কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নেভি ইঞ্জিনিয়ার নিহত
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে সড়ক দূর্ঘটনায় নেভি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে কেশবপুরের বায়শা মোড় নামক জায়গায় ঔষধ কোম্পানির ডেলিভারি ভ্যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরহী মনিরুজ্জামান (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
তিনি উপজেলার ফতেপুর গ্রামের মৃত মাস্টার রজব আলী খানের ছোট ছেলে। এ সময় তার সাথে থাকা কাস্তা গ্রামের শামসুর রহমান দফাদার গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশংকাজন হওয়ায় শামসুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এলাকাবাসি জানান, মনিরুজ্জামান ও শামসুর রহমান কেশবপুর থেকে বাড়ি ফিরছিলেন। শহরের বায়সা মোড়ে ইনসেপ্টা কোম্পানীর ভ্যানের সাথে তাদের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মারাতœক আহতাবস্থায় সাথে সাথে তাদের কেশবপুর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মনিরুজ্জামানকে মৃত ঘোষনা করেন। মনিরুজ্জামান কপোতাক্ষ এজেন্ট ব্যাংকিং লি: এর সাগরদাঁড়ি শাখার মালিক এবং তিনি একজন নেভি ইঞ্জিনিয়ার বলে এলাকাবাসি জানিয়েছে।
দিঘলিয়া উপজেলার ছয় ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান সহ ৩২ জনের মনোনয়ন প্রত্যাহার
আসাদ, দিঘলিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ এর প্রথম ধাপের নির্বাচন-২০২১ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এই ধাপে অনুষ্ঠিত হবে। গতকাল ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। দিঘলিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মিসেস নাসিমা খাতুন জনান, বারাকপুর ইউনিয়নের এ ওয়াই এম জাহাঙ্গীর, গাজী ইয়াসির আরাফাত, দিঘলিয়া ইউনিয়নের মুনজুর হোসেন, সেনহাটি ইউনিয়নের গাজী মোঃ এনামুল হাচান মাসুম, যোগীপোল ইউনিয়নের বেগ লিয়াকত আলী সহ মোট পাঁচ (৫) জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। সাধারণ সদস্য পদে গাজীরহাট ইউনিয়নে তিন (৩) জন, বারাকপুর ইউনিয়নে পাঁচ (৫) জন, দিঘলিয়া ইউনিয়নে ৪ জন, সেনহাটি ইউনিয়নে পাঁচ (৫) জন, যোগীপোল ইউনিয়নে তিন (৩) জন, আড়ংঘাটা ইউনিয়নে তিন (৩) জন সহ মোট তেইশ (২৩) জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। সংরক্ষিত নারী সদস্য পদে চার (৪) জন সহ সর্বমোট ৩২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন ও রবিউল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানাযায়। উল্লেখ আগামী ২৫ মার্চ প্রতিক বরাদ্দ শেষে, ২৬ মার্চ থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারনা শুরু করতে পারবে।
‘শেখ ইমান আলী সাংবাদিকতা স্মৃতিপদক’র জন্য লেখা আহবান
খবর বিজ্ঞপ্তি
খুলনায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম এর পিতা মরহুম শেখ ইমান আলীর নামে এবছর ত্রৈমাসিক ‘শেখ ইমান আলী সাংবাদিকতা স্মৃতিপদক’ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও সময়ের খবরের সহযোগিতায় ‘শেখ ইমান আলী সাংবাদিকতা স্মৃতিপদক’র জন্য জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার খুলনায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে জানুয়ারি-২০২১ থেকে মার্চ-২০২১ সালে প্রকাশিত/প্রচারিত এক্সক্লুসিভ বা বিশেষ সংবাদ, অনুসন্ধানমূলক সংবাদ, ছবি বা ফুটেজসহ আগামী ৫ এপ্রিল-২০২১ এর মধ্যে খুলনা প্রেস ক্লাবের সহকারি সম্পাদক (লাইব্রেরী ও প্রকাশনা) এস এম নুর হাসান জনি’র (মোবা: ০১৭২৬-৯৪৫০৮৯) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যুবদল নেতা সোলাইমানের মাতা ও ডালিম গাজীর পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি মোল্যা সোলাইমান হোসেন এর মাতা রোকেয়া বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাদ আছর শিরোমনি বাজার শহীদ মিনার চত্বরে জানাযা শেষে তাকে খানজাহান আলী থানার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে যুবদল নেতা ডালিম গাজীর পিতা আব্দুল বারেক গাজী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বাদ মাগরিব আবুল বারাকত মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তাদের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
যশোরে চোলাইমদ ইয়াবা উদ্ধার মাদক সেবনের অভিযোগে আটক ৫
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা,উপশহর পুলিশ ক্যাম্প ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গত ১২ ঘন্টায় আলাদা অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদ,ইয়াবা উদ্ধার করেছে। এ সময় চোলাইমদ ও ইয়াবা দখলে রাখা এবং মদ,গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বাহাদুরপুর দক্ষিণ পাড়ার মৃত আকরাম হোসেনের ছেলে শিমুল হোসেন,শহরের বকচর টিবি হাসপাতালের সামনে রমজানের ছেলে তানভীর হাসান, মুড়োলী জোড়া মন্দির প্রাইমারী স্কুলের পিছনে শাহজাহা মির্জার ছেলে সাকিল মির্জা,সদর উপজেলার নুরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাজিব হোসেন ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তারিক হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, মঙ্গরবার ২৩ মার্চ বিকেলে চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকাস্থ আরাতুল ইসলাম রাসেলের বাড়িতে অভিযান চালায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বুঝতে পেরে আরাতুল ইসলাম রাসেল দ্রুত পালিয়ে যায়। পরে তার ঘর হতে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। আরাতুল ওই এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির জানান, মঙ্গলবার ২৩ মার্চ রাত পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে কারবালা কবরস্থান রোড মসজিদের পাশ থেকে রাজিব হোসেন ও তারিক হাসানকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেফতার করে। পরে তাদের শরীর থেকে মুত্র নিয়ে পরীক্ষা করে গাঁজা সেবনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে। কোতয়ালি মডেল থানার এএসআই আল মিরাজ খান জানান, মঙ্গলবার ২৩ মার্চ রাত ১০ টার পর চৌরাস্তা মোড় বনফুল এন্ড কোং দোকানের সামনে থেকে মদ সেবনের অভিযোগে তানভীর হাসান ও সাকিল মির্জাকে গ্রেফতার করে। পরে তাদের শরীর থেকে মুত্র নিয়ে পরীক্ষা করে মদ সেবনের অভিযোগ প্রমানিত হয়। এছাড়া,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা ২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যারাত ৭ টার পর যশোর মাগুরা সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের রজনীগন্ধ্যা ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১২ লিটার চোলাইমদসহ শিমুল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মনিরামপুর ও খাজুরা রুটে বাস চালু করল যবিপ্রবি
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির জন্য মনিরামপুর উপজেলা ও খাজুরা রুটে দুটি বাস চালু করা হয়েছে। বুধবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বাস দুটির নতুন রুটের উদ্বোধন করেন।
যবিপ্রবির পরিবহন দপ্তর জানায়, একটি বাস সকাল ৮টা ৫ মিনিটে মনিরামপুর থেকে ছেড়ে আসবে। এরপর এটি চাঁচড়া হয়ে যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট চাঁচড়া পর্যন্ত বিস্তৃত ছিল। সকলের যাতায়াতের সুবিধার্থে তা মণিরামপুর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বাস সকাল ৮টা ১০ মিনিটে যশোরের খাজুরা থেকে ছেড়ে আসবে। তারপর যশোর শহরের নিউমার্কেট হয়ে ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট নিউমার্কেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বর্তমানে যশোর শহর ছাড়াও চৌগাছা উপজেলা এবং ঝিনাইদহের কালীগঞ্জ রুটে যবিপ্রবির পরিবহনসমূহ চলাচল করে। যবিপ্রবির পরিবহন পুলে প্রাইভেট কার, মাইক্রোবাস, পাজেরো, মিনিবাস, বাসসহ বিভিন্ন ধরনের ২৪টি গাড়ি রয়েছে।
বাস দুটির রুট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, সহকারী প্রকৌশলী (পরিবহন) শাহেদ রেজা, ছাত্রলীগ নেতা সোহেল রানা, উপাচার্যের একান্ত সচিব মো. মাসুম বিল্লাল, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ।
প্রতিবন্ধি হাসিনা বেগম সন্ধান চায় পরিবার
যশোর অফিস
যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের হাসিনা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধি নারী হারিয়ে গেছে। তিনি গত ১৪ মার্চ সকালে নিজ গ্রাম জঙ্গলবাধাল গ্রাম থেকে রাজারহাট কচুয়া গ্রামে তার মায়ের বাড়িতে বেড়াতে আসেন। ১৯ মার্চ সকাল ৮টায় রাজারহাট কচুয়া থেকে জঙ্গলবাধাল গ্রামে যাওয়ার সময় হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথায় পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। মুখম-ল গোলাকার। মাথার চুল কালো। তার গায়ে কালো রঙের বোরকা ও হলুদ রঙের ওড়না ছিল। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। যার নং ১৩৮৩। যদি কোন সুহৃদ তার সন্ধান পান তাহলে তার ছেলে রানা হোসেনের ০১৮৭৬-৭২৯২১৯ মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
