Home আঞ্চলিক ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবিতে প্রায় কোটি টাকার ক্ষতি

ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবিতে প্রায় কোটি টাকার ক্ষতি

9

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবির ঘটনা ঘটেছে। হতাহতোর ঘটনা না ঘাটলেও প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে সাহারা গ্রুপের। শনিবার সকাল ৮ টার সময় নওয়াপাড়ার ভৈবর নদের রাজঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। জানাগেছে, কয়লা আমদানী কারক প্রতিষ্ঠান সাহারা গ্রুপ মংলা বন্দরের হারবাড়িয়া থেকে গত মঙ্গলবার এমবি প্রবাহ এন্টারপ্রাইজ -২ নামের কার্গো জাহাজে অস্ট্রেলিয়া থেকে আমদানীকৃত ৭ শত ৬৫ টন কয়লা লোড করে নওয়াপাড়ায় নিয়ে আশা হয়। বুধবার রাতে ওই কার্গোটি নওয়াপাড়ার রাজঘাট সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙ্গর করে।

শনিবার সকাল ৭ টার সময় কয়লা আনলোডের কাজ শুরু হয়। এ সময় ওই কার্গোর তলদেশ ছিদ্র হয়ে হ্যাজের ভিতরে পানি প্রবেশ করতে থাকে। পরে সকাল সাড়ে ৮ টার সময় ভৈবর নদে কার্গোটি তলিয়ে যায়। কার্গোতে থাকা মাষ্টার, শুকানি, লষ্কোর ও শ্রমিকরা নিরাপদ নদীর কুলে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ -২ এর লষ্কোর মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল থেকে কয়লা আনলোড করার সময় হ্যাজের ভিতর পানি উঠতে থাকে এবং দেড় ঘন্টা পওে র্কাগোটি নদীতে ডুবে যায়। আমরা সকল স্টাফ নিরাপদে আছি।

সাহারা গ্রুপের ম্যানেজার, রেজোয়ান জানান, অস্ট্রেলিয়া থেকে আমদানীকৃত কয়লা এমবি প্রবাহ কার্গো-২ টি গতকাল শনিবার ভৈবর নদে তলিয়ে গেছে। ৭ শত ৬৫ টন কয়লার মধ্যে ৩০ থেকে ৪০ টন কয়লা আনলোড করা হয়েছে। ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।