খুলনায় বই মেলার ৫মদিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। মঙ্গলবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা’র ৫ম দিন। বিকাল ৪ টায় বইমেলার মঞ্চে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসরের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় বঙ্গবন্ধু সাংস্বৃতিক জেট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম. শরিফ উদ্দীন টিটো, এস এম শাহারুজ্জামান ও আনিসুর রহমান। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সেয়ারিং কর্মপরিকল্পনা প্রণয়ন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ওয়ার্ল্ড ভিশন এপি’র উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পিডিআই রেজাল্ট সেয়ারিং ও কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, ডাঃ আসফাক আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রধান স্বাস্থ্য মোঃ অহিদুজ্জামান, ফিল্ড ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে অপুষ্টির শিশুর মা ভিডিসি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা: বাগেরহাটে ৫‘শ বছরের ঐতিহ্যবাহী খানহাজান (রহঃ) মাজার মেলা স্থগিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
সারা দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় করেছে আয়োজক কর্তৃপক্ষ। যার ফলে এবারের চৈত্র পূর্নিমায় আর মেলা হচ্ছে না মাজার প্রাঙ্গনে বলে জানিয়েছেন খানজাহান (রহঃ) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী এই মেলা স্থগিত করায় হতাশা প্রকাশ করেছে মাজার ভক্ত ও স্থানীয় ব্যবসায়ীরা। এবছর ২৮, থেকে ৩১ মার্চ পর্যন্ত এই মেলা হওয়ার কথা ছিল।
মাজার সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী ওবায়দুল ইসলাম বলেন, সারা বছরই মাজার কেন্দ্রিক আমরা শিশুদের খেলনা, মোববাতি, আগরবাতি, তাগিসহ বিভিন্ন বিভিন্ন খাদ্যপন্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। সারা বছরের ক্রয়-বিক্রয়ে যে আয় হয়, তা দিয়ে একধরণের পেটে ভাতে খেয়ে পড়ে বেচেঁ থাকি। সারা বছরই আমরা মেলার জন্য অপেক্ষা করি। কারণ চার দিনের এই মেলায় সারা দেশ থেকেই প্রচুর লোক আসেন। এই সময়ে আমাদের যে আয় হয় তা দিয়ে সন্তানের লেখা পড়ার খরচ ও কিছু সঞ্চয়ও করি। কিন্তু এবছর মাত্র মেলা স্থগিত হওয়ায় আমাদের খুব ক্ষতি হয়ে গেল।
ব্যবসায়ী শেখ মোহাম্মাদ আলীসহ একাধিক ব্যবসায়ী জানান, মেলা উপলক্ষে আমরা ব্যবসায়ীরা লোন করে অনেক মালামাল ক্রয় করেছিলাম। হঠাৎ করে মেলা স্থগিত করায় আমরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমরা এখন কি করব, কিভাবে কিস্তি পরিশোধ করব বুধে উঠতে পারছি না। তারা স্বাস্থ্যবিধি মেনে মেলা বাস্তবায়নের দাবি জানান তারা।
অন্যদিকে স্থানীয়রা বলেন, হঠাৎ করে এভাবে মেলা বন্ধ করার কোন যুক্তি নেই। বিভিন্ন এলাকায়তো মেলাসহ বিভিন্ন সভা-সমাবেশ চলমান রয়েছে। শুধু মাজার মেলা স্থগিত করে লাভ কি।
খানজাহান (রহ) এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, খানজাহান আলী (ওরহ) এর মাজারে সাড়ে ৫‘শ বছরের অধিক সময় ধরে প্রতিবছর চৈত্র মাসের পূর্নিমার সময় চারদিন ব্যাপি ধর্মীয় উৎসব, ওরজ, মিলাদ মাহফিল ও মেলার আয়োজন করে আসছি। এই মেলায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীরা মেলায় আসেন। কিন্তু এবার করোনার কারণে মেলাটি আমরা করতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি আবারও এখানে উৎসবের আয়োজন করা হবে। করোনা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই পরিস্তিতিতে ধর্মীয় সমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে যেসব ভক্তবৃন্দরা মাজারে এসে থাকেন তাদেরও আসতে নিরুৎসাহিত করেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় চৈত্র পূর্নিমায় মাজার সংলগ্ন ধর্মীয় উৎসব ও মেলা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আবারও ধর্মীয় উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বাগেরহাটে নদী থেকে পাওয়া চিংড়ি পোনা বিক্রির হাট
স্টাফ রিপোটার,বাগেরহাট
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চিংড়ি পোনার হাট বাগেরহাটের ফয়লাহাট। কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম থেকে আনা হয় বাগদা ও গলদা পোনা। নদী থেকে পাওয়া চিংড়ি পোনাও ওঠে এই হাটে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বেচাকেনা চলা এ হাটের ওপর নির্ভর করেই চলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি চাষ। হ্যাচারির চেয়ে গুণগতমান ভালো হওয়ায় নদী থেকে পাওয়া পোনার চাহিদা বেশি। তাই দামও দ্বিগুণ। প্রতি হাজার হ্যাচারি পোনা বিক্রি হয় সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা দরে। আর নদীর পোনা বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। চিংড়ি পোনা গণনার জন্য রয়েছেন হাজারেরও বেশি মানুষ। শুধু গণনা করেই দিনে ৫০০ টাকা পর্যন্ত আয় করেন তারা। পছন্দের পোনা কিনতে হাটে ভিড় করেন বিভিন্ন এলাকার চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা।
করোনা-পরবর্তী সময়ে বাজার এখন জমজমাট বলে জানিয়েছেন আড়ত সমিতির নেতারা।
রামপালের ফয়লাহাট বাজার মৎস্য সমিটির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম জানান, এখানে প্রায় ২০০ আড়তদার রয়েছে। সবাই মিলে বছরে প্রায় ৩০০ কোটি পোনা বিক্রি করে থাকে। রামপালের ফয়লাহাটে ২ শতাধিক মাছের পোনার আড়ত রয়েছে। আর বছরে বিক্রি হয় শত কোটি টাকার চিংড়ি পোনা।
সুপ্রিমকোর্টের বিচারপতির মানসা কালিমন্দির পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী সুপ্রাচীন মানসা কালী মন্দির পরিদর্শন করেন সুপ্রিমকোর্টের বিচার বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। মঙ্গলবার বেলা ১১টায় পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিনী মুক্তা সরকারসহ অন্যান্যরা। পরে মন্দির কমিটির আয়োজনে সভা মঞ্চে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহম্মদ আলী। অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু আশ, উপদেষ্টা ও সাবেক সভাপতি শিক্ষক শ্যামল কুমার দে, আট্টাকা স্কুলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
রাখালগাছি ইউনিয়ন বাসি আমাকে নির্বাচিত করলে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করবো