করোনা প্রতিরোধে সচেতনতায় যশোরে ভ্রাম্যমাণ আদালতের প্রচারাভিযান
যশোর অফিস
করোনা প্রতিরোধে জনসচেতনতায় যশোরে ভ্রাম্যমাণ আদালত প্রচারাভিযান চালিয়েছেন। বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের বিভিন্নস্থানে এই অভিযান চালানো হয়।
যশোর শহরের চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা ও আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে প্রচার অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ও নির্বাহী মোঃ আবু নাছির।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, কোভিড-১৯ (করোনা) দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যশোরের সাধারণ মানুষের অসচেতনতার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে কারণে ভ্রাম্যমাণ আদালতের চারটি টিমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। তিনি বলেন, সকাল ১১টা থেকে এই প্রচারাভিযান শুরু করা হয়েছে বিকেল ৩টা পর্যন্ত চলে। প্রচার অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় চেয়ারম্যান পদে ১৩, ও সাধারণ সদস্য পদে-১৯ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
কলারোয়ায় চেয়ারম্যান পদে ১৩, ও সাধারণ সদস্য পদে-১৯ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। বুধবার ২৪ মার্চ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এর আগে গত ২০ মার্চ থেকেও এই প্রত্যাহার শুরু হয়েছিল। শেষ দিনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে মোট ৩২ জন সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলার ১০ টি ইউনিয়নের বিপরীতে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে -৪০৬ জন সহ মোট ৫৮০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এখন সেই সংখ্যা দাঁড়ালো – ৫৪৮ জনে। সংরক্ষিত মহিলা আসনের ১২৩ জনের মধ্যে কেহ প্রার্থীতা প্রত্যাহার করেনি শেষ দিন পর্যন্ত। গত ২০ মার্চে প্রার্থী যাচাই-বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর দায়ে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত করা হলেও আবার তা বৈধ ঘোষনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিস। চেয়ারম্যান পদে প্রত্যাহার করে নিলেন যারা
১২ নং যুগীখালী ইউনিয়নের মনিরুজ্জামান। ২ নং জালালাদ ইউনিয়নের শওকত আলী, শরিফুর রহমান। ৩নং কয়লা ইউনিয়নের শেখ ইমরান হোসেন, জি এম জাহাঙ্গীর হোসেন, ও বাবু আহম্মেদ। ৫নং কেড়াগাছি ইউনিয়নের মফিজুল ইসলাম, ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, আব্দুর রহিম। ৭ নং চন্দনপুর ইউনিয়নের রমজান আলি, নুরুল ইসলাম। ৯নং হেলাতলা ইউনিয়নের মুনসুর আলী, আবু জাফর।
১নং জয়নগর, ৪ নং লাঙ্গলঝাড়া ও, ১১ নং দেয়াড়া ইউনিয়নের কোন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি।
কলারোয়ায় আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন বাদে ১০ টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ মনোনীত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তারা হলেন, ১নং ইউনিয়নের শামছুউদ্দীন আল মাসুদ বাবু, ২নং ইউনিয়নের প্রভাষক আমজাদ হোসেন, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, ৪নং লাঙ্গলঝাড়া ই্উনিয়নে প্রভাষক এম এ কালাম, ৫নং কেড়াগাছি ইউনিয়নে ভুট্টলাল গাইন ৬নং সোনাবাড়ী ইউনিয়নে বেনজির হেলাল,৭নং চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি ও ৯ নং হেলাতলা ইউনিয়নে সরদার আনছার আলী। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়া ও জামাত বিএনপি ঘরোনার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । এই হিসাবে ১০ জন আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে ২৮ জন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী চুড়ান্ত ।
এবং সংরক্ষিত মহিলা আসনে ১২৩ জন ও সাধারন সদস্য পদে ৩৮৭ জন প্রার্থী আগামী কাল ২৫ মার্চ প্রতীক বরাদ্দ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে মনোনয়ন জামাদানের পর হতে সাধারণ ভোটার নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ।
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, আজ প্রার্থীতার প্রত্যাহারের সর্বশেষ সময় ছিল বিকাল ৫ টা পর্যন্ত।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগরের সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা বুধবার বিকাল ০৪ টায় নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণিস্থ একটি অভিজাত হোটেলে রোটারিয়ান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বস্তরে মানবাধিকার সুরক্ষা এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক আলহাজ¦ রোটারিয়ান ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার, রোটারিয়ান এ্যাডভোকেট এস এম শাহনওয়াজ আলী এবং আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ।
অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর উপস্থাপনায় পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় নেতৃবৃন্দ এই মহান স্বাধীনতার মাসে দেশ মাতৃকার প্রয়োজনে বিভিন্ন সময় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দীন, মোঃ রুকুনুজ্জামান, মোঃ হুমায়ুন কবির বালি, মোঃ হাসানুর রহমান তানজির, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ বদিউজ্জামান লাবলু, এসকে এমডি বাহালুল আলম, মোঃ রকিব উদ্দীন মোল্যা, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, মুক্তা হক, মোঃ মনির হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ কামাল হোসেন, এম এ শফিকুর রহমান প্রমুখ।
পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে নতুন এ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি প্রমুখ। উল্লেখ্য, নতুন ভবন নির্মাণের জন্য ৪৪ লাখ টাকা বরাদ্ধ হয়েছে।
ভোটারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল ইউপি নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাহবুবুর রহমান শিকদার বলেছেন, সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি।
মঙ্গলবার সন্ধ্যায় সোনাখালী বাজারে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নয়, নির্বাচনকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করেছেন। ২০০১ সালে দলীয় কর্মীদের জামাত-বিএনপির হাতে নির্যাতিত হতে হয়েছে। সেদিন যারা হামলা নির্যাতন করেছেন তারাই ২০০৩ সালে জোট সরকারের আমলে ভোট কেন্দ্র দখল করে পরিকল্পিতভাবে তার বিজয় ছিনিয়ে নেয়।
তারাই আজ দলীয় প্রার্থীর পক্ষে মহড়া দিচ্ছেন। ভোট দিতে হবে টেবিলে দেখিয়ে। এ রকম বক্তব্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। তিনি আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। সাধারণ ভোটারদের একটাই দাবি। আমার ভোট আমি দেবো, যাকে খুঁশি তাকে দিবো।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান শিকদার বলেন, বিগত ৫ বছরে এ ইউনিয়নটি ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের দ্বন্দে আইনি জটিলতায় পরিষদের কোন কার্যক্রমই হয়নি। উন্নয়ন বঞ্চিত হয়েছে পুটিখালীর সাধারণ মানুষ। এলাকার উন্নয়নের জন্য ও এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তিত করতে হলে সঠিক নেতৃত্বের মাধ্যেমেই দায়িত্বশীল নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয় হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে আংশকা প্রকাশ করেছেন মঙ্গলেরহাট, বুধেরহাট, ভাটখালী বাজার ও পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। ইতোমধ্যে বহিরাগতদের আনাগোনা সাধারণ ভোটারদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন এ স্বতন্ত্র প্রার্থী।
ধানক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত একলাস বিশ^াসের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে নেহালপুর ক্যাম্প পুলিশ। লাশের পরনে একটি আকাশি রঙের ট্রাউজার রয়েছে।
লোকটি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশের ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন।
নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত বলেন, পাঁচাকড়ি এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ^াসের একটি মৎস্যঘের রয়েছে। আজ (বুধবার) বিকেল তিনটার দিকে বিলের লোকজন মৃত ব্যক্তিটিকে সেই ঘেরের পাড়ে বসে থাকতে দেখেন। পরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে একটি ধানক্ষেতে ওই ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখাযায়। বিলের লোকজন তাকে সোজা করে দেখেন তিনি মারা গেছেন।
চেয়ারম্যান বলেন, লোকটির বাড়ি আমার এলাকায় না। তাকে এখানকার কেউ চেনেন না।
নেহালপুর ক্যাম্পের আইসি এসআই আতিকুজ্জামান সন্ধ্যায় ঘটনাস্থল থেকে জানান, সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত লোকটিকে পবিত্রর ঘেরের পাড়ে বসে থাকতে দেখেছেন স্থানীয়রা। যেখানে বসে ছিলেন ঠিক সেখানকার পাশের ধানক্ষেতে বিকেল পাঁচটার দিকে লোকটিকে মরে পড়ে থাকতে দেখাগেছে।
