০ সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
পানি সাশ্রয়ী কলা কৌশল ব্যবহার করেই লাভবান হয়েছেন কালীগঞ্জের শত শত কৃষক। জাপানী ফান্ড ফর গ্লোবাল এর অর্থায়নে কৃষি প্রকল্পের ওই প্রযুক্তি চলতি বোরো মৌসুমে ক্ষেতে ব্যবহারে কৃষকেরা প্রতি বিঘাতে প্রায় ৫/৬ হাজার টাকা সাশ্রয় করতে পেরেছেন। এ প্রকল্পের সার্বিক বিষয় নিয়েই সোমবার বিকালে কালীগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে গনমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। সংগঠনের সন্মেলন কক্ষে অনুষ্টিত কর্মশালাতে উপজেলার দুই ইউনিয়নের কৃষক প্রতিনিধিসহ স্থানীয় গনমাধ্যমের কর্মীবৃন্দ অংশ নেন।
জাপান ভিত্তিক শেয়ার দ্যা প্লানেট এ্যসোসিয়েশনের সহযোগিতায় সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াসের সভাপতিত্বে কর্মশালাতে প্রকল্পের মুল বিষয়বস্তু তুলে ধরা হয়। শুরুতেই প্রকল্পের মুল সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ জানান, জাপান ফান্ড ফর গ্লোবাল এর অর্থায়নে তারা দীর্ঘদিন ধরে পানী সাশ্রয়ী চাষাবাদে কৃষকের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার দুইটি ইউনিয়নে ২০ টি গ্রামের ৩০০ জন কৃষককে প্রশিক্ষন দেওয়াসহ জমির মাটি পরিক্ষা করানো হয়েছে। এবং কৃষকদের মাঠের ওই জমিতে পানী সাশ্রয়ী চাষের জন্য বিনা খরচে ১২৫ টি মিনি পুকুর কেটে দেওয়া হয়েছে। এছাড়াও তারা কৃষকদের ভার্মি কম্পোষ্ট সার তৈরিসহ নানা কাজে সহযোগীতা করে আসছেন।
কর্মশালাতে উপস্থিত উপকারভোগী কৃষকদের মধ্যে মহেশ্বরচাঁদা গ্রামের আব্দুল মজিদ মন্ডল জানান, উক্ত প্রকল্পের মাধ্যমে তার ৪৬ শতক চাষের জমির মধ্যে ১ শতক জমিতে মিনি পুকুর খনন করেছিলেন। এতে তার সেচ বাবদ সম্পুরক মৌসুমে ১৮৯০ টাকা, বীজতলায় ৭০০ টাকাসহ, বোরো মৌসুমে মোট ১৪৫০ টাকা সাশ্রয় হয়েছে। সেই সাথে ওই পুকুরে মাছ চাষ করে ৫,৯১০ টাকা ও পুকুর পাড়ে সবজি চাষ থেকে ১৮৬০ টাকা আয় হয়েছে। সব মিলিয়ে তিনি পানী সাশ্রয়ী ওই প্রকল্পের মাধ্যমে মিনি পুকুর করে ১১,৮১০ টাকা লাভ করেছেন। আলাইপুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, তাদের মাঠের ক্ষেতে পানি সাশ্রয়ী এ প্রযুক্তি গ্রহন করে তারা বেশ লাভবান হয়েছেন। প্রতি বিঘা জমিতে তারা প্রায় ৬ হাজার টাকা সাশ্রয় করতে পেরেছেন।
এ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শাহাজান আলী সাজু ও রনি বিশ^াস জানান, তারা উপজেলার সুন্দরপর দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের ২০ টি গ্রামের ৩ শত কৃষককে এ পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে অন্তভ’ক্ত করতে সক্ষম হয়েছেন। তবে, আগামী মাসে এ প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও কৃষকদের সেবা প্রদান অব্যাহত রাখবেন বলে জানান। দিন যত যাচ্ছে পানির স্তর ততই নিচে নেমে যাচ্ছে। গভীর অগভীর সকল নলক’পগুলোতে পানি কম উত্তোলন হয়েছে। অসংখ্য নলক’প অকোজো হয়ে পড়েছিল। অনেকে মাঠের কৃষক কমপক্ষে ১২/১৩ ফুট খুঁড়ে তাদের নলকূপ বসিয়ে কোন রকমে বোরো ও সবজি ক্ষেত বাঁচিয়েছেন। সে ক্ষেত্রে এ প্রকল্প সুন্দরপুর দূর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের অসংখ্য কৃষক উৎপাদন খরচ সাশ্রয় করেছেন।
কর্মশালাতে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন ও সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল রফিকুল ইসলাম, এনামুল হক সিদ্দিক, জাকারিয়া হোসেন, শাহাজান আলী বিপাশ, ওলিয়ার রহমান, তারেক মাহমুদ, হাবিব ওসমান, জাকির হোসেন, নয়ন খন্দকার, মিজানুর রহমান, আরিফ হোসেন,ফিরোজ মাহমুদসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকসহ প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দরপুর দূর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও রাজু আহম্মেদ রনি লস্কর এ প্রকল্প সম্পর্কে জানান, প্রকল্পটি বন্ধ হয়ে গেলে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হবে। এছাড়াও প্রকল্পরে কর্মকর্তারা জৈব সার উৎপাদনে এখন কৃষকদেরকে জন্য প্রায় এককভাবে কাজ করছে। এতে বিষমুক্ত নিরাপদ খাদ্য পাওয়া সদ্ভব হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা বলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পদ্ধতি গ্রহন করা হয়েছে। আমরা সবাই জানি বর্তমানে দিন দিন সাধু পানি কমে যাচ্ছে। জলবায়ূ পরিবর্তনের নীতিবাচক প্রভাব ইতিমধ্যে পৃথিবীতে পরিলক্ষিত হচ্ছে। এখানকার নদিগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। আমাদের ভূ-গর্ভস্থরের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এই পরিপেক্ষিতে ভবিশ্যতে পানির তীর্ব সংকট দেখা দেবে। সেই পানি যাথে অযথা অপচয় না হয়, সেই অপচয় রোধ করার জন্য এবং পানির সর্বাত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষে সোনার বাংলা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস জানান, জাপান ফান্ড ফর গ্লোবাল এনভাইরমেন্ট (জেএফজিই) আর্থিক সহযোগিতায় ২০১৮ সাল থেকে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশনের সহযোগিতায় কালীগঞ্জের ২০ গ্রামে পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পটি বাস্তবায়ন হয়ে আসছে। পুকুরে পানি কিভাবে সংরক্ষণ করতে হবে, কিভাবে ক্ষেতে দিতে হবে, পুকুর পাড়ে কিভাবে সবজী উৎপাদন করতে হবে এসব বিষয়ে তাদের ওরিয়েন্টেশন দেয়া হয়েছে। এছাড়া বীজ সংরক্ষণের জন্য তাদের ড্রাম প্রদান ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। কৃষকদের লাভজনক সফল উৎপাদনে রোরোর পরিবর্তে রবি শস্য চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিকদার মোঃ মোহাইমেন আক্তার বলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় যেভাবে পুকুর খনন করা হচ্ছে তাতে কৃষকরাই লাভবান হচ্ছেন। এছাড়া ভুগর্ভস্থ পানির চাপও কম হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা সেচ হিসেবে ব্যবহার করতে পারবেন। পুকুরে মাছ চাষ ও পুকুর পাড়ে শাক-সবজি উৎপাদন করতে পারবেন। এটা একটি ভাল দিক। কৃষি বিভাগও বিভিন্ন সভা সেমিনারে কৃষকদের এভাবে চাষাবাদে উদ্বুদ্ধ করছেন বলেও তিনি জানান।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, সরকার কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল কৃষিমন্ত্রী সার্বিক তত্বাবধায়নে কৃষির সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পাশাপাশি সরকারের সহযোগীতা নিয়ে কাজ করে যাচ্ছে তারমধ্যে এ অঞ্চলে সোনার বাংলা ফাউন্ডেশন অন্যতম।
উৎপাদনের ধারা অব্যহত রাখতে বাড়াতে হচ্ছে সেচ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। সেই সাথে খাদ্যে মেশানো হচ্ছে নানাবিধ রাসায়নিক পদার্থ। এগুলোর মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক ব্যবহারে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে মানুষের শরীরে নানা ধরনের জীবন সংহারী অসংক্রামক ঝুকিও বেড়ে যাচ্ছে। এতে শুধু বায়ূমন্ডল ও মানুষের ক্ষতি হচ্ছে তা নয়; এগুলো ভূ-উপরিভাগের বায়ূ, পানি ও মাটিকেও দূষিত করছে। মানুষের সৃষ্টি এ সকল কাজ জলবায়ূ পরিবর্তনের প্রভাবকে বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে। ”পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পটি একটি সময়ের দাবী। প্রকল্পের আওতায় অভীষ্ট কৃষকদেরকে ভূ-গর্ভস্থ পানির উপর থেকে নির্ভরশীলতা ক্রমাগতভাবে কমিয়ে এনে টেকসই কৃষি উন্নয়নে উদ্বুদ্ধ করা সহ মানসম্মত বীজ ও শস্য বহুমূখীকরনে নানাবিধ সহযোগীতার মাধ্যমে কৃষকদেরকে জলবায়ূ মোকাবেলা পরিবর্তনের ঝুকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে সাধারন কৃষকদের ধারনা।











