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৯নং রাখালগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন বলেছেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ও বড় ভাই মরহুম শেখ আবু জাফর এর হাতে গড়া এই রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি ইউনিয়ন বাসির ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবো। তিনি মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদকর্মিদের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ছিলেন, উক্ত ইউনিয়নের দুইদুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি চেয়ারমান থাকাকালিন সময়ে এই ইউনিয়নকে নিজেদের হাতে সাজিয়ে ছিলেন। তিনি ১৯৭১সালে প্রথম এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর মূত্যুর পুর এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তাঁর বড় পুত্র ও আমার বড় ভাই শেখ আবু জাফর। তিনি ইউনিয়ন বাসির অক্লান্ত ভালবাসার কারনে জনগন তাঁকে দুইদুই বার চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি পিতা ও বড় ভায়ের আদর্শ নিয়ে বড় হয়েছি। আমি জনগনের কল্যানে কাজ করার জন্য প্রার্থী হয়েছি। জনগন চাইলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। নির্বাচিত হয়ে রাখালগাছি ইউনিয়ন-কে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
একপ্রশ্নে জবাবে তিনি বলেন, আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ও তার পুত্র আবু জাফর চেয়ারম্যান থাকাকালিন সময়ে সরকারী বরাদ্ধে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, শশ্নানঘাট, ঈদগাহ মায়দান, কমিউনিটি ক্লিনিক, ভুমি অফিস, রাস্তাঘাট, ব্রীজ, কালভেট নির্মাণ সহ ব্যপক উন্নয়ন মুলক কাজ করেছেন। যা ইউনিয়ন বাসি এখনো মনে করেন। আর মনে করেন বলেই ইউনিয়ন বাসির অনুরোধে আমি তাদের দোয়া আর্শিবাদ ও সমর্থন নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার পিতা ও বড় ভায়ের আদর্শ বুকে ধারন করে এই ইউনিয়নের অসহায় দুস্থ্য গরীব ও দুঃখি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আজীবন কাজ করেছি এখনো করতে চাই। কারণ আমার পিতা ও বড় ভাই সারা জীবন ইউনিয়ন বাসির ভাগ্যের উন্নয়নে ও জনগনের কল্যানে কাজ করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন একজন জনপ্রতিনিধির মুল কাজ হলো, জনগনের প্রতিনিধিত্ব করা, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মন মানসিকতা নিয়ে সকলের অংশ গ্রহনে কাজ করলে ইউনিয়নবাসির ভাগ্যে উন্নয়ন ঘটানো সম্ভাব বলেও তিনি মন্তব্য করেন।
কয়রায় কয়েক হাজার বিঘা জমিতে তরমুজ চাষ বৃষ্টি না হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা
শাহজাহান সিরাজ, কয়রা
বিগত বছর তরমুজের বাম্পার ফলন ও বাজার মূল্য বেশি পেয়ে চলতি মৌসুমে কয়েক হাজার বিঘা জমিতে তরমুজ চাষ করছেন কৃষকরা। করোনার আগাত শেষ শেষ হতে না হতেই মৌসুমি ফসল তরমুজ চাষে স্বপ্ন বুনছেন কয়রার তরমুজ চাষিরা। মাঠের পর মাঠ ঢেকে আছে সবুজে ঘেরা তরমুজ গাছে। এ খেত দেখে মুখে হাসি তরমুজ চাষীদের। কিন্তু সে হাসি আস্তে আস্তে উবে যাচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির অভাবে লাভের আশা ছেড়ে দিয়েছেন কৃষকরা। খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কয়েকটি গ্রামসহ পাইকগাছা উপজেলা কিছু এলাকায় এবার প্রায় ১০ হাজার বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছে। সোমবার সরেজমিনে এসব তরমুজ খেত ঘুরে দেখা গেছে অনাবৃষ্টি এবং এলাকায় মিষ্টি পানির অভাবে চাষীরা দিশেহারা। এসময় প্রখর রোদের মধ্যে কৃষকরা নিজ নিজ তরমুজ খেতে দাড়িয়ে ক্ষোভের সাথে জানান, দীর্ঘদিন আমাদী ইউনিয়নে কয়েকটি গ্রামে তরমুজের চাষ হয়ে আসছে। কিন্তু আজও এই এলাকায় খাল খনন না হওয়ায় প্রতিবারই তারা পানির অভাবে কষ্ট পায়। চাষীরা আরও বলেন, অন্যান্য বছর মাঘ, ফাল্গুনে বৃষ্টি হলেও এবার এখনও বৃষ্টি না হওয়ায় খুব কষ্ট করে দুর থেকে কলসে করে পানি এনে গাছ গুলো বাঁচিয়ে রেখেছি। চান্নির চক গ্রামের কৃষক চতুর মন্ডল জানান, ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করে তিনি ২ লক্ষাধিক টাকা খরচ করেছেন। এবং টাকা দিয়ে প্রতিদিন আধা কিলোমিটার দুরে বিলের মধ্যে থেকে কলসে করে পানি বয়ে এনে গাছ বাঁচাতে চেষ্টা করছেন। এ বিষয় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও তরমুজ চাষী মনোরঞ্জন সরকার জানান, আমাদী ইউনিয়নে বৃহত্তর চান্নিরচক সহ হাতিয়ারডঙ্গা, ভাগবা, হরিকাটি,, চন্ডিপুর, খেওনা, পাটনিখালী, কিনুকাটি, মসজিদকুড় সহ পার্শ্ববর্তী পাইকগাছা থানার বাইনবাড়ী, কুমখালী গ্রামে হাজার হাজার বিঘা জমিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তরমুজের চাষ করছে কৃষকরা। কিন্তু পানির অভাবে অনেক কৃষক আজ দিশেহারা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন যে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি বৃষ্টি হচ্ছে না যেহেতু গাছ বাঁচাতে কলস পদ্ধতিতে সেচ প্রদান করার জন্য। তিনি আরও বলেন, কৃষকদের খরচ কমাতে আমরা বৈজ্ঞানিকরা অমৌসুমের তরমুজ জাত বের করছি। এদিকে খুলনার দক্ষিণ উপকূলীয় এলাকা কয়রার মাটিতে হাজার হাজার বিঘা জমিতে তরমুজ চাষ নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর সাথে কথা বললে তিনি অত্যান্ত আনন্দের সহিত জানান, তিনি এই তরমুজ চাষী এবং বোরো ধান চাষীদের পানির চাহিদা মেটাতে ইতোমধ্যে ১২ টি খাল খননের অনুমতি পেয়েছেন। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিএডিসির আওতাধীন খাল খনন প্রকল্প ও মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি খাল খননের আবেদন করায় দ্রুত বরাদ্ধ পাওয়ার আশা করছেন। যা আগামী মৌসুমে কৃষকদের কাজে আসবে। তিনি আরও বলেন, তরমুজ চাষীদের আগ্রহ বাড়াতে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জোর চেষ্টাও করছেন।
কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২১, অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২শে মার্চ ) সকাল দশটা থেকে নানান আয়োজনে সাবেক পৌরসভার চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম সিরু মিয়ার ইটভাটা চত্বরে অনুষ্ঠিত, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচি ঘোষনা করেন জেলা বিএনপি আহবায়ক এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ।
সভায় বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রাজ্জাক এর নাম ও নির্বাচন অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে লিয়াকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে ২১ভোট পেয়ে হারুন উর রশীদ নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য মোট ২৫ টি ভোট সংখ্যার ভিতরে ২৫ টি ভোট পোল হয়েছে।
এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় এসকে সালাউদ্দিন বুলবুল সিডল এবং ভোটের মাধ্যমে মোট সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে মির্জা টিপু নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য মোট ৪৫ টি ভোট সংখ্যার ভিতরে ৩৫ টি ভোট পোল হয়েছে।
এসময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহঃ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আকতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা,সদর থানা বিএনপির আহবায়ক এ্যাডঃ কামাল আজাদ পান্নু, পৌর আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস,কোটচাঁদপুর পৌর বিএনপির আহবায়ক এসকে সালাউদ্দীন বুলবুল সিডল।
এছাড়া অনুষ্ঠানে পৌর ও বিভিন্ন ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ৯ টায় নিষ্প্রদীপ করণ (খুবির অদম্য বাংলায়)। ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে সকাল ৬-৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে, সকাল ৬-৪০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০ টায় ওয়েবিনারে আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা, এছাড়া আলোকসজ্জা (মেইনগেট থেকে হাদীচত্বরের রাস্তা পর্যন্ত, প্রশাসনিক ভবন ও অদম্য বাংলা)।
খুবির বিজিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ইমদাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকালে উপ-উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলামের স্ত্রী শামীমা নাসরীন সোমবার দিবাগত রাত ১টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খালিশপুরের দারুস সালাম জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।
খুলনা প্রেসক্লাবের র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২১ এর র্যাফেল-ড্র এবং বনভোজন স্থানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৪ মার্চ বুধবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে র্যাফেল-ড্র এর পুরস্কারপ্রাপ্তদের এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরসহ খুলনা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২১ পালন উপলক্ষে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ দুপুর ১২টায় গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী, বাদজোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত প্রতীকি ব্ল্যাক-আউট পালন করা হবে (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)। ঐদিন সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ইউনি নির্বাচনে সংহিংসতায় শরণখোলায় কুপিয়ে আহত-৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী সহিংসতা ৩জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাতলা গ্রামে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার ও তাই ভাই জাকির হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলায় একই গ্রামের মজিবর হাওলাদার (৫৮) সহ তার দুই পুত্র কাওসার (২৫) ও হেলাল (৩২) কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ ব্যাপারে মজিবর হাওলাদারের ভাইপো ও চাঁন মিয়া হাওলাদারের পুত্র আলমগীর হোসেন বাদীয় হয়ে শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানায়, স্থানীয় রাজ্জাক মৃধা ও মিজান মৃধা সহ বিবাদীদের সহিত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বর্তমান ইউপি নির্বাচনে মজিবর হাওলাদার ও তার পরিবার ইউপি সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ডালিমের পক্ষ করায় ইতিমধ্যে এ তাদের একটি মিথ্যা মামলায় ফাঁসাইয়ে দেয়। গত সোমবার তারা বাগেরহাট আদালত থেকে জামিন নিয়ে বাড়ী ফিরলে জাহাঙ্গীরের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মজিবরের বসত ঘরে প্রবেশ করিয়া মজিরব হাওলাদার, কাওসার হাওলাদার ও হেলাল হাওলাদারকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে কাওসারের শ্বাসনালী কাটে যায় বলে তিনি জানা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শরণখোলা থানা পুলিশের সহয়তায় ওই রাতে আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ঐ রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে শফিকুল ইসলাম ডালিম বলেন, ২০ মার্চ সকালে জাহাঙ্গীরের সমর্থকরা আমার সমর্থকদের মারধর করে এবং ওই রাতে দুটি দোকান পুড়িয়ে ছিয়েছে বলে ডালিম দাবী করেন। তিনি আরও বলেন আমার কর্মীদের মারধর করায় আমরা প্রতিরোধ করলে উভয় পক্ষের লোকজন আহত হয়। পরে প্রতিপক্ষ জাহাঙ্গীর বাদী হয়ে আমাদের বিরুদ্ধে ৪০জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলা থেকে জামিনে পেয়ে মজিবর ও তারা পুত্রদ্বয় বাড়ী ফিরলে তাদের কুপিয়ে জখম করে এবং দেলোয়ার হাওলাদারের বাগানের ফলজ গাছপালা কেটে নষ্ট করে ফেলে।
এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইয়েদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি এবং মামলার প্রস্তুতি চলছে।
ইন্দুরকানীতে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধ করলেন ইউএনও
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধ করলেন ইউএনও । মঙ্গলবার দুপুরে ইন্দুরকানী
উপজেলার চন্ডিপুরের কলারণ এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেয়ার সময়
হাজির হন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। নিজ গাড়ি নিয়ে মাঠে নেমে মাটি কাটা বন্ধ করেন। তাঁর উপস্থিতিতে মাটি কাটা ভেকু ফেলে পালিয়ে যান চালক। এর আগেও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ টপ সয়েল কাটতে নিষেধাজ্ঞা জারি করেন ওই এলাকায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, কোন ভাবেই ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নিতে দেয়া হবে না। ইন্দুরকানীতে এভাবে কেউ টপ সয়েল কাটলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুয়েট ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে বিএনসিসি কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ (পিএসসি)। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কর্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ^বিদ্যালয়ের বিএনসিসি পল্টুন কমান্ডার (ইইই বিভাগের সহকারী অধ্যাপক) প্রতীক চন্দ্র বিশ^াস উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালীন সময়ে বিএনসিসির পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর মহোদয় কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এর আগে বিএনসিসির একটি চৌকস দল রেজিমেন্ট কমান্ডারকে গার্ড-অব-অনার প্রদান করেন।