এসআই আতিকুজ্জামান বলেন, লাশের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে লোকটির মৃত হয়েছে। তার পরিচয় মেলেনি। লাশ উদ্ধার করে থানা হেফাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিকেল তিনটার সময় মাঠে ঘাস কাটতে গিয়ে এক নারী লোকটিকে ঘেরের পাড়ে বসে কাঁদতে দেখেছেন। তার দুই ঘন্টাপরে লোকটার মরদেহ পাওয়া গেছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি।
মোড়েলগঞ্জ ৪টি গাঁজাগাছ ২৯পিচ ইয়াবাসহ আটক ২
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪টি গাঁজাগাছ ও ২৯ পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার ভোর রাতে গাঁজা গাছসহ আটক হয়েছেন বড় জামুয়া গ্রামের মান্নান সরদারের ছেলে তরিকুল ইসলাম ওরফে শৈবাল সরদার(৪২)। একই রাতে ২৯ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন বনগ্রাম গ্রামের সফর শিকদারের ছেলে মিল্টন শিকদার(২২)।
থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম পূর্বাঞ্চলকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে গাঁজাগাছ ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। উভয় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর আগমন: গোটা সাতক্ষীরা নিরাপত্তার চাঁদরে ঢাকা, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। আগামি ২৭ মার্চ নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরের ইশ^রীপুর যশোরেশ্বরী কালি মন্দিরে পুজা দিতে আসছেন। তার আগমনকে ঘিরে আইনশৃখংলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীকে বরন করতে অধির আগ্রহে অপেক্ষা করছেন সাতক্ষীরা বাসী। তার আগমনকে ঘিরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ। তবে, তার সফরটি খুবই সংক্ষিপ্ত হলেও আয়োজনে কোনো ঘাটতি রাখেননি জেলা প্রশাসন। ইতিমধ্যে তারা সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। হ্যালিপ্যাড থেকে যশোরেশ^রী কালিমন্দির পর্যন্ত সাজানো হয়েছে নান্দনিকভাবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হ্যালিপ্যাড থেকে যশোরেশ^রী কালিমন্দির পর্যন্ত সড়কের দুই ধারে নান্দনিকভাবে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এছাড়া যশোরেশ্বরী কালীমন্দিরসহ সংস্কার করা হয়েছে কালিমন্দির সংলগ্ন সড়ক। নির্মান করা হয়েছে ৪ টি হ্যালিপ্যাড। তিনি বলেন, ভারতীয় প্রধান মন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভুমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে শ্যামনগর এ.সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে অবতরন করবেন। এরপর তিনি সকাল ৯ টা ৫০ মিনিটে যশোরেশ্বরী মন্দিরে পূজা দেয়ার জন্য প্রবেশ করবেন। সেখানে তিনি মাত্র ২০ মিনিট থাকার পর ১০ টা ১০ মিনিটে মন্দির ত্যাগ করবেন। এরপর তিনি ১০ টা ১৫ মিনিটে হ্যালিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পন করবেন। তিনি আরো জানান, নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। নিরাপত্তার বিষয়টি দেখছেন এসএসএফ। তাদের সাথে রয়েছেন আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তিনি এসময় জেলা ব্যাপী আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি পূর্ণ রয়েছে বলে জানান।
নওয়াপাড়া পৌরসভা নির্বাচন-২০২১: মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগামী ১১ এপ্রিল রবিবার নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার ২জন মেয়র এবং ৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী ও ফারুক হোসেন এবং কাউন্সিলর প্রার্থী ৩নং ওয়ার্ডের এসএম রফিকুজ্জামান টুলু, ৪নং ওয়ার্ডে আব্দুল মজিদ শেখ, ৫নং ওয়ার্ডে মারুফুজ্জামান, ৯নং ওয়ার্ডে ইসরাইল সরদার প্রার্থিতা প্রত্যাহার করেন। এ নিয়ে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৬৬ জন প্রার্থী আগামী ১১ এপ্রিল নওয়াপাড়া পৌরসভা সাধারন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত, জাতীয় পাটি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতিকের আলমগীর ফারাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের এইচ এম মহসিন।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন । প্রার্থীরা হলেন, আসন-১ (১-২-৩নং ওয়ার্ড) রতœা বেগম, মোছাঃ আসমা বেগম, রোকেয়া বেগম ও মোছাঃ সামছুন্নাহার। আসন-২ (৪-৫-৬নং ওয়ার্ড) মোছাঃ তহমিনা বেগম, মোছাঃ শিরিনা বেগম, মোছাঃ রুকসি বেগম ও সুলতানা আরেফা মিতা। আসন-৩ (৭-৮-৯নং ওয়ার্ড) মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ রাশেদা বেগম ও লাবনি আক্তার।
এছাড়া সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে তানভির হোসেন তানু, আব্দুল গফ্ফার বিশ্বাস, বিপ্লব হোসেন মোল্যা, আবুল হোসেন, আলতাফ হোসেন, নূর ইসলাম ও আব্দুল হামিদ মোল্যা। ২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, শেখ ওয়াদুদ, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন মোল্যা ও মোস্তফা কামাল মাষ্টার। ৩নং ওয়ার্ডে আব্দুর রউফ মোল্যা, রফিকুল ইসলাম মজুমদার, মফিজুর রহমান, জাকির হোসেন, মতিয়ার রহমান মজুমদার ও তালিম হোসেন। ৪নং ওয়ার্ডে আব্দুস সালাম, আজিম শেখ, মালেক হাওলাদার, জিয়াউদ্দিন পলাশ ও মেহেদী হাসান। ৫নং ওয়ার্ডে কাজী মশিয়ার রহমান, আক্তার উদ্দিন, আমির হোসেন ও মিজানুর রহমান মোল্যা। ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান বিশ্বাস, এম ছামাদ খান, মোর্কারম শেখ, মোস্তাক হোসেন, ইমরান সরোয়ার, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সম্্রাট হোসেন বাবু ও বায়েজিদ হোসেন। ৭নং ওয়ার্ডে মোজাফ্ফর হোসেন, আকরাম হোসেন ফারাজী, জোবায়ের বিশ্বাস, সরদার মশিয়ার রহমান, বুলবুল আহমেদ হান্নান, মুন্সী আব্দুল মাজেদ, রেজাউল ইসলাম, রিফাত হোসেন ও সাগর গাজী। ৮নং ওয়ার্ডে রজিবুল ইসলাম, মুজিবর রহমান, আয়েতুল্লাহ খোমেনী, বিপুল শেখ ও আসাদ বিশ্বাস। ৯নং ওয়ার্ডে আব্দুল গফ্ফার তরফদার, সমশের আলম, শফিকুল ইসলাম, এনামুল হক, মিজানুর রহমান ও খায়রুল সরদার। আগামী ১১ এপ্রিল রবিবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৬৩ হাজার ১শ’৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মুজিববর্ষ উপলক্ষে বিআইএফপিসিএল’র হুইল চেয়ার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বছর ব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর পক্ষ দুইটি ইউনিয়নের ৩০জন শারীরিক প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বুধবার সকালে দাকোপ উপজেলার বাজুয়া ও লাউডোব ইউনিয়নের ১৫জন করে মোট ৩০ জন প্রতিবন্ধিদের হুইল চেয়ার দেয়া হয়। হুইল চেয়ার বিতরণ কালে বিআইএফপিসিএল’র এজিএম (এইচ আর) সিদ্ধার্থ ও ম্যানেজার (এইচআর) তরিকুল ইসলামসহ স্থানীয় চেয়ারম্যান, গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাইকগাছা-কয়রাকে গ্রীন ও ক্লিন উপজেলা করা হবে, ইউপি নির্বাচন হবে প্রভাব মুক্ত, অবাধ ও নিরপেক্ষ : এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি
খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেছেন, পাইকগাছা ও কয়রাকে গ্রীন ও ক্লিন উপজেলায় রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, আগমী ইউপি নির্বাচন ফেয়ার এন্ড ফ্রী করার জন্য সব কিছুই করা হবে। কেউ কোন প্রকার প্রভাব করতে চাইলে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন। তিনি বুধবার দুপুরে পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। কাউন্সিলর তৈয়েবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইমদাদুল হক, অহেদ আলী গাজী, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, আঃ গফফার মোড়ল, আলাউদ্দীন গাজী, ইমরান হোসেন সরদার, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রাফেজা খানম, আসমা আহম্মেদ, কবিতা রানী দাস, যুবনেতা আজিজুল হাকিম, ছাত্রনেতা রায়হান পারভেজ রনি। এ উপলক্ষে সভার শুরুতে সকল অতিথিবৃন্দকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েসহ আহত ৬
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৪জন গুরুতর আহত হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত রবিবার উপজেলার কুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতর পরিবার সূত্রে জানা যায়,উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকার আরিজ শেখের সাথে একই এলাকার আলতাফ শেখের জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ আলতাফ,হানিফাসহ ৩/৪জন দা,লাঠিসোটা নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়।এতে জাহানারা বেগম,তার মেয়ে জেসমিন খাতুন,ইনমুল শেখ ও ফরিদা বেগম সহ ৪জন গুরুতর আহত হয়।পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।অপর দিকে প্রতিপক্ষে আলতাফ শেখ ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম আহত হয়েছে বলে পরিবারটি দাবি করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষে মামলার প্রস্তÍতি চলছিল।
