Home আঞ্চলিক পাইকগাছায় কাউন্সিলরদের উপেক্ষা করে প্যানেল মেয়র নির্বাচন

পাইকগাছায় কাউন্সিলরদের উপেক্ষা করে প্যানেল মেয়র নির্বাচন

22

পাইকগাছা পৌরসভায় অধিকাংশ কাউন্সিলরদের মতামত উপেক্ষাকরে জোর পুর্বক রেজুলেশন করে প্যানেল মেয়র করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খুলনা -৬ (কয়রা- পাইকগাছা) সংসদ সদস্য উপস্থিত থেকে নিজেই এ চাপ সৃষ্টি করে বলে জানা যায়। বুধবার বিকালে পৌর ভবনের ক্লপসিপল গেট আটকে দিয়ে মেয়রের কার্যালয়ে এ ঘটনা ঘটানো হয়।প্যানেল মেয়র পদে এসএম এমদাদুল হক ও শেখ মাহবুবুরহমান রঞ্জু প্রার্থী ছিলেন।

এর আগের রাতে এমপি সাহেব সকল কাউন্সিলরদের তার বাসায় ডেকে পাঠান। সেখানে তাদেরকে নানা ভাবে চাপ সৃষ্টি করে রঞ্জুকে ভোট দেয়ার জন্য। এর পর গতকাল গোপনে ভোট দেয়ার জন্য অধিকাংশ কাউন্সিলররা মত দেন। কিন্তু সেদিকে কর্ণপাত না করে রেজুলেশন করে প্যানেল মেয়র ঘোষনা সিদ্ধান্ত নিলে প্রার্থী এসএম ইমদাদুল হক সিদ্ধান্ত বর্জন করে বাইরে চলে আসেন। সাথে ৬নং কাউন্সিলর কামাল অহম্মেদ সেলিম নেওয়াজও চলে আসেন। এনিয়ে কাউন্সিলরদের মধ্যে ব্যপক ক্ষোভে’র সৃষ্টি হয়েছে। ইমদাদ জানান, অবৈধ ও অগনতান্ত্রিক পন্তায় সকলের উপর চাপ ও ভয়ভীতি দেখিয়ে গোপনে ভোট না দিয়ে রেজুলেশনের মাধ্যমে প্যানেল মেয়র ঘোষনা দেয়া হয়েছে।

– স্টাফ রিপোর্টার