার ফেসবুক অ্যাকাউন্টে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে হেয় প্রতিপন্ন করার মানসে ‘বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র ? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদ-, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, ব- লাইসেন্স বাতিল’ শিরোনামে সংবাদ পরিবেশন করেন। এঘটনায় মেয়র তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়ব মুন্সি ও লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি এম এ সবুর রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন যার নং-২৫।











