ডুমুরিয়ায় ৪বছর পলাতক রাজাকারের আত্মপ্রকাশ: গ্রেফতারের দাবিতে বিভিন্ন দপ্তরে দ্বারস্থ ভাইহারা এক পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ১৯৭১ সালে রাজাকারের হাতে নিহত ভাই হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে আদালতে মামলা ও প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়,ডিজেএফআই,মহা-পুলিশপরিদর্শক সহ বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছেন ছাহেব আলী শেখ নামের ভাই হারা এক পরিবার।দীর্ঘ ৪বছর পলাতক থাকা হত্যা,অগ্নিসংযোগ,লুটপাটসহ একাধিক অপকর্মের মুল হোতা আতিয়ার রহমান ওরফে যন্ত্র আতি সম্প্রতি আত্মপ্রকাশ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে নিজ এলাকায়।আশু তাকে গ্রেফতার,ভাই হত্যার বিচার,সম্পত্তি হস্তান্তর ও পেনশন বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।উপজেলার সদর ইউনিয়নে খলশি গ্রামস্থ মৃত হাতেম আলী শেখের ছেলে মোঃ ছাহেব আলী শেখের দায়েরকৃত মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়,‘৭১ সালে যুদ্ধাপরাধী, রাজাকার,আল-বদর বাহিনীর হাতে দেশে হত্যা,গুম,ধর্ষণ,অগ্নিসংযোগ সহ নানা নারকীয় ঘটনা ঘটে।অনুরুপ ভাবে ডুমুরিয়ার রাজাকার,আলবদর বাহিনীও চুকনগর গণহত্যা সহ উপজেলার বিভিন্ন এলাকায় হত্যা,গুম,অগ্নি সংযোগ সহ নারকীয় ঘটনা ঘটায়।এর মধ্যে একজন রাজাকার ও প্রমোশন প্রাপ্ত আলবদর কমান্ডার আতিয়ার রহমান ওরফে যন্ত্র আতি বলে দাবি করেন তিনি।২০১৭ সালের ৯ জানুয়ারী খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত “খ” অঞ্চলে দায়েরকৃত সিআর-১২/১৭ নং মামলার বিবরন ও বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে বলা হয়,উপজেলার আলবদর কমান্ডার নামে খ্যাত শেখ আতিয়ার রহমান ওরফে যন্ত্র আতির নেতৃত্বে ১৯৭১ সালে ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে বিচারপ্রার্থী ছাহেব আলীর আপন বড় ভাই সামাদ শেখকে খুলনার লঞ্চঘাট এলাকা থেকে অস্ত্রের মুখে আটক করে যন্ত্র আতি ও তার অনুসারীরা।এরপর থুকড়া বাজারের নিকটে স্লুইচ গেটের উপর দাঁড় করে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় সামাদ শেখকে।এছাড়া আরও অনেক হত্যা,গুম,অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।গত ৪মার্চ বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে বিজ্ঞ আদালতে মামলাটি দায়েরের পর থেকে প্রায় ৪বছর গা ঢাকা দিয়ে পলাতক জীবন শুরু করে যন্ত্র আতি।সম্প্রতি বীরদর্পে নিজ এলাকায় আত্ম প্রকাশ করে ঘোরাফেরা করছেন তিনি।শুধু তাই নয় যথারীতি ভাবে নিজ সস্পত্তি হস্তান্তর ও পেনশনের টাকা উত্তোলন করে আসছেন।আর মোটা অংকের টাকার বিনিমিয় এ কাজে সহায়তা করে আসছেন উপজেলার এক মুক্তিযোদ্ধা।গভীর বন্ধুত্ব স্থাপন হয়েছে ওই মুক্তিযোদ্ধা ও ঘাতক রাজাকারের মধ্যে।এক জন রাজাকারের এ ধৃষ্টতা দেখে সমালোচনা, কৌতুহল ও নানা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এলাকাবাসি।আশু তাকে গ্রেফতার,ভাই হত্যার বিচার,সম্পত্তি হস্থান্তর ও পেনশন বন্ধের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগি পরিবারটি।
তথ্য অধিকার ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
তথ্য বিবরণী
তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি দমন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার সবকিছুতে স্বচ্ছতায় বিশ^াস করে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেজন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সরকারি অফিসের সেবা সংক্রান্ত তথ্য এবং উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করে। ফলে জনগণ সহজেই জানতে পারে তাদের ট্যাস্কের টাকা কোথায় ব্যয় হচ্ছে। তিনি তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
কর্মশালায় দুর্নীতি দমন বিষয়ে ডুমরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, তথ্য অধিকার আইন বিষয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন এবং জেন্ডার বিষয়ে ডুমুরিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার আলোচনা করেন। সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু বিশ^াস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি খুলনার জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।
শরণখোলার সাউথখালীতে সহিংসতার নেপথ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরণখোলার সাউথখালীতে একের পর এক সহিংসতার নেপথ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তার পছন্দের মেম্বর প্রার্থীদের বিজয়ী করতে এ সংঘর্ষের ঘটনা ঘটে চলছে। এজন্য তার গঠিত ক্যাডার বাহিনীকে দিকনির্দেশনা দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ এলাকাবসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এব্যপারে জরুরি পদক্ষেপ না নিলে নির্বাচনের মুহুর্তে খুন জখমসহ বড় ধরনের সংঘর্ষের আসংখ্যা করছেন তারা।
সাউথখালী এলাকাবাসী জানান, ভাইস চেয়ারম্যান পারভেজ দলীয় লবিং করে তার চাচা মোঃ মোজাম্মেল হোসেনকে আওয়ামী লীগ মনোনীত সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী করেন। তবে ওই ইউনিয়নে মোঃ মোজাম্মেল হোসেন ছাড়া আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। এরপর তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তার পছন্দের মেম্বর প্রার্থী বাছাই করেন। এজন্য তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের অব্যাহত হুমকি দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এছাড়া পছন্দের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রয়োজন মতো তার ক্যাডার বাহিনী ব্যবহার করা হবে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
১নং সোনাতলা ওয়ার্ডের মেম্বর প্রার্থী শফিকুল ইসলাম ডালিম জানান, ভাইস চেয়ারম্যানের ক্যাডার বাহিনী প্রথমে তার কর্মী সমর্থকদের উপর হামলা চালাতে গেলে তারা প্রতিরোধ করেন। এরপর ১৯ মার্চ রাতে তার দুই কর্মীর দোকানে আগুন দেয় এবং ২২ মার্চ রাতে তিন কর্মীকে কুপিয়ে জখম করে।
৫নং উত্তর সাউথখালী ওয়ার্ডের মেম্বর প্রার্থী আলামিন খান জানান, চাচার নৌকার মনোনায়ন পেয়েই ভাইস চেয়ারম্যান মোবাইলে আমাকে এলাকা ছেড়ে দেয়ার হুমকি দেয়। এখন তার ভাই পলাশ মাহমুদ ক্যাডার বাহিনী নিয়ে আমার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় বাঁধা দিচ্ছে। তার কর্মী আঃ রব চৌকিদারকে খুন করা হবে বলে হুমকি দেয়। এব্যপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
৪নং তাফালবাড়ি-রায়েন্দা ওয়ার্ডের মেম্বর প্রার্থী শামসুল আলম রিপন জানান, ভাইস চেয়ারম্যান পারভেজ তাকে হুমকি দিয়ে বলেন, তোকে নির্বাচন করতে দেয়া হবে না তোর রক্ত দিয়ে গোসল করবো আমি। এরপর ভাইস চেয়ারম্যান ২৩ মার্চ আলামিন, বাদশা, আনোয়ার, সালাম, শিপলু, ফিরোজ, লিটনসহ তার ২০/২৫ জন কর্মীকে নির্বাচনী কাজ করলে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয় বলে তিনি জানান।
৯নং খুড়িয়াখালী ওয়ার্ডের মেম্বর প্রার্থী বাচ্চু মুন্সি জানান, ভাইস চেয়ারম্যানের ক্যাডার বাহিনীকে দিকনির্দেশনার ভিডিও দেখে আমি ও আমার কর্মী সমর্থকরা এখন আতঙ্কিত।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, বুধবার সকালে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামানের বিরুদ্ধে সাউথখালীর এক মেম্বর প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, সাউথখালীতে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে বুধবার বিকেলে এলাকাবাসী ও মেম্বর প্রার্থীদের নিয়ে একটি সভা করা হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গ করে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তার দায় ভার দল বহন করবে না।
জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ বলেন, আমি কাউকে হুমকি দেই নাই। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সব দায়ভার নিজের মাথায় নিয়ে উত্তেজিত কর্মী সমর্থকদের সান্তনা দেয়ার জন্য যে বক্তব্য দিয়েছি সেটি ফেইসবুকে ভিন্ন অর্থে প্রচার করা হয়েছে।
বাগেরহাটে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে যৌতুক না পেয়ে আফরোজা আক্তার মীম(২০) নামের এক গৃহবধুকে শারীরিক নির্যাতন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বাবার পরিবারের লোকজন মীমকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।
গৃহবধু মীম বলেন, যৌতুকের জন্য প্রায় স্বামী মাসুম বিল্লাহ ও শাশুড়ীসহ পরিবারের লোকজন আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত।বিষয়টি আমার পরিবারকে জানালে বিভিন্ন সময় আমার স্বামীকে প্রায় দুই লক্ষ টাকার সরঞ্জাম দেওয়া হয়েছে। এছাড়া আমার মা কিছু নগদ টাকাও দিয়েছেন স্বামী মাসুম বিল্লাহকে। বিয়ের পরে কোন কারণ ছাড়াই আমার পড়াশুনা বন্ধ করে দিয়েছে আমার স্বামী-শাশুড়ী। এসব সহ্য করে শুধু সংসার টিকিয়ে রাখার জন্য স্বামীর সাথে ছিলাম। কিন্তু মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে আমাকে মেরে ফেলার জন্য আমার স্বামী ও শাশুড়ী মারধর শুরু করে। এক পর্যায়ে কৌশলে মুঠোফোনে আমার পরিবারের লোকদের জানাই। পরে স্থানীয়দের সহায়তায় তারা আমাকে উদ্ধার করে। ২০১৯ সালের ১৩ মার্চ বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার জাকির হোসেন হাওলাদারের মেয়ে আফরোজা আক্তার মীমের সাথে ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের সালাম শেখের ছেলে মাসুম বিল্লাহর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
