খুলনা মহানগরের বাগমারা ও সাত নম্বর ঘাঁট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য তারুণ্য’ এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা আছরের পর পর বাইক নিয়ে ছুটে দুস্থ মানুষের কাছে ইফতার বিতরণ করে।
রমজানে দান সাদকাসহ অন্য সব কাজের সওয়াব আল্লাহ তায়ালা সত্তর গুণ বাড়িয়ে দেন। আর একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলতও অনেক।দানসদকার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।’ (বোখারি ও মুসলিম)। “SHARE YOUR IFTAR” শীর্ষক কার্যক্রমের মাধ্যমে 2020 সালের রমজান মাসে ১২ জন স্বেচ্ছাসেবীর সংগঠন “অদম্য তারুণ্য” প্রায় ৩৬০ এর অধিক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে সক্ষম হয়েছিলো। এই ক্যাম্পেইনের মাধ্যমে মাথাপিছু মাত্র ৩৫ টাকা মূল্যে একজন ব্যক্তির ইফতারের ব্যবস্থা করে সংগঠনটি।
গত বছরের ন্যায় এ বছরও রমজানে “SHARE YOUR IFTAR” শীর্ষক কার্যক্রম চালু করে সংগঠনটি। বিগত ২ দিন অদম্য তারুণ্য সংগঠনের পক্ষ থেকে বাইক নিয়ে ছুটে নগরীর বয়রা বাজার ও খালিশপুরসহ বিভিন্ন এলাকার ১০০ জনের অধিক মানুষের কাছে ইফতার পৌছে দেয় স্বেচ্ছাসেবীরা। আজ নগরীর বাগমারা হরিণটানা এবং সাত নম্বর ঘাঁট অঞ্চলে দুস্থ মানুষের ভিতর ইফতার বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নাজমুস সাকিব নয়ন বলেন, “আলহামদুলিল্লাহ গত বছর আমরা এই কার্যক্রমের মাধ্যমে সাড়ে তিন শো এর বেশি মানুষের কাছে ইফতার পৌছে দিয়েছি, ইন শা আল্লাহ এবার আমরা পাঁচ শো এর অধিক মানুষের মাঝে যথাসময়ে ইফতার পৌঁছে দিতে চাই” । সবার ভালো উদ্যোগের সফলতা কামনা করে তিনি আরো বলেন, “চাইলে আপনিও পারবেন আমাদের ‘SHARE YOUR IFTAR’ শীর্ষক কার্যক্রমের অংশ হতে। এই কার্যক্রমের অংশ হতে যোগাযোগ করুন odommotarunno@gmail.com অথবা 01954637054 এই নম্বরে।”











































