Home আঞ্চলিক সাংবাদিক এটিএম রফিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক এটিএম রফিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

11

দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি এটিএম রফিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ জোহর টুটপাড়া কবরখানায় জিয়ারত, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ দান ও নির্মাণ উপকরণ বিতরণ করা হবে।

৭ মে বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, তিনি খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ২০১৯ সালের ৩ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভারতে ইন্তেকাল করেন।

–স্টাফ রিপোর্টার