মীমের বাবা জাকির হোসেন ও মা লিমা বেগম বলেন, বিয়ের পর থেকে নানা কারণে মাসুম ও তার মা আমার মেয়ের উপর নির্যাতন চালায়। মেয়ের সুখের জন্য কয়েক দফায় প্রায় দুই লক্ষ টাকা দিয়েছি। তারপরও তারা আমার মেয়ের উপর অত্যাচার নির্যাতন করে আসছে।সর্বশেষ মঙ্গলবার আমার মেয়েকে মেরে ফেলার জন্য ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
মীমের স্বামী মাসুম বিল্লাহ বলেন, আমি কোন নির্যাতন করিনি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, এখনও এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র্যালি
স্টাফ রিপোর্টার
ঢাকা রাউন্ড টেবিল স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবসে খুলনায় সাইকেল র্যালির আয়োজন করেছে। শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে, তার সাথে একত্বতা প্রকাশ করে ঢাকা রাউন্ড টেবিল এ সাইকেল র্যালির আয়োজন করেছে। সাইকেল র্যালির “মিডিয়া পার্টনার” হিসেবে রয়েছে দেশের শীর্ষ অন-লাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও স্থানীয় দৈনিক খুলনাঞ্চল।
স্বাধীনতা দিবস সাইকেল র্যালির প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি বলেন, খুলনা সাইক্লিস্ট এর সহযোগিতায় শুক্রবার সকাল ০৮টা থেকে ১০টা খুলনা শহরে স্বাধীনতা দিবস সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে । সাইকেল র্যালিতে ১৫০ শতাধিক সাইক্লিস্ট খুলনার শিববাড়ি চত্ত্বর থেকে শুরু করে সোনাডাঙ্গা বাসস্টান্ড – গল্লামারী – নিরালা মোড় – ময়লাপোতা মোড় – সাতরাস্তার মোড় – পিটিআই মোড় – রূপসা স্ট্যান্ড মোড় – নতুন বাজার – খুলনা জেলা স্কুল – ডাক বাংলার মোড় – ফেরিঘাট প্রদক্ষিন করে আবারো শিববাড়ী চত্বরে এসে শেষ হবে। সাইকেল র্যালিতে বাংলাদেশ সরকারের কোভিড-১৯ স্বাস্থ্যবিধী মেনে আয়োজন করা হবে।
তিনি জানান, ঢাকা রাউন্ড টেবিল একটি সেবা মূলক সংগঠন। তিন জন দাতা ব্যক্তির উদ্দোগে ১৯২৭ সালে ইংল্যান্ডের নরইচ শহরে রাউন্ড টেবিল প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহীকতায় ২০১৩ সাল থেকে বাংলাদেশের সামাজিক উন্নয়নে নিজেকে যোগ্যকরে তোলা সহ বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে ঢাকা রাউন্ড টেবিল। ঢাকা রাউন্ড টেবিল গত ৮ বছর যাবৎ সারাদেশে সামাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
রাউন্ড টেবিল খুলনার চেয়ারম্যান রেজওয়ান ওয়ালিদ অন্তু বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবসে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র্যালির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
খুলনায় আরও করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার চারশত ৯৯ জন
তথ্য বিবরণী
খুলনায় বুধবার মোট এক হাজার চারশত ৯৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ১৫ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার একশত ৮৪ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৬০ জন, বটিয়াঘাটায় ৪০ জন, দিঘলিয়া ৮৯ জন, ডুমুরিয়া চারশত জন, ফুলতলা ৪০ জন, কয়রা একশত ৯১ জন, পাইকগাছা একশত জন, রূপসা ৩০ জন এবং তেরখাদায় ৩৪ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৮২ এবং মহিলা ছয়শত ১৭ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬০ হাজার একশত ৬৮ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার তিনশত ৪২ এবং মহিলা ৬৪ হাজার আটশত ২৬ জন।
রামপালে আওয়ামী লীগের অফিস ভাংচুর মারপিট আহত-৬: গ্রেফতার -৪
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ভাগায় মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু (৫৬)সহ ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়েরের হয়েছে। মামলাটি করেন বেলাল হোসেন ব্যাপারী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাগা বাজারে আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ভাগাস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা করেন। এ সময় অফিস ভাংচুর ও বেধড়ক মারপিটে আওয়ামী লীগের বেলাল গ্রুপের রেদোয়ানুর আলম, রুহুল আমীনসহ ৬ জন আহত হন। এ বিষয়ে রামপাল সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু’র মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বেলাল ব্যাপারী ও তার ভাই সন্ত্রাসী। ভাগা, কাদিরখোলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো সামসুদ্দীন জানান, থানায় মামলা হয়েছে, এজাহার নামীয় ৪ জন আসামী গ্রেফতার কারা হয়েছে।
গণহত্যা ও স্বাধীনতা দিবসে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবসে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অর্থাৎ সকাল সাড়ে ৬টায় গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান দলীয় কার্যালয় আলোকসজ্জা, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ অনুরূপ কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে মিছিল সহকারে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলায় সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং প্রত্যুষে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল আটটায় সার্কিট হাউজে খুলনা বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সকাল ১১টায় নগরীর সিনেমা হলসমূহ এবং দৌলতপুর শহিদ মিনারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে। দুপুর একটায় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু সদন ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিভিন্ন মসজিদে বাদজুম্মা বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সুবিধাজনক সময়ে খুলনা শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে।
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি এবং পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শিববাড়ি মোড়ে বিসিক ভবন চত্বরে ২৬ হতে ২৮ মার্চ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। খুলনার সব উপজেলাতে দিসবটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহবান
তথ্য বিবরণী
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিবেশ পদক-২০২১ এর আবেদন আহবান করা হয়েছে। জাতীয় পরিবেশ পদক প্রদানের ব্যক্তিপর্যায়ের তিনটি ক্যাটাগরি হলো: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন। প্রাতিষ্ঠানিক পর্যায়ের তিনটি ক্যাটাগরি হলো: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন। আগামী ৫ জুন বিশ^ পরিবেশ দিবসের অনুষ্ঠানে বা সরকার কর্তৃক যে কোন সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে। আগামী ৩১ মার্চ-২০২১ তারিখের মধ্যে বয়রাস্থ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য িি.িফড়ব.মড়া.নফ এবং িি.িফড়ব.শযঁষহধফরা.মড়.িনফ ওয়েব সাইটে পাওয়া যাবে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
গণহত্যা দিবস পালন ও স্বাধীনতা দিবস উদযাপনে কেইউজে’র কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল ২৫ মার্চ (বৃহস্পতিবার) গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ (শুক্রবার) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। কর্মসূচির মধ্যে রয়েছে- একাত্তরের ভয়াল ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা।
উক্ত কর্মসূচিতে ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার ধানতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭০) নামে বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক আবু ছিদ্দিক একই গ্রামের মৃত- মনির উদ্দীন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের ৬ বছর বয়সী কন্যা মংগলবার বিকেলে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
ধর্ষনের শিকার শিশুটির চাচা জানান, রাতেই শার্শা থানায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টাšতমুলক শা¯িত দাবি করছি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আবু ছিদ্দিক প্রাথমিক জিঞ্জাসাবাদে ধর্ষনের ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।
কুয়েটে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” ২০২১ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল পৌনে ১০ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান (অনলাইনে) । উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার বিকেল ৪টায় মহেশ্বরপাশা ঋষিপাড়ায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ৩০ জন দলিত শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক এস এম মিসকাতুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ দেলওয়ারা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু বিথার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি কালীপদ দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমোঃ সাবির খান, মোঃ আব্দুস সালাম শিমুল, নাগরিক ফোরাম সদস্য চমন আক্তার, এস এম নাজমুল হোসাইন, কৃষ্ণা দাশ, নারায়ণ চন্দ্র দাস, পার্থপ্রতীম দে, লক্ষ¥ী দাস, শিমলা দাস, দিপা দাস প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের নিপীড়নের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