কুয়েট ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে খুলনা শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম (ই), এনডিসি, পিএসসি, বিএন । মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কর্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালীন সময়ে খুলনা শিপইয়ার্ডের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৫ জন ও প্লাষ্টিকের ব্যাগ বিক্রির করার কারনে ২ জনকে ভ্রাম্যমান আদালতে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার অভ্যান্তরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোক্তার হোসেন, পেশকার প্রতুল জোদ্দার, এএসআই শরিফল ইসলাম। এ সময় করোনা মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করা হয়ছে। মাস্ক ব্যবহার না করায় ১শ টাকা করে ৫ জনকে ৫শ টাকা ও চটের ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ বিক্রি করা অভিযোগে ৫শ টাকা করে ২জনকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আদালতে মোট ১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মঙ্গলবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছ। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, রিপন কুমার মন্ডল, কে,এম, আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদে আলোকদ্বীপ নামকস্থানে রাড়–লী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে বালু ব্যবসায়ী মোনজেল হোসেন মন্টু বালু উত্তোলন করছিল। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত টাকা জরিমানা করেন।
রামপালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে
স্টাফ রিপোর্টার
রামপালের ১০ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন। এরা হলেন, ৪ নং রামপাল সদরের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দীন হাওলাদার। ৮ নং ভোজপাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তরফদার মাহাফুজুল হক টুকু। ৯ নং মল্লিকেরবেড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. সাবির আহমেদ তালুকদার ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। রামপাল উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, এ উপজেলার ১০ ইউনিয়নে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত মোট ৯ জন্য চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের সদস্য পদের আবেদন প্রত্যাহার করেছেন। এরা হলেন, গৌরম্ভার মো. জালাল উদ্দীন ও বর্তমান চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন। রামপাল সদরের সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ. মজিদ মোল্লা। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার কামরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন নাসির উদ্দীন হাওলাদার। ভোজপাতিয়া ইউনিয়নে ২ জন প্রার্থীর মধ্যে এস,এম মাইদুল ইসলাম মুন মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করায় এই ইউপিতে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন তরফদার মাহাফুজুল হক টুকু। মল্লিকেরবেড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মামুন শেখ ও টুকুর হাওলাদার তাদের প্রার্থী পদ প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মো. সাবির আহমেদ তালুকদার এবং ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাওলাদার আবু তালেব ও কুদরতি ইনামুল বাশার বাচ্চু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। এ ছাড়াও সাধারণ সদস্য পদের ৯ জন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বাতিল হওয়া ৯ জন সদস্য পদের প্রার্থীর মধ্যে ৩ জন আপীল করেছেন।
খুলনা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১টায় দূর্নীতি দমন কমিশনের সভাকক্ষে খুলনা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ-জামানের পরিচালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দূর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ উপস্থিত থেকে বলেন, দেশের উন্নয়ন, দারিদ্র বিমোচন, সমাজ পরিবর্তনের পথে দুর্নীতি এক কঠোর প্রতিবন্ধকতা। দূর্নীতি প্রতিরোধে শুধু আইন নয়, বদলাতে হবে মানসিকতা। আমাদের মানসিকতার পরিবর্তন আর নিজের সুবিধা অনুযায়ী ন্যায়-অন্যায়ের সংজ্ঞা ঠিক না করে, সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের দুর্নীতি রোধ করতে হবে। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেনÑজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মোঃ মনিরুজ্জামান রহিম, মিনা আজিজুর রহমান, মুর্শিদা হক রনি, এস এম আক্তার উদ্দিন পান্নু, ইকবাল হোসেন বিপ্লব, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী প্রমুখ।
রামপালে গ্যাসবাহী ট্রাকের চাপায় দিনমজুর নিহত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সে পেশায় একজন দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, মোংলা থেকে খুলনাগামী যমুনা কোম্পানীর (ঢাকা মেট্রো ঠ-৮১-০৩২১) গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকটি ফয়লা বাজার এলাকায় পৌছালে রাস্তা পারাপারের সময় দেবব্রত পাল নামের একজন নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান ওসি।
ডুমুরিয়ার শোভনায় আওয়ামীলীগ নেতাকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কর্তৃক ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সরদার আছাদুজ্জামান পারভেজ কে লাঞ্চিত করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাবতলা বাজারে আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নওশের আলী বাগাতি।প্রধান অতিথির বক্তব্যদেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।তিনি তার বক্তব্যে বলেন,আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গণি একের পর নীরিহ মানূষকে বিভিন্ন ভয়-ভীতিসহ হুমকি ধামকি দিয়ে আসছে।তারই ধারাবাহিকতায় গত সোমবার রাতে শোভনা গাবতলা বাজারে আব্বাসের চায়ের দোকানে বসে থাকা ওয়ার্ড আ’লীগের সম্পাদক আছাদুজ্জামান ও যুবলীগ কর্মী রুহুল আমিন তরফদার কে আব্দুল গণি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।একপর্যায়ে আছাদুজ্জামান কে লাঞ্চিত করা হয়।তারই জের ধরে আ’লীগও সহযোগেী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এসময় বক্তব্যদেন আ’লীগ নেতা কামরুজ্জামান টিপু,আছাদুজ্জামান পারভেজ,বীরেন্দ্রনাথ শীল,তুলশি দেবনাথ,শহীদ দফাদার,আঃ রহিম গাজী, মাহাবুর রহমান শেখ,ইউনুচ গাজী,গৌর মন্ডল,পঞ্চানন মহালদার,দিলিপ মন্ডল,পিন্টু মল্লিক,দয়াল চক্রবর্ত্তী,মিন্টু শেখ,পিরআলী শেখ প্রমূখ। এছাড়া ইউনিয়নের চিংড়া,কদমতলা ও পশ্চিমপাড়া চৌরাস্তা মোড়েও অনুরুপ প্রতি বাদ সভা করা হয়েছে।
