Home আঞ্চলিক খুলনায় জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১৩

খুলনায় জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১৩

23

স্টাফ রিপোর্টার

নগরীর চাঁনমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৩জুয়াড়িকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়াড়িরা হলেন নগরীর মাস্টার পাড়ার আহাদের বাড়ির ভাড়াটিয়া হাবিব ফরাজীর ছেলে মোশারেফ হোসেন (৫১), চাঁনমারি বাজারের মৃত. তোরাব আলি শিকদারের ছেলে মো. সোহেল রানা (২৮), মো. মোশারেফ শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৪০), মৃত. নুরু হাওলাদারের ছেলে মো. রাজু (২৭), মৃত. ফুল মিয়ার ছেলে বেল্লাল হাওলাদার (৩০), সেকেন্দার খাঁর ছেলে মো. মনির খাঁ (৪০), আবুল কালামের ছেলে মো. বাবু খান (২৭), শেরে বংলা রোডস্থ তেতুল তলা মাতুব্বর বাড়ির মৃত. সাত্তার মুন্সির ছেলে দ্বীন ইসলাম (৪৮), মাতুব্বর বাড়ির ভাড়াটিয়া মৃত. জামান শেখের ছেলে মো. জাহিদ (৪০), শিল্প একাডেমির পাশের বাসিন্দা মৃত. মান্নান শেখের ছেলে মাহাবুব (৪৫), পশ্চিম টুটপাড়ার শিরু পল্লানের ছেলে আল আমিন (২৮), টুটপাড়া জাকারিয়া রোডের খলিলের বাড়ির ভাড়াটিয়া মৃত. কায়েস হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদার (৫৫) ও  ১০, টুটপাড়া তালতলা বাই লেনের মৃত. বাদশা মিয়ার ছেলে মকবুল ইসলাম মিলন (৪২)।

মামলার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন খুলনা থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ। এসময় বাজারের একটি দোকান ঘর হতে জুয়া খেলার অপরাধে ওই ১৩জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৯১০০ টাকা ও ৪বান্ডিল তাস উদ্ধার করা হয়। এঘটনায় এসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে ওই ১৩জনের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪/৭ ধারায় মামলা দায়ের করেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহনেওয়াজ আসামিদের আদালতে হাজির করেন।