০ ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্যানগাড়ি চুরির অভিযোগে হাফিজুর রহমান গাজী (৪৫) নামের এক জুটমিল শ্রমিক কে পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত হাফিজুর গাজী উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামস্থ আলতাফ গাজীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে মূমূর্ষ অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তবে নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেন। নিহতের পিতা আলতাফ গাজী জানান,পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে হাফিজুর রহমান নওয়াপাড়া জুট মিলে প্রায় দু’বছর ধরে কর্মরত থাকার সুবাদে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছে।গত রবিবার বিকেলে কে বা কাহারা তাকে হত্যার উদ্দেশ্যে ফোন করে এলাকায় ডেকে নিয়ে আসে।
এরপর রাতে তাকে নির্জনে নিয়ে হাত-পায়ের রগ কর্তন,চোখে আঙ্গুল ও নাকে মুখে ধান ঢুকিয়ে নির্মম ভাবে নির্যাতন করে মূমূর্ষ অবস্থায় তাকে বেলেখালি ওয়াপদার পাশে ফেলে রাখা হয় এবং স্থানীয় আজিজ গাজীর ভ্যানগাড়ি চুরির অভিযোগে তাকে মারপিট করা হয়েছে বলে এলাকায় গুজব ছড়ানো হয়।এ নিয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য শেখ মহসিনের সাথে তিনি জানান,বেলেখালি ওয়াপদার পাশে হাফিজুর গাজী গুরুতর আহত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এছাড়া ঘটনার প্রকৃত কারন ও ঘটনার সাথে কারা জড়িত সেটি উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।









