১৭ মার্চ সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িকগোষ্ঠী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, মন্দির ভাংচুর ও নারী নির্যাতনসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার খুলনা পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অসাম্প্রদায়িক চেতনার সকল সংগঠন ও বিবেকবান মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।
খুলনা প্রেসক্লাবের র্যাফেল-ড্র ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২১ এর র্যাফেল-ড্র এবং সেখানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় ক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও ক্লাব সদস্য মোহাম্মদ আলী সনি, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মকসুদ), নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, এস এম কামাল হোসেন,আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, সামছুজ্জামান শাহীন, গাজী মোঃ মনিরুজ্জামান, সাঈদা আক্তার রিনি, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য গত ১৩ই মার্চ খুলনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্্র তে মোট ৬৬টি পুরস্কার দেয়া হয়। এছাড়াও বনভোজন স্থানে অনুষ্ঠিত ক্লাবের সদস্য, সহযোগী সদস্য ও সদস্যদের সন্তানদের মাঝে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।
খুলনা মহানগর জাতীয় পার্টির শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল ১১:৩০টায় খুলনা মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহাতাব উদ্দিনের বড় শ্যালিকা মোছাঃ রোকেয়া বেগম (৭০) খুলনা শিরোমণিস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যথাক্রমেÑজাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, জাপার কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মওলানা এস এম আল জোবায়ের, জাপা খুলনা জেলা সাধারণ সম্পাদক এম হাদি-উজ-জামান, নগর জাপার সদস্য সচিব হাজী মোশাররফ হোসেন, নগর জাপার যুগ্ম আহ্বায়ক নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, শরীফ মোঃ শাহজাহান, এস এম আনিসুর রহমান, জাতীয় যুব সংহতির নগর সভাপতি তোবারেক হোসেন তপু, সোনাডাঙ্গা থানা জাপা সদস্য সচিব কাজী শহিদুল কাদির উৎসব, খানজাহান আলী থানা সদস্য সচিব নজরুল ইসলাম আজাদ, সদর থানা জাপা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশিদ রাসেল, দৌলতপুর থানা জাপা সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, নগর জাপা নেতা এম জেড মান্নু, আলাউদ্দিন ফকির, থানা জাপা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিপন, বাবু মোল্লা, যুব সংহতি নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাপা নেতা খায়রুল আলম মিলন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব দেশ আহমেদ রাজু, জাতীয় ছাত্র সমাজ নগর আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব ইমানা আক্তার ইমু, জাপা নেতা মাহমুদ আলম কাগজী, মোশাররফ হোসেন, আঃ ছালাম, মিজানুর রহমান শাকিল, হিমেল রাজা, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
সীমান্তে দুই কেজি গাঁজাসহ এক নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র ভবারবেড় গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ এক নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন আলম (৩৫), নারায়ণপুর নতুনপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে ইমাম হোসেন (৪২) ও ভবারবেড় পশ্চিমপাড়ার বাদশা মোল¬ার স্ত্রী সুখী বেগম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই রোককনুজ্জামানের নেতৃত্বে পুলিশ নারায়ণপুর পোড়াবাড়ি ও ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ তাদের ওই তিনজনকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ইনসপেক্টর (অপারেশন) আজিজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালত পাঠানো হয়েছে।
ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব হচ্ছে না
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়াসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার দোলপূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে লালন স্মরণোৎসব-২০২১ উদযাপন হচ্ছে না। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত বছর অক্টোবর মাসেও একই কারণে সেখানে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান হয়নি।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বড় ধরনের গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অনেক মানুষ আক্রান্ত। সম্প্রতি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। আশঙ্কা করা হচ্ছে, যদি বড় ধরনের গণজমায়েত করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ ব্যাপারে ১ মার্চ লালন একাডেমিতে অ্যাডহক কমিটির সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, সরকারি নির্দেশনা, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব এবং দোলপূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসবের মতো বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় আসন্ন লালন স্মরণোৎসব-২০২১ উদ্যাপন করা সম্ভব হচ্ছে না। তাই এবারও অনুষ্ঠান হবে না।
চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বালু উত্তোলনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের রনজিত মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ছয়ঘরিয়া গ্রামে পাওয়ার ট্রিলারে করে বালু নিতে আসলে জাহাঙ্গীরকে বেধড়ক পিটিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান জাহাঙ্গীর আলম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, নিহত জাহাঙ্গীরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাত ভেঙে গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মূলত বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে ছয়ঘরিয়া এলাকায় দুটি গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ বালু নিতে এলে জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আতঙ্কের নাম খুলনার ‘টুটপাড়া তালতলা হাসপাতাল’
স্টাফ রিপোর্টার
অর্ধশত বছরের বেশি সময় ধরে খুলনা মহানগরীর একটি বড় অংশের মানুষদের সেবা দিয়ে চলেছে টুটপাড়া তালতলা হাসপাতাল। শয্যাহীন এই হাসপাতাল থেকে গড়ে প্রতিদিন একশত জন রোগী সেবা নিচ্ছেন। গাইনি, অর্থোপেডিক্স আর মেডিসিন বিভাগে সকাল ৮টা থেকে রুপুর ১টা পর্যন্ত রোগীরা সেবা নিচ্ছেন এখান থেকে। কিন্তু বয়সের ভার আর যেন সহ্য করতে পারছে না দেশ স্বাধীন হওয়ার আগে স্থাপিত এই হাসপাতালটি! ‘ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হতে পারেন’ এমন আশঙ্কার মধ্যেও বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। জীবনের ঝুঁকি নিয়েই তিনজন চিকিৎসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী রোগীদের চিকিৎসা দিচ্ছেন। খুলনা সিটি করপোরেশন পরিচালিত এই হাসপাতালটি কবে নাগাদ সংস্কার করা হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মহানগরীর সর্ববৃহৎ এলাকা হিসেবে পরিচিত টুটপাড়া। এই এলাকার মানুষের চিকিৎসেবা প্রদানের জন্য স্থাপন করা হয় ‘টুটপাড়া তালতলা হাসপাতাল’। হাসপাতাল চত্বরে একটি তালগাছের কারণে এর নামকরণ হয়ে যায় ‘টুটপাড়া তালতলা হাসপাতাল’। সময়ের ব্যবধানে তালগাছটি না থাকলেও রয়েছে হাসপাতালটি।
বর্তমানে হাপাতালটি থেকে গাইনি, মেডিসিন আর অর্থোপেডিক্স সেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রমও চলে এই হাসপাতালের মাধ্যমে। কিছু ওষুধ সিটি করপোরেশনের মাধ্যমে দেয়া হলেও প্রয়োজনীয় সব ওষুধই আসে সরকারিভাবে। ২৪ থেকে ২৫ ধরনের ওষুধ এখান থেকে দেয়া হয় রোগীদেরকে বিনামূল্যে।
একসময় দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনা সিটি করপোরেশন হাসপাতালটির দায়িত্ব নেয় চালু করার। এখনও হাসপাতালটি চালু রয়েছে। তবে দীর্ঘসময় ধরে সংস্কার না হওয়ায় হাসপাতালের দেয়াল এবং ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জানান, হাসপাতালের ছাদের অবস্থা খুবই খারাপ। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। কখন কার মাথার ওপর ছাদ ভেঙে পড়ে এই আশঙ্কায় তাদের রোগীদের সেবা দিতে হয়। পলেস্তারা খসে পড়ে আহতও হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলেনি।
হাসপাতালে সেবা নিতে আসা নাসিমা বেগম, মিজানুর রশিদ, হায়দার আলী ও আসমা বেগম জানান, এই হাসপাতালের রোগীরা গরিব। পাঁচ টাকার টিকিট কিনে সেবা পাওয়া যায় বলে এখানে এলাকার গরিব রোগীরা আসেন। কিন্তু হাসপাতালের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে, এখানে সেবা নিতে এসে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাসপাতালটির বর্তমান অবস্থার বিষয়ে নাম প্রকাশ করে কথা বলতে চাননি কোনো কর্মকর্তা-কর্মচারী।