যশোর বড় বাজারে নকল ও নিন্মমানের রং বিক্রির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হুমকীর ঘটনায় থানায় সাধারণ ডাইরী
যশোর অফিস
নকল ও নিন্মমানে মাল বিক্রির প্রতিবাদ জানাতে গিয়ে যশোর শহরের বড় বাজার ভূজাপট্টি সঞ্জয় ষ্টোরের মালিক সঞ্জয় কুমার সাহাকে প্রাণনাশের হুমকী দিয়েছে অসাধূ ব্যবসায়ী ভরত। শুধু প্রাণ নাশের হুমকী নয় তার পাশাপাশি খুন জখমসহ মিথ্যা মামলা করাসহ বড় ধরনের ক্ষতি করার আশংকা প্রকাশ করেছেন সঞ্জয় কুমার সাহা। তিনি ভয়ে জীবন আশংকার জন্য কোতয়ালি মডেল থানায় নকল ও অসাধু ব্যবসায়ী ভরতের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছে। কোতয়ালি মডেল থানার সাধারণ ডাইরী নং ১৪১৯ তারিখঃ ২২/০৩/২১ ইং।
সঞ্জয় কুমার সাহা তার সাধারণ ডাইরীতে বলেছেন, ভরত যশোর শহরের বেজপাড়া মেইন রোড প্রিন্স এর বাড়িতে ভাড়াটিয়া ও শহরের হাটখোলা রোড যশোর ট্রেডিং এর প্রোপ্রাইটর। সঞ্জল কুমার সাহা ভরতের যশোর ট্রেডিং দোকান হতে মুদি মনোহরীসহ যাবতীয় নির্মাণ সামগ্রী যথা পেইন্ট বা রং ক্রয় করে থাকেন। গত ৮ মার্চ বিকেল সাড়ে ৪ টায় ভরতের দোকান হতে নগদ ৫৭ হাজার টাকা মূল্যে বিভিন্ন ব্রান্ডের রং তথা পেইন্ট ক্রয় করে। পরে উক্ত ক্রয় করা পেইন্ট ক্রেতা রাব্বি ও সুবলের নিকট বিক্রি করে। গত ২০ মার্চ দুপুর দেড়টায় ক্রেতা দু’জন এসে সঞ্জয় ষ্টোরে এসে জানায় রং তথা পেইন্ট ভাল না। নিম্মমানের ও নকল বলে জিজ্ঞাসাবাদ করলে সঞ্জল কুমার সাহা কেন নকল ও নিম্মমানের দেওয়া হয়েছে ভরতের দোকানে গিয়ে জানতে চান। ২১ মার্চ দুপুর আড়াইটার সময় ভরতের দোকানে দিয়ে নকল ও নিন্মমানের কথা বললে ভরত সঞ্জয় কুমার সাহাকে রাব্বি ও সুবলের সামনে খারাপ আচারণ ও গালিগালাজ শুরু করে। গালি গালাজ করতে নিষেধ করলে তর্ক বিতর্কের এক পর্যায় সঞ্জয় সুমার সাহাকে ভরত খুন জখমের হুমকী দেয়। এ সময় সঞ্জয় কুমার সাহাকে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে। সঞ্জয় কুমার সাহার ডাক চিৎকারে বিভিন্ন লোকজন এগিয়ে এসে ভরতের আক্রমনের হাত থেকে রক্ষা করে। বর্তমানে সঞ্জয় কুমার সাহা ভরতের আক্রমের হাত থেকে রক্ষার জন্য কোতয়ালি মডেল থানায় আশ্রয় নিয়ে সাধারণ ডাইরী করেছেন।
যশোরে বিদেশী ওয়ান স্যুটারগানসহ যুবক গ্রেফতার পুলিশের হাতে
যশোর অফিস
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া রায়পাড়াস্থ সার গোডাউনের দক্ষিন কোন এলাকা থেকে বিদেশী তৈরী ওয়ান স্যুটারগানসহ বাধন আহম্মেদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ার কবির আহম্মেদের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, সোমবার ২২ মার্চ রাত সোয়া ১১ টায় চাঁচড়া রেলগেটে অবস্থানকালে গোপন সূত্রে খবর পায় শংকরপুর জমাদ্দার পাড়ায় বাধন আহম্মেদ এর বসত বাড়িতে আসন্ন ৩১ মার্চ যশোর সদর পৌরসভা নির্বাচনে কোন এক পক্ষের হয়ে সহিংসতা করার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য সহ একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টায় উক্ত বাড়িতে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাধন আহম্মেদ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে পুলিশের কাছে স্বীকার করে তার কাছে ওয়ান স্যুটারগান রয়েছে। বাধন আহম্মেদের স্বীকারোক্তি মোতাবেক চাঁচড়া রায়পাড়াস্থ সার গোডাউনের দক্ষিণ কোনে পাকা রাস্তা সংলগ্ন ড্রেনের পাশ মাটির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখ বিদেশী ওয়ান স্যুটারগান বের করে দেয়। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। গ্রেফতারকৃত আসামী বাধন আহম্মেদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা রয়েছে বলে থানার রেকর্ড যাচাই করে নিশ্চিত হন পুলিশ। মঙ্গলবার ২৩ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।
যশোরে বিদেশি অস্ত্র গুলিসহ সন্ত্রাসী আটক
যশোর অফিস
যশোর পৌর নির্বাচনকে সামনে রেখে শহরে বাড়তি নিরাপত্তা জোরদার করতে জেলা গোয়েন্দা শাখা বিদেশি অস্ত্র গুলিসহ মাসুদ রানা (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরতলীর বিরামপুর থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শ্যলক মহিদুলের বাড়ির আমগাছের গোড়া থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। মাসুদ রানা যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামেরসামছুল হকের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযানে শহরতলীর বিরামপুর এলাকা থেকে সোমবার রাত সাড়ে আটটার দিকে মাসুদ রানা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার শ্যালক মহিদুল জেলে থাকায় একটি বিদেশি পিস্তল মাসুদ রানার নিকট রেখে দেয়৷ ওই পিস্তলটি সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মাসুদ রানার শ্যালক মহিদুলের বাড়ির পাশের আম গাছের গোড়া থেকে উদ্ধার করা হয়। এসংক্রান্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
যবিপ্রবির সিএসইর সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা সমাপ্ত
যশোর অফিস
‘ডিডস’, ‘ম্যালওয়ার’ এবং ‘ওয়েব অ্যাপ্লিকেশন’ দিয়ে সাইবার আক্রমনের ধরন, কার্যপরিধি, ক্ষতিকারক দিকসমূহ এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। গত ২০ মার্চ যশোরের শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলন কক্ষে ‘সাইবার সিকিউরিটি ফর নেটওয়ার্কিং প্রফেশনালস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ট্রান্স ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্কের ইউরোপীয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সিইডিটি প্রকল্পের আইসিটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, প্রভাষক মুস্তাফিজুর রহমান আকন্দ, মুস্তাইন বিল্লাহ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় নেটওয়ার্ক পেশাজীবীদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন সাইবার সিকিউরিটিতে দক্ষ বিশেষজ্ঞগণ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিডিরেনসহ বাংলাদেশের ২৫টি বিশ^বিদ্যালয় প্রায় ৩২ জন নেটওয়ার্ক পেশাজীবী অংশ গ্রহণ করেন।
খুলনায় বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী
তথ্য বিবরণী
পাঁচ দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী মঙ্গলবার রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি বলেন, পিঠা-পার্বন বাঙ্গালির ঐতিহ্য। বাঙ্গালিরা চিরকালই অতিথি পরায়ণ। ঐতিহ্যবাহী পিঠাপুলি আমাদের দেশের সংস্কৃতির একটি বড় অংশ। দেশে প্রায় দেড়শ রকমের পিঠা তৈরি হয়। পিঠা উৎসব আমাদের ঐতিহ্যর সাথে মিশে আছে। এই দেশীয় পিঠা ধরে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। স্বাগত জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব শামীমা সুলতানা শীল্ ুএবং ধন্যবাদ জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হাসেন মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
খুলনা জেলা আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলামার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের মোল্লা (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ — রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ সকল নেতৃবৃন্দ। খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এক শোক বার্তায় এ তথ্য জানান।
সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করবো: জেলা প্রশাসক ঝিনাইদহ
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান কালীগঞ্জের উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,মিডিয়াকর্মি, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান পরিষদের সাধারন স¤পাদক আয়ুব হোসেন, চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আতিকুজ্জামান প্রমূখ। স্থানীয় বক্তারা সকলেই এক নজরে কালীগঞ্জের সকল অর্জন ও স্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সাথে সাথে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জেলার অভিভাবক হিসেবে নবাগত জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে ঝিনাইদহের মানুষের গৌরব উজ্জ¦ল ইতিহাস রয়েছে। জেলার মধ্যে ফুল ও ফসলে ভরা কালীগঞ্জ উপজেলা। এখানে রয়েছে নানা প্রতœতত্ব সম্পদ, সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। সকলেই দেশের বড় বড় বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এসেছি। এরপর সেবার মন নিয়েই কর্মজীবনে এসেছি। বর্তমান সরকার দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। সাধারন জনগন আমাদের বিভিন্ন দপ্তরে আসবেন। চাহিদার তুলনায় দেশে সম্পদের স্বল্পতা রয়েছে। তারপরও সীমাবদ্ধ সম্পদ দিয়েই সকলকে খুশি করতে হবে। সাধারন মানুষ কেউ খালি হাতে ফিরে গেলেও তাদের সাথে আমরা ভালো আচরন করবো। কাজ করে না দিতে পারলেও কেউ যেন কষ্ট নিয়ে বাড়ি ফিরে না যায়। আমি শুনেছি বিদায়ী জেলা প্রশাসক মহোদ্বয় অনেক সুনাম করেছেন। আমিও চেষ্টা করবো তার মত সেবা দিতে। তিনি আরও বলেন, কে বড় আর কে ছোট কর্মকর্তা এটা ভেবে গর্ব করবেন না। সকলেই সকলের প্রতি সহনশীল মনোভাব নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। নবাগত এই জেলা প্রশাসক আরও বলেন প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে থাকবো। সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করবো।
খুলনায় তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’র প্রদর্শনী
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৫ ও ২৬ মার্চ খুলনা শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল পরিচালিত “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর সময় বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টা। দর্শনমূল্য ১০০ টাকা। প্রদর্শনী ভেন্যু থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
খুলনা অঞ্চলের ভাগ্যতাড়িত এক বামপন্থী নেতা এবং ওঁর সময় ও যুগকে নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনী। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
ওড়াকান্দিতে মোদিকে বরণের সকল প্রস্তুতি সম্পন্ন
খুলনাঞ্চল রিপোর্ট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ ও ২৭ মার্চ দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে। তার সফরকে কেন্দ্র করে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখন চলছে নিরাপত্তা মহড়া।
ভারতের প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মতুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মোদিকে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে বরণ করে নেবেন মতুয়ারা। এ লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ সকাল ১০ট া ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ ও গাছের চারা রোপণ করবেন। এরপর বেলা ১১ টা ৩৫ মিনিটে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি হরি মন্দিরে পুজা ও মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
এ উপলক্ষে ওড়াকান্দিতে তৈরি হয়েছে চারটি পৃথক হেলিপ্যাড। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট। ঘরবাড়িতে চলছে রং-চুনকাম ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঠাকুর বাড়িতে শ্রম দিচ্ছেন মতুয়া ভক্তরা।
কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান জানান, ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড, ঠাকুরবাড়ির অভ্যন্তরে ৫ শ’ মিটার এইচবিবি সড়ক, ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত ৮ কিলোমিটারের বেশি পাকা সড়ক সংস্কার করা হয়েছে। এ ছাড়া তিলছড়া রাহুথড় সড়ক থেকে ঠাকুরবাড়ি প্রবেশের জন্য ৬শ’ মিটার পাকা সড়ক সংস্কারের কাজ চলছে।
ঠাকুরবাড়ির অন্যতম সেবায়েত পদ্মনাভ ঠাকুর বলেন, নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা আয়োজন শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আসবেন। সেখানে পূজা শেষে মন্দিরের সামনেই ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ ও কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানান, নরেন্দ্র মোদিকে যথাযথ সম্মানের সঙ্গে বরণ করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। একজন গুরুত্বপূর্ণ অতিথিকে বরণ করার জন্য তারা সাধ্যমতো সকল প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আমাদের এই ঠাকুরবাড়িতে আসছেন, এটা শুধু ঠাকুরবাড়ির গর্বের বিষয় নয়, সকল মতুয়ার কাছে গর্বের বিষয়। তিনি এলে আমরা হিন্দুধর্মীয় মতে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে তাঁকে স্বাগত জানানোর সব আয়োজনই রেখেছি।’
