মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভার্চুয়াল সভা শনিবার (২৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়।
কমিটির উপদেষ্টা দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এড. মিজানুর রহমান শিকদার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন শিকদার, উপদেষ্টা রিজওয়ান শিকদার, সাইফুল ইসলাম সোহাগ, সহিদুল ইসলাম মিন্টু, মাসুদ আলম, সাইফুল ইসলাম লেলিন, জসিম উদ্দিন, আবুল হাসনাত প্রমূখ।
সভায় আগামী দুই বছরের জন্য সাইফুল ইসলাম সোহাগকে সভাপতি ও সাংবাদিক আতিয়ার সজলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
-খবর বিজ্ঞপ্তি











































