০বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় আইনশৃংঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙ্গে পড়েছে। প্রতিটি রাতেই কারো না কারো বাড়িতে চুরি-ডাকাতি সংগঠিত হয়ে চলেছে । সোনার দোকান থেকে শুরু করে বসতবাড়ি সহ গোঁয়ালের গরু চুরি হচ্ছে দেদারছে। ডাকাতির ঘটনাও ঘটেছে তিনটি/ চারটি। থানা পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির এহেন ধরনের অবনতি ঘটেই চলেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। গত ১ জুন মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের ভাদগাতী গ্রামের মোঃ রাসেল বাবুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। ১০/১২ জন ডাকাত দলের এই সদস্যরা গভীর রাতে বাবুর বাড়িতে তাঁর কাঁটার বেঁড়া ভেঙ্গে দ্বিতল ভবনের গ্রিল কেঁটে ঘরের রুমের ভিতরে প্রবেশ করে বাড়ির সকলকে মুখ বেঁধে জিম্মি করে ফেলে। ডাকাত দলের সদস্যরা এ সময়ে বাবুর ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় দামি কাগজপত্র ও মালামাল নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(সি সার্কেল) প্রশান্ত কুমার সাহা, ওসি ডিবি উজ্জ্বল দত্ত, ওসি রবীউল কবীর, ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গতকাল বুধবার ভূক্তভোগী বাবু অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে। জানা গেছে, গত এক বছরে থানার একশত গজ অদূরে বটিয়াঘাটা বাজারে সবুজ জুয়েলার্স ও স্বর্নলতা জুয়েলার্স সহ ৫/৭ টি মুদি দোকানে অনুরুপ কাঁয়দায় দূর্র্ধষ চুরি সংঘঠিত হয়।অনেকের বসত ঘরের জানালার পাশ দিয়ে মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটে।এমনকি সাপ্তাহিক হাটবারের দিন মঙ্গলবারের দিনেও প্রকাশ্য দিবালোকে কার্তিক স্বর্নকারের দোকানের সামনে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে জনতা তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দিলে আন্তঃ চোরচক্রের ফেলে যাওয়া নতুন পালসার মোটরসাইকেল সহ চোরচক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসে।গত ২৭ মে বৃহষ্পতিবার রাতে থানার এক কিলোমিটার অদূরে প্রেম কানন রোড নিবাসী জনৈক রাসমোহন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কুমার ঢালী ও অবসরপ্রাপ্ত সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রঞ্জন ভদ্র ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবা ভদ্রের বাড়িতেও এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা এই সময় ওই বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট সহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে সটকে পড়ে। গত মে মাসে উপজেলার হোগলবুনিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে উক্ত গরু উদ্ধারসহ চোর শনাক্ত হয়। এছাড়াও উপজেলার ইউনিয়নের তেতুলতলা গ্রামের কার্তিক রায়ের বাড়িতে চিরকুট লিখে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। শুধু তাই নয় চক্রাখালী গ্রামের সুবাস ডালির গোয়াল ঘরের তালা ভেঙে চোরের একটি এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়। সকল চুরি, ডাকাতি, ছিনতাই এর ক্ষেত্রে থানা পুলিশের স্হানীয় অধিকর্তার কাছে আসলে তার নানান আইনী জটিলতার ওজুহাত ও হ্যারেজমেন্ট সম্পর্ক বিষয়ক জ্ঞান দান সহ নানান কুটকৌশল জটিলতার কথা জানালে ভুক্তভোগীরা মামলা দায়ের না করে নামমাত্র জিডি এন্ট্রি করে জিডি এন্ট্রি করে হতাশ মনে বাড়ী ফিরে যায়। শুধু তাই নয় উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের লক্ষীখোলা, ভাদগাতী,ভান্ডারকোট, জলমা ইউনিয়নের সাচিবুনিয়া, চক্রাখালি,ছয়ঘরিয়া, তেঁতুলতলা সহ বিভিন্ন এলাকায় প্রতিটি বাড়ির বসত বাড়ি ও গোয়ালের গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। স্বর্ণালঙ্কারের দোকান,বসতবাড়ি সহ গোয়ালের গরু চুরি সহ বসতবাড়িতে ডাকাতির আজও অবধি কোন ক্লু উদঘাটন করতে পারেনি স্থানীয় থানা পুলিশ। স্থানীয় পুলিশের এ নিষ্কিয়তায় জনমানুষের মনে যেমন ক্ষোভের সঞ্চার হয়েছে তেমনি সন্দেহেরও দানা বেঁধেছে । অন্যদিকে ঠিক তেমনি চুরি আতঙ্ক ও ডাকাতি আতঙ্ক জনমনে বিরাজ করছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান জানান, তিনি অতি সম্প্রতি এ জেলায় যোগদান করেছেন, প্রত্যেকটি উপজেলায় তিনি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। গুঁছিয়ে নিতে একটু সময় লাগছে। কোন দুষ্কৃতিকারী ও অশুভ চক্রের শক্তি এ জেলাতে থাকবে না। মানুষ শান্তিতে দিন ও রাত কাঁটাবে এটাই আমার প্রত্যাশা। অচিরেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা মানুষের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। তার জন্য যা কিছু করণীয় সেটাই আমরা করবো।











































