পাইগাছায় ইউপি চেয়ারম্যানকে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা বিএনপির
ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের সকল স্তর ধ্বংস করে এখন ইউপি নির্বাচনের নামে তৃণমূল জনগোষ্ঠির সাথে তামাশার খেলায় নেমেছে। বিপুল কালো টাকার মালিক ও সন্ত্রাসী বাহিনীর গডফাদারদের দলীয় প্রতীক ‘নৌকা’ দিয়ে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ক্ষমতার লিপ্সায় ইউপি নির্বাচনকে কুলষিত করছে। গণতন্ত্রের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদেও ভোটার বিহীন নির্বাচনের নীল নকশা এঁকেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর ধারালো অস্ত্রের মহড়া শুরু করেছে। আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে হত্যার উদ্দেশ্যে তাকে ও তার কর্মী-সমার্থকদের এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতকরণ ও সোলাদাান ইউনিয়নে শাস্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজিসহ সংশি¬ষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সমার্থকরা পোষ্টার লাগাতে গেলে শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পোষ্টার কেড়ে নিয়ে সমার্থকদের বেধড়ক মারপিট করে নৌকা প্রার্থীদের প্রার্থী আব্দুল মান্নান গাজীসহ তার সন্ত্রাসী বাহিনী। আহত সমার্থকদের উদ্ধার করে আনতে গেলে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকসহ তার ২৫-২৬জন কর্মী-সমার্থককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান গাজীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। এঘটনার পর হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে দুইজন সাংবাদিককের সাথে চরম দুর্ব্যবহার করে মোবাইল কেড়েও নিয়েছে ওই সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দশ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রক্তাক্ত জখম ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ তার আহত কর্মী-সমার্থকদের হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাওয়ার পথে দফায় দফায় বাঁধা দেয় সন্ত্রাসী বাহিনী। শাসকদলের সন্ত্রাসীদের মুহুর্মুহু অস্ত্রের ঝনঝনানিতে সমগ্র সোলাদানা ইউনিয়ন এখন পুরুষ শুণ্য। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী বীরদর্পে ঘুরে বেড়ালেও আইনগত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। অন্যদিকে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসার পরে খুলনায় এনে একটি বেসরকারি হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণকেন্দ্রে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। রক্তাক্ত জখম আরও ২৫ থেকে ৩০জন নেতাকর্মী ভর্তি রয়েছে খুমেক হাসপাতালে। নেতাকর্মীরা খুলনাতে পৌঁছানোর পূর্বেই হাসপাতালে গিয়ে চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, শেখ আবু হোসেন বাবুসহ নেতৃবৃন্দ। একই সাথে তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতকরণ ও সোলাদাান ইউনিয়নে শাস্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার, খুলনা রেঞ্জ ডিআইজিসহ সংশি¬ষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপি নেতারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছিলেন। সেদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব বলেছিলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না। আমরা আর এ সরকার ও কমিশনের অধীনে দলগতভাবে ইউপি নির্বাচনে অংশ নেবো না।’ তার আগেই ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্লজ্জ নির্বাচন কমিশন; দেশের প্রায় পৌনে চারশ’ ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ১১ এপ্রিল।
বিপুল জনপ্রিয়তা, স্থানীয় জনগনের আবদার রক্ষা ও ব্যক্তিগত জনসম্পৃক্ততার কারণে খুলনার কয়েকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও প্রার্থীরা। এসব জনসেবকদের আকাশচুম্বী জনপ্রিয়তায় ইষ্মান্বিত হয়ে ক্ষমতার লিপ্সায় মরিয়া হয়ে উঠেছে আ’লীগ মনোনীত প্রার্থীরা। আ’লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ পাওয়ার পর নিজেদেরকে প্রবল ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত ভাবছেন। পুলিশ ও প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থাও সরকারি দলের হয়ে কাজ করছে। এতে চরম ভীতিসন্ত্রস্ত তৃণমূলের জনগন। ভোটাধিকার তো অনেক আগেই হরণ করেছে ফ্যাসিষ্ট সরকার। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকেও অকার্যকর করতে তৎপর আওয়ামী লীগ। তাই অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার গঠনের উদ্যত্ত্ব আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।
-খবর বিজ্ঞপ্তি











































