Home Lead কেসিসির ১১টি লাইসেন্স বই গায়েব: ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কেসিসির ১১টি লাইসেন্স বই গায়েব: ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

28

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৬-১৭ অর্থছরের ট্রেড লাইসেন্স (বাণিজ্য) শাখার রাজস্ব আদায়ের ১১টি লাইসেন্স বই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গায়েব ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। যাঁদের বিরুদ্ধে মামলা:এজাহারভুক্ত আসামিরা হলেন—খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমান (৪৩), কনজারভেন্সি সুপারভাইজার ও তৎকালীন লাইসেন্স পরিদর্শক মনিরুল ইসলাম (৫৯), লাইসেন্স পরিদর্শক শেখ শাহেদ হাসান (৪০), কনজারভেন্সি সুপারভাইজার ও তৎকালীন লাইসেন্স পরিদর্শক কাজী মনজুর-উল-আলম (৪২) এবং সাময়িক বরখাস্তকৃত সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার (৫৫)।

মামলার বিবরণ:দুদকের প্রেস নোট অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে কেসিসির ২০১৬-১৭ অর্থছরের ট্রেড লাইসেন্স (বাণিজ্য) শাখার রাজস্ব আদায়ের ১১টি লাইসেন্স বই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অপরাধের প্রমাণ ও আলামত নষ্ট করার অসদুদ্দেশ্যে গায়েব করে দেন। এছাড়া তৎকালীন সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার অসৎ উদ্দেশ্যে সঠিকভাবে তদারকি না করে দায়িত্বে অবহেলা করেন এবং লাইসেন্স পরিদর্শকদের সহায়তা করেন। এর মাধ্যমে তাঁরা সরকারি কর্মচারী হিসেবে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২০১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।