Home আঞ্চলিক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভিক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়া জাতীয়তাবাদী শক্তির প্রেরণা: মঞ্জু

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভিক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়া জাতীয়তাবাদী শক্তির প্রেরণা: মঞ্জু

12

০ খবর বিজ্ঞপ্তি

৭১’ সালে সারা জাতি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত, অথচ রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ দিশেহারা, ঠিক সেই মুহুর্তে ২৬শে মার্চ মেজর জিয়ার কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা সারা জাতিকে স্বাধীনতা যুদ্ধের অভয়মন্ত্রে উজ্জীবিত করে, ফলশ্রুতিতে দেশের তরুণ, ছাত্র, যুবকসহ নানা স্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেন উল্লেখ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, স্বাধীনতাত্তোর শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক দমনমূলক শাসন শোষণের যাঁতাকলে মানুষের প্রাণ হয় ওষ্ঠাগত, দেশের মানুষের একের পর এক গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়, দেশ একদলীয় একনায়কতান্ত্রিক শাসনের নিষ্ঠুর কবলে পড়ে পিষ্ট হতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে মানুষের বাক ও চিন্তার স্বাধীনতাকে খর্ব করা হয়। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির তিন দিনের কর্মসুচির শেষদিন সোমবার বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঞ্জু আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তনকারী, বাংলাদেশী জাতীয়তাবাদ কালজয়ী দর্শনের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশী-বিদেশী চক্রান্তকারী শক্তি কখনোই মেনে নিতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই অশুভ চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকান্ডের মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে দেশবাসী হারায়। তবে চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না বরং নিজ দেশের জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে অবস্থান করেন। বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। কেন্দ্রীভূত স্বৈরতন্ত্রের প্রতিভূ বর্তমান সরকার। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভিক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।

খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। দলের সদস্য সচিব ম শ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, ইশহাক তালুকদার, রিয়াজুর রহমান, শাহাবুদ্দিন মন্টু, এইচ এম আসলাম, সেলিম বড় মিয়া, আসিব ইকবাল, মোল্যা আলী আহমেদ, ডা. হালিম মোড়ল, দেলোয়ার হোসেন মাতুববর, মুনসুর আলী বাবলু, আলী আজগর, সৈয়দ হুমায়ুন কবির, কাজী সালাউদ্দিন সুইট, শেখ ইউনুচ আলী, আসলাম কচি, ইব্রাহিম আজাদ, আতাউল করিম, সাচ্চু ব্যাপারী, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, সরোয়ার ফকির, আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, মাসুম হোসেন, মো. শামসুর রহমান, রফিকুল ইসলাম, রুবেল হোসেন, মো. আরফান হোসেন, সোহাগ গাজী, সেলিম হোসেন, সাকায়ত হোসেন, রুমী  প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল গফ্ফার।