Home আঞ্চলিক প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

19

২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহকারী সম্পাদক মাকসুদুর (রহমান মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও  মোঃ শাহ আলম, সদস্য মোঃ হুমায়ুন কবীর, বাপ্পী খান, আলমগীর হান্নান,  আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, রীতা রানী দাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


এর আগে স্বাধীনতা দিবসের সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, নির্বাহী সদস্য মোঃ আমিরুল ইসলাম, সদস্য দেবব্রত রায়, আব্দুল হালিম, আনেয়ারুল ইসলাম কাজল, সুনীল দাস, এ এইচ এম শামিমুজ্জামান, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন প্রমুখ।