হাসপাতালটির বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অধীনেই টুটপাড়া তালতলা হাসপাতাল চলছে। সংস্কারের বিষয়ে বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। সবকিছু প্রধান নির্বাহী কর্মকর্তা জানেন।’ প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা বলেন, ‘এই বিষয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভালো বলতে পারবেন। স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে ফাইল রাখে। তারা সবকিছু ফাইলে করে আমাকে জানায়।’
কুল্যায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল চৌধুরী, ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ, ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম পান্না, উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আঃ রশিদ, পারভিন সুলতানা, বিউটি কুইন ও আনোয়ারা খাতুন। সভায় ইউপি সদস্য আঃ মাজেদ. ইব্রাহিম হোসেন, পারভিনসহ কয়েকজন মেম্বার চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতি, নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত ৩৩০ জনের ভিজিডি কার্ডের তালিকা অনুমোদনের পর মেম্বারবৃন্দ অনুমোদনকারী কর্মকর্তাদের কাছে গেলে তানারা চুড়ান্ত অনুমোদিত তালিকা চাউল বিতরণের নিদের্শনা প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান নিজের ইচ্ছেমত প্রায় ১০০ জনের নাম পরিবর্তন করে তাদেরকে চাউল দেননি। কেবল কুল্যা ওয়ার্ডে ৪২ জনের নাম অনুমোদিত তালিকায় থাকলেও নতুন নাম সংযোজন করে ৫১ জনকে চাউল দেওয়া হয়েছে। গ্রাম পুলিশ রেফাজুল ও চেয়ারম্যানের নিজস্ব আজহারুলের মাধ্যমে টাকা আদায় করে কার্ড বিক্রয় করা হয়েছে। মেম্বারদে প্রতিরোধের মুখে কারো কারো টাকা ফেরৎ প্রদান, কারো তালিকায় নাম না থাকলেও টাকা হজম করতে নতুন করে তালিকাভুক্ত করে চাউল প্রদান করা হয়েছে। এছাড়া চেয়ারম্যানের অসংখ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগর কথা উত্থাপন করে তারা প্রতিকার প্রার্থনা করেন। প্রধান অতিথি ইউএনও নাজমুল হুসেইন খান বলেন, চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ একে অন্যের পরিপুরক, সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করতে হবে। তিনি সকলকে নিয়মের মধ্যে থেকে সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন।
আশাশুনিতে কাবাডি টুর্ণামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে আশাশুনিতে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, শিক্ষা অফিসার বাকি বিল্লাহ, প্রকৌশলী আক্তার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষকলীগের সভাপতি সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় আশাশুনি আলিয়া মাদ্রাসা দলকে ৩৩ পয়েন্টে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ফাইনাল উঠে। অপর দিকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩৭ পয়েন্টে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন, আনিসুর রহমান ও আসাদুল হক। আগামী শুক্রবার বিকাল চারটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কুল্যায় উপজেলা কর্তৃক অনুমোদিত ভিজিডি কার্ডের তালিকা পরিবর্তনের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি কর্মসূচির উপকারভোগিদের মাঝে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের মাসিক সভায় অভিযোগের বিষয় উত্থাপিত হওয়ায় উপকারভোগিদের মাঝে প্রতিকারের জোর দাবী ও অসন্তোষ বিরাজ করছে।
ভিজিডি চক্র ২০২১-২২ ভিজিডি কর্মসূচির জন্য উপকারভোগি মহিলা নির্বাচনের তালিকার চুড়ান্ত ছক (ছক-৩) উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা স্বাক্ষর করে চাউল বিতরণের জন্য সরবরাহ করেন। কিন্তু কুল্যা ইউনিয়নে চুড়ান্ত তালিকার অনেকের নাম বাদ রেখে নতুন মহিলাদের মাঝে চাউল বিতরণ, সকলকে চাউল না দেওয়া, কার্ড বাবদ টাকা নেওয়াসহ নানা অভিযোগ এলাকায় তোড়পাড় শুরু করেছে। চাঁদাবাজীর শিকার ভুক্তভোগি, ভুক্তভোগির পরিবার ও এলাকার প্রতিবাদী নারী পুরুষ কার্ড নিয়ে চাঁদাবাজী ও তালিকাভুক্তদের চাউল না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে। কুল্যা গ্রামের সিরাজুলের স্ত্রী পারভিন, শহিদের স্ত্রী মাছুরা, ছবুরের মেয়ে মাহমুদা, ইউনুছের স্ত্রী আছিয়া, মোত্তাজুল মল্লিকের স্ত্রী রুমা ও সাদ্দামের স্ত্রী শাহিদার কাছ থেকে কার্ড করে দেওয়ার নাম করে চেয়ারম্যানের নিজস্ব ব্যক্তি ও গ্রাম পুলিশ রেফাজুল ৫/৬ হাজার করে টাকা নিয়েছে বলে মানববন্ধনের সময় ভুক্তভোগিরা জানান। এদিকে ৯নং ওয়ার্ডে রেবতী মন্ডল, দিপালী সরকার, নমিতা সরকার, অনিমা, লক্ষী, মাধবী, নমিতা মন্ডল, শেফালীর নাম চুড়ান্ত তালিকায় থাকলেও চাউল দেয়া হয়নি। ওয়ার্ড নং ৭ এ আমেনা, রাশিদা, ফিরোজা, নার্গিস, রিজিয়া, মনোয়ারার নাম বাদ দেওয়া হয়েছে। ৪ নং ওয়ার্ডে পূর্নিমা, রিজিয়া, রাজিয়া, মনোয়ারা, সেলিনা, নাজমা, রমেছা, স্বপ্না, নাম চুড়ান্ত তালিকায় থাকলেও চাউল দেওয়া হয়নি। ৩নং ওয়ার্ডে গীতা, সুপিয়াসহ ৯ ওয়ার্ডে অনুমান শতাধিক ব্যাক্তির নাম পরিবর্তন করা হয়েছে।
ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ বলেন, কেবল তালিকা থেকে নাম বাদ দেওয়া, যোগ্যদের চাউল না দেওয়ার ঘটনাই ঘটেনি। চুড়ান্ত তালিকায় নাম উঠার পরে ছলেমান গাজীর স্ত্রীর নিকট থেকে ২০০০ টাকা, সন্যাসীর স্ত্রীর কাছ থেকে ৪০০০, রাম প্রসাদ সরদারের স্ত্রীর কাছ থেকে ৪০০০ ও আলমের স্ত্রীর কাছ থেকে ২০০০ টাকা চাঁদা আদায় করা হয়েছে। আবুল কাশেম সাহাজী জানান, তার স্ত্রী তৈয়েবার কার্ড করিয়ে দেওয়ার নাম করে গুনাকরকাটির আরিফুল ৪৫০০ টাকা আদায় করেছে। গ্রামের একাধিক ব্যক্তি জানান, কুল্যা গ্রামে অনেকের নিকট থেকে গ্রাম পুলিশসহ বেশ কয়েকজন যেভাবে টাকা আদায় করেছে, একই ভাবে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও কার্ড দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যর আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউনিয়নের অসহায় গরীব ভূমিহীন মানুষকে প্রতারনার মাধ্যমে চরম বিপাকে ফেলার পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করে আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা বন্ধ হবে না।
এব্যাপারে ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ বলেন, চেয়ারম্যান আমাদের দেওয়া তালিকা বাদ দিয়ে তার নিজস্ব লোকজন দিয়ে কার্ডের তালিকা করিয়েছেন। গ্রাম পুলিশসহ ঐ চক্রটি নিঃস্ব ও গরীব মানুষদেরকে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদাবাজী ও অর্থ হাতিয়ে নিয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ভিজিডির চাউল ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করার কথা। কিন্তু কুল্যায় নির্দিষ্ট সময়ের মধ্যে চাউল বিতরণ করা হয়নি, বিতরণ কাজে অনিয়মের কথা অনেকে মোবাইলে জানাচ্ছে। লিখিত ভাবে অভিযোগ হলে ইউএনও মহোদয়ের পরামর্শে দেখা হবে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তবে গত পর্বের নিউজের সময় যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন পরে এবিষয়ে কথা বলবেন বলে জানালেও বলেননি।
কুল্যায় ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা প্রকল্পের সহযোগিতায় মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে মিটিং এ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ইউপি সচিব, ইউপি সদস্য বৃন্দ।
আশাশুনি চলমান সংঘের সুবর্ণ জয়ন্তী পালনে প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের লক্ষ্যে আশাশুনি চলমান সংঘের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চলমান সংঘের সভাপতি মোঃ মহিতুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুস সামাদ বাচ্চু’র সঞ্চালনায় কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ সভাপতি আনিসুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক দিপন কুমার মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক আব্দুল আলিম, সদস্য রবিউল ইসলাম। সভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধহাটায় পল্লী সমাজের সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় পল্লী সমাজের ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সমন্বয় সংগঠন ও পল্লী সমাজের সভানেত্রী বিউটি পারভীন। প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক। বক্তব্য রাখেন স্বপ্না রানি, মেরিনা পারভীন।সভায় পরিচালনা করেন এফ ও উজ্জ্বল হোসেন।
শরণখোলার সাউথখালীতে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে নির্বাচনি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের সোনাতলা মডেল বাজারে শরণখোলা থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় বেশ কিছু মানুষ আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সহিংসতা বন্ধ না হলে ইন্ধোন দাতাসহ সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের ঘোষনা দেয়া হয়।
কেশবপুর শহরে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ইউএনও’র মাক্স বিতরন