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, নিরাপত্তা জন্য সকল প্রস্তুতি রয়েছে। ওই এলাকায় পুলিশি নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে।
কাশিয়ানীর ইউএনও রথীন্দ্রনাথ রায় বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়াকান্দি ভ্রমণের কর্মসূচি পেয়েছি। তাঁর ভ্রমণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে’।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, বিদেশি ভিভিআইপির জন্য যে ধরণের প্রস্তুতি থাকা প্রয়োজন, তা নেয়া হয়েছে’।
স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামে সোমবার (২২ মার্চ) মৌসুমী খাতুন (২৪) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী খায়রুল মোল্যা ওরফে মানোর বিরুদ্ধে। নিহত মৌসুমী যশোর সদর উপজেলার উত্তর নলিতাদহ গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। পুলিশ মঙ্গলবার (২৩ মার্চ) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের শাহাদাত মোল্যার ছেলে খায়রুল মোল্যা ওরফে মানোর সঙ্গে যশোর সদর উপজেলার উত্তর নলিতাদহ গ্রামের মোতালেব মিয়ার মেয়ে মোসা. মৌসুমী খাতুনের বিয়ে হয় প্রায় ৮ বছর আগে। বিয়ের পর তাদের ঘরে মারিয়া (৭) ও চাঁদনী (৮ মাস) নামে দুই কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো।
মৌসুমী খাতুনের পিতা মোতালেব মিয়া জানান, আমার চার মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মৌসুমী সোমবার রাত প্রায় ১১টায় বাঁচানোর আকুতি জানায়। তখন আমি তাকে নানা কথা বলে সান্ত¡না দেই। পরে মঙ্গলবার সকালে খবর পাই মেয়ে মারা গেছে। খবর পেয়ে দ্রুত সীমাখালী জামাইয়ের বাড়িতে এসে দেখি মেয়ের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। কান দিয়ে রক্ত পড়ছে। স্থানীয় কয়েকজন আমাকে জানায়, স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করায় আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে গলায় রশি ঝুলিয়ে পালিয়ে যায় জামাই। আমি এর বিচার চাই।’
গৃহবধূর ফুফাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, খায়রুল মোল্যা ওরফে মানো নেশাগ্রস্ত ও জুয়াখেলায় আসক্ত ছিল। আমার বোন এসবের প্রতিবাদ করলে তাকে প্রায়ই মারপিট করতো সে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
১০০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ১০০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। করোনার প্রকোপ বৃদ্ধির কারণে জেলা প্রশাসক মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তি জারি করে এ আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় করোনা বিস্তার রোধে সকল প্রকার বিবাহ ও সামাজিক অনুষ্ঠান, সভা,সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি ব্যক্তির গণজমায়েত নিষিদ্ধ করা হলো। উল্লেখ্য, মাগুরায় ফেব্রুয়ারি মাসে করোনার প্রকোপ একবারে কমে গেলেও মার্চ মাস থেকে অব্যাহতভাবে তা বাড়তে শুরু করে।
নড়াইলে সেতু ধসে যান চলাচল বন্ধ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের তুলারামপুরে সেতু ধসে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ওই সেতু দিয়ে পাথর বোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় মাঝখানের কিছু অংশ ধসে পড়ে। এতে করে সেতুর দুই পাশের অসংখ্য্য বাস-ট্রাক আটকা পড়ে।
স্থানীয়রা জানান, নড়াইল-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করে। মঙ্গলবার পাথর বোঝাই সেতু অতিক্রম করার সময় কিছু অংশ ধসে পড়ে। এতে সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তির শিকার হন। পরে তারা রুট পরিবর্তন করে অন্য পথ দিয়ে গন্তব্যে পৌঁছে। নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আশরাফুজ্জমান বলেন, ‘খবর পেয়ে সেতু পরিদর্শন করে আপাতত স্টিলের পাটাতন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুরনো সেতুর পাশে একটি নতুন সেতুর কাজ প্রায় শেষের দিকে। এটি দুই-তিন মাসের মধ্যে চালু হলে যানবাহন চলাচলের সমস্যা দূর হবে।’
কলেজছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভায় বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেছে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা (৩২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ওই দিন বিকালে অভিযুক্ত শিক্ষক রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত মনিরুজ্জামান শেখের ছেলে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানার বাড়িতে প্রতিবেশী এক কলেজছাত্রী (১৭) প্রতিদিনের মতো গত বছর ১৪ আক্টোবর প্রাইভেট পড়তে যায়। ওই দিন শিক্ষকের বাড়ী ফাকা থাকায় শিক্ষক ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রাখে।
লম্পট শিক্ষক ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণের গহনা বিক্রি করে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়।
এ দিকে পারিবারিক সম্মতিতে পার্শ্ববর্তী ধোপাদাহ গ্রামে এক ছেলের সঙ্গে গত রোববার ওই ছাত্রীর বিয়ের দিন ঠিক হয়। এর এক দিন আগে অভিযুক্ত গৃহশিক্ষক রানা পাত্রপক্ষের বাড়িতে গিয়ে ধর্ষণের ভিডিও দেখায়। এক পর্যায় তাদের বিয়ে ভেঙ্গে গেলে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানাই।
সোমবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলাম সোমবার রানাকে আটক করে এবং তার কাছে থাকা ধর্ষণের ভিডিওসহ মোবাইল ফোন উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার বিকালে অভিযুক্ত আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।একই আদালতে সন্ধ্যায় ভিকটিম কলেজছাত্রীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
১০১ কিলোমিটার খালি পায়ে হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে
যশোর অফিস
১০১ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে রোববার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর শহরের অর্নাসপড়ুয়া অহিদুল ইসলাম। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেন তিনি। এ স্বপ্নই উৎসাহ জুগিয়েছে পথে নামতে। স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে আসতে হবে তরুণদের।
