Home আঞ্চলিক খুলনায় লঞ্চের লস্কর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় লঞ্চের লস্কর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

6

খুলনা থেকে কয়রাগামী লঞ্চ এমভি আদিবার লস্কর আইয়ুব আলী (৪০) হত্যা মামলার এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন যশোর জেলা সদরের চাঁচড়া রায়পাড়া তুলোতলা

এলাকার মৃত. হাকিম সরদারের ছেলে মো. রায়হান সরদার (২১)। রায় ঘোষণাকালে আসামী রায়হান সরদার আদঅরতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় শিশু আদালতে তার বিচার কার্য চলছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ৬ অক্টোবর সকাল পৌনে ৬ টায় লঞ্চ এমভি আদিবা খান কয়রা উপজেলার ভান্ডার পোল এলাকায় পৌঁছায়। যাত্রীরা লঞ্চ থেকে নামতে শুরু করলে দু’জন যাত্রী তাদের টিকিট দেখাতে পারেনি। তাদের জিজ্ঞাসা করা হলে উত্তর দেয় চালনা থেকে এসেছে। তখন লঞ্চের লস্কর আইয়ুব আলী বলেন যে তারা খুলনা থেকে উঠেছে। এ সময় ক্ষিপ্ত হয়ে রায়হান পকেট থেকে ছুরি বের করে আইয়ুবের তল পেটে ছুরি ঢুকিয়ে দিলে তিনি লঞ্চের ওপর  লুটিয়ে পড়েন। পরে কেরানি এগিয়ে আসলে অপর আসামি তামিম হাসান আকাশ পকেট থেকে ছুরি বের করে তার ওপরও চড়াও হয়। উপস্থিত জনতা তাদের দুই জনকে গণধোলাই দিয়ে আমাদি পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। আহত আউয়ুব আলীকে প্রথমে জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরের দিন ওই ঘটনায় লঞ্চ মাষ্টার মো. আলমগীর মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৬। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩০ নভেম্বর রায়হান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় ১৮ জনের সক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক ও এপিপি এম ইলিয়াস খান।

– স্টাফ রিপোর্টার