০ মোংলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শেখ তানভির (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কন্যাডুব চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে ৷ নিহত কিশোর একই গ্রামের নজরুল শেখের পুত্র ৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নদীর তীরে বৈদ্যুতিক তারের সংযোগ স্থাপনের জন্য বাঁশ দিয়ে অয়াস্থী টাওয়ার নির্মাণ করা হয়েছিল ৷ সোমবার বিকেলে তানভীরসহ আরো ৩/৪ জন শিশু খেলা করতে গিয়ে ওই টাওয়ারে উঠে ৷ খেলা করার এক পর্যায়ে সে পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়ে যায় ৷ এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তারে ঝুলে থাকে ৷ খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় ৷ পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ৷











































