স্টাফ রিপোর্টার
ভারতে দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নগরীতে ইমাম পরিষদের উদ্যোগে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের বিােভ মিছিল মহানগরীর ডাক বাংলোর মোড়ের সমাবেশে এসে মিলিত হয়। সেখানে সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহনে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি করে।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা মো. সালেহ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ চলাকালিন ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে নগরীর ডাক বাংলা চত্বর।
সমাবেশে বক্তরা বলেন, ‘ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর আজকে সেই মুসলমানদের সঙ্গে মোদি সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে। অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল। সেই দালাল গোষ্ঠীই আজকে নিরীহ মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে।’











