কেশবপুর প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাস সংক্রোমন রোধে বুধবার দুপুরে কেশবপুর শহরে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে মাক্স বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, পি.আইও অফিসার রিজিবুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন, ভুমি অফিস,থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
ফুলতলার ইউএনও সাদিয়া আফরিন মাস্ক ব্যবহার না করায় ৮ ব্যক্তিকে জরিমানা
ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল দুুপরে ফুলতলা বাজার এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ ব্যক্তিকে সাড়ে ৭’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় তিনি সংক্রমন প্রতিরোধ আইনের মামলায় অভিযুক্ত ৮ ব্যক্তিদের মধ্যে রবিউলকে ১’শ টাকা, সিমান্তকে ১’শ টাকা, আজিজুল হোসেনকে ১’শ টাকা, মাসুম হোসেনকে ১’শ টাকা, বিপ্লবকে ১’শ টাকা, আলিমকে ১শ’ টাকা, তানিজলাকে ১শ’ টাকা, এবং পারভীনকে পঞ্চাশ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
খানজাহানআলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ এর বোনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খানজাহান থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীর বোন ও যুবদল নেতা মোল্যা সোলায়মান এবং গিলাতলা ইউপি সদস্য মোল্যা সোহরাব হোসেন এর মাতা রোকেয়া বেগম (৭০) ২৪ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার আছরবাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাযা শেষে শিরোমণি কাঠালবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা,সাধারণ সম্পাদক ও কেসিসি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, এস এ রহমান বাবুল, শফিকুল আলম তুহিন, আবু হোসেন বাবু, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, রফিকুল ইসলাম শুকুর, আলমগির হোসেন, খানজহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু ,চৗধুরী নাজমুল হাসান সাগর, বীর মুক্তিয্দ্ধোা স.ম রেজওয়ান আলী, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ জাহাঙ্গির হোসেন, সরদার সেলিম হোসেন, সাইফুল ইসলাম , কাজী মিজানুর রহমান , মোল্লা সোহাগ হোসেন, ছাত্রদল নেতা হেলাল আহম্মেদ সুমন, জাপা নেতা এ্যাডঃ মোঃ মাহাতাব উদ্দিন, শেখ আঃ সালাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, শাহাদাত হোসেন সাজু, হেলাল শরিফ, শেখ আনোয়ার হোসেন, নাসির, আলহাজ্ব আল আমিন, সম বাবর আলী, জামাল হোসেন, মিজানুর রহমান, আশরাফ হোসেন, কবির হোসেন, ফরহাদ হোসেন, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা ওবায়দুর রহমান চয়ন, বিল্লাল হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, মাছুম বিল্লাহ, ইলিয়াজ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যানে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় খুলনা বাজার পুরাতন কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী।
বক্তৃতা করেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, তোতন হালদার, মনি হাসনী, শংকর ঘোষ, তপন সাহা, ভবেশ সাহা, রূপম দে, বাবলু বিশ^াস ও অনিক ব্যানার্জী।
মহেশপুরে অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার
শামীম খান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে কয়েক দিনের ব্যবধানে অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজারগুলো। কাঁচা বাজার থেকে শুরু করে দাম বেড়েছে সবধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের। অন্যদিকে সাধ্যের বাইরে তেল, ছোলা, চিনি, ডাল, রসুন, পেঁয়াজ ও আদা। এমন পরিস্থিতিতে ক্রয়ক্ষমতা হারিয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষেরা। লাগামহিন নিত্য পন্যের দাম বৃদ্ধিতে হিমসিম খাচ্ছে ক্রেতারা। রমজানকে কেন্দ্র করে হঠাৎ অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে-এমন অভিযোগ ক্রেতাদের। যদিও ক্রেতাদের এমন অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। তাদের দাবি, খুব স্বল্প লাভে তারা পণ্য বিক্রি করছেন। পাইকারি বাজার থেকে পণ্য কিনে কয়েক টাকা লাভেই খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে , গত কয়েক সপ্তাহ আগেও যেসব পন্যের দাম ছিলো স্থিতিশীল তা বেড়ে হয়েছে দ্বিগুন। পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০টাকা। যা ক’দিন আগেও বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। সোয়াবিন তেল প্রতি লিটার ১০৫ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। আর ৫লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৪০টাকায়। বস্তা প্রতি চাল বিক্রি হচ্ছে ২২’শ থেকে ২৫’শ টাকায়। সব ধরনের ডাল কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা বেড়েছে। চিনি ৪০ টাকা কেজি থেকে বেড়ে দাড়িয়েছে ৭০ টাকায়।
স্কুল শিক্ষক নজরুল ইসলাম বলেন,কয়েক দিন আগেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম ছিলো। হঠাৎ কি এমন হয়ে গেলো রোজা শুরুর হওয়ার আগ থেকে সব জিনিসের দাম বাড়তি। মানুষের এখন দুর্দশা চলছে। এই অবস্থায় নিত্যৎপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো করোনা আতঙ্ককেও হার মানিয়েছে।
শহিদুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে হঠাৎ অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে ক্রয়ক্ষমতা হারিয়ে বিপাকে সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে পাইকারি ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, দিন দিন সব ধরনের মালেন দাম বৃদ্ধি পাচ্ছে। বাড়তি দাম দিয়ে মাল কিনতে হিমসিম খাচ্ছি। অল্প লাভে ক্রেতাদের কাছে পন্য বিক্রি করলেন নানা প্রশ্ননের সম্মুখীন হতে হয়।
এক্ষেত্রে বাজারে মনিটরিং বাড়ানো, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কঠোর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল বলেন ,করোনা বা রমজানকে কেন্দ্র করে যদি কোন ভোগ্যপণ্যের দাম বাড়ানো হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই না বাজারে কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা তৈরি হোক।
মহান স্বাধীনতা উদ্যাপন উপলক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপি ঘোষিত কর্মসুচি সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি’র প্রস্তুতি সভা ২৪ মার্চ বুধবার সন্ধায় ফুলবাড়ীগেটস্থ নিজস্ব কার্যালয়ে থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে ও কাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন নগর বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, মোল্যা সোহাগ হোসেন, এমদাদ হোসেন, শাহ আলম, আজম, জামাল হোসেন, কামাল হোসেন, কিবরিয়া মেম্বর , মাসুম খান, মুরাদ হোসেন, মোঃ মিজান, হাসিবুর রহমান, রফিক হেল্যাল শরিফ, আনোয়ার হোসেন, শাহিন, নাসির, বিল্লাল হোসেন, পলাশ মোল্যা, তৌহিদ, মাসুম, রবিউল, বিপ্লব প্রমুখ। সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপি ঘোষিত কর্মসুচি বাস্তবায়ন করার জন্য থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়।
ডুমুরিয়ায় নারী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র আয়োজনে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্ক’র সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা নারী নেত্রী জাহানারা বেগম।উপজেলা প্রকল্প সমন্বয়কারী দিপঙ্কর মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। এসময় বক্তব্যদেন পার্বতী ফৌজদার,আসমা পারভীন,অনুপমা সরকার,ললিতা সরদার,সুষ্মিতা তরফদার,সোনালী মন্ডল,জাহানারা আক্তারী,শিখা বসাক,শিমু আকতার,কমলা রায়,অর্চনা সরকার,নিবেদিতা মল্লিক প্রমূখ।
মণিরামপুরে করোনা রোধে উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
দ্বিতীয়ধাপে করোনা ভাইরাসের বিস্তার রোধে মণিরামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ মণিরামপুর বাজারে আগত জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। এসিল্যান্ড পলাশ দেবনাথ বলেন, হঠাৎকরেই দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। মণিরামপুর অঞ্চলে করোনা রোধে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা ও ৩০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দাকোপে হোমিওপ্যাথি চিকিৎসকদের সেমিনার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে হোমিওপ্যাথি চিকিৎসকদের কনফারেন্স ও চিকিৎসা বিষযক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চালনা পৌরসভা মিলনায়তনে হোমিও ডিপলেট কম্পানির সেলস এন্ড মার্কিটিং ম্যানেজার এস এম আব্দুলাহ আল মারুফ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা হোমিও পরিষদের সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র গোলদার, সাধারণ সম্পাদক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ডাঃ মনোরঞ্জন রায়, ডাঃ বিজন রায়, ডাঃ অধির কৃষ্ণ রায় ডাঃ অমারেশ রায় প্রমুখ।











