আর তাই তরুণসমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও অবদানের কথা পৌঁছে দিতে অন্যরকম এ পথযাত্রা করেছেন তিনি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন ১৭ মার্চ দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করেন। কাঁধে ছিল প্রয়োজনীয় পোশাক, শুকনা খাবারসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফুল, বঙ্গবন্ধুর বাণী সংবলিত মাথার ব্যান্ডকাপড় ও বাংলাদেশের জাতীয় পতাকা মিলে ১৫-২০ কেজি ওজনের বোঝা। যাত্রাপথে প্রতি কিলোমিটার শেষে একজনকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফুল, বঙ্গবন্ধুর বাণী সংবলিত মাথার ব্যান্ডকাপড় ও জাতীয় পতাকা বিতরণ করেছেন তিনি। অহিদুল ইসলাম যশোর শহরের খড়কি পীরবাড়ি এলাকার সকিনা খাতুন ও মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র। এ ছাড়া যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ক্রিয়েটিভ লার্নিং ফাউন্ডেশনের (এসিএল) সদস্য। নিম্নবিত্ত সংসারের সন্তান অহিদুলকে চলতে হয় টিউশনি করে। সেইসঙ্গে কাজ করছেন হতদরিদ্র শিশুদের নিয়ে। কাজ করছেন সমাজের পিছিয়ে-পড়া সব বয়সি মানুষের জন্য। পাশাপাশি শিশুদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে এসব সামাজিক কাজ করে চলেছেন বছরের পর বছর। এ কারণেই এলাকায় নজরে এসেছেন তিনি। তাকে কেউ কেউ সাধুবাদ জানালেও বিভিন্ন সময় শুনতে হয় কটাক্ষ। সহ্য করতে হয় অপমান। তারপরও থেমে নেই তিনি।
অহিদুল ইসলাম বলেন, আমার ২ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান। নিজের চেষ্টায় লেখাপড়া চালিয়ে গেছি। দেশের মানুষের জন্য কিছু করার স্বপ্নপূরণের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এসিএল-এর মাধ্যমে।
তিনি জানান, বুকভরা স্বপ্ন নিয়েই টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হন। কিন্তু পথচলা সহজ হয়নি। কেননা, হেঁটে হেঁটে পথ পেরোলেও খাবার বা রাতযাপনের জন্য অর্থ প্রয়োজন। এ অর্থ তার ছিল না। তাই টিউশনির জমানো ও বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া টাকাই ছিল ভরসা। যশোর থেকে নড়াইল। নড়াইল থেকে খুলনা। এভাবে একে একে ২০ উপজেলা হেঁটে পা রেখেছেন বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়ায়।
তিনি বলেন, গড়ে প্রতিদিন হেঁটেছি ২৫-৩০ কিলোমিটার। দীর্ঘপথ পেরিয়ে স্বাস্থ্য যতটা-না খারাপ হয়েছে, তার চেয়ে খারাপ দশা পকেটের। দিনের বেলায় হাঁটতাম। রাতে ঘুমাতাম মার্কেট-মসজিদ বা ইউনিয়ন পরিষদে। হাঁটতে হাঁটতে একসময় পা ব্যথা করলেও মনের জোরে এগিয়ে গেছি। এ যাত্রায় পাশে দাঁড়িয়েছেন আমার কিছু বন্ধু ও আমার সংগঠনের সদস্যরা। এ ছাড়া আমার সংগঠন এসিএলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এএফএম আনজির, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন ও সাংবাদিক এসএফ আরিফুজ্জামানসহ পদযাত্রায় বিভিন্ন স্তরের মানুষকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা না-পেলে হয়তো পা বাড়াতে সাহস পেতাম না। ভবিষ্যতে ইচ্ছা আছে বঙ্গবন্ধুর বাণী নিয়ে বাংলাদেশের ৬৪ জেলাতেই যাত্রা করার।
এএফএম আনজির বলেন, প্রায় চার দিনের এ যাত্রা তার যেমন কষ্টের ছিল তেমনি আনন্দদায়ক ও শিক্ষণীয় ছিল। ইচ্ছা থাকলে সফল হওয়া যায়-সেটা মানুষকে বুঝিয়েছেন অহিদুল।
বাগেরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরখাস্ত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক বলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
তবে কি ধরণের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে এ বিষয়টি স্পষ্ট করেননি কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক।
রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদককে লাঞ্ছিত করায় অভিযোগ দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ কে ২১ মার্চ দুপুরে টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ কতৃক লাঞ্ছিত করার ঘটনায় রূপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছন। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সারমিন সালাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ, অধ্যক্ষ ফ.ম.সালাম, এ্যাডঃ ফরিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, ক্লাবের উপদেষ্টা শিক্ষক বাকির হোসেন বাকু, ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,সিনিয়র সহ সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ সভাপতি এম মুরশিদ আলী, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান অহিদ, কোষাধ্যক্ষ ফ.ম. আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য নূর ইসলাম, আনিচুর রহমান,এইচ এম রোকন, শাহরিয়ার হোসেন মানিক, নাসির উদ্দীন, মিলন সাহা প্রমূখ। এঘটনায় আঃ মজিদ বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন কিডনীর সমস্যায় ভূগে গতকাল মঙ্গলবার সকাল ৭ টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আরাজি সাজিয়াড়া গ্রামের ময়না বেগম (৪২)। খবর পেয়েই মরহুমার বাড়িতে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। জোহরবাদ অনুষ্ঠিত নামাজে জানাজায় এবং সরকারি গোরস্থানে দাফনে অংশ নেন। মির্জাপুর উত্তর মাথার গাছ তলায় বার্ষিক পূজা ও অন্ন প্রদান অসুষ্ঠানে অংশ নেন সন্ধ্যায়। রাতে খলশী খানবাড়ি মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে দক্ষিন ডুমুরিয়া সবুজবাগ আব্দুল লতিফের ছেলে ইকবাল হোসেনের বিবাহের বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত গোলনা গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের সাখে কুশল বিনিময় করেন । এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোহরাব শেখ, সাঈদ ফকির, অনিমেষ মন্ডল, শেখ রিজাউল ইসলাম, নাসির গাজী,প্রভাষ রাহা, জোনাব আলী ঢালী, শেখ আজমত হোসেন, প্রদীপ মন্ডল, আশিষ মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, নজরুল ইসলাম, নাজমুল মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, এস কে বাপ্পি, বাধঁন মন্ডল, আব্দুল্লাহ মোড়ল, প্রমুখ।
জেলা জাসদ-এর আহ্বায়কের সহধর্মিনীর যুথি’র সুস্থতা কামনায়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলÑবাংলাদেশ জাসদ, খুলনা জেলা শাখার আহ্বায়ক কাজী হাসনাত হোসেন কমিটের সহধর্মিনী মোসাঃ জাহানারা যুথি কলেরা সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মিরেরডাঙ্গা সংক্রমক হাসপাতালে ভর্তি রয়েছে। বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন আজ তাকে দেখতে যান। তিনি কিছু সময় যুথির শয্যা পাশে অবস্থান করে এবং কাজী হাসনাত হোসেন কমিটির সাথে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময়ে তার সঙ্গে ছিলেনÑজাতীয় যুবজোট খুলনা মহানগর সভাপতি মোঃ মাসুদ রানা, খানজাহান আলী থানা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ছাত্র নেতা মোঃ হাসান।
অপরদিকে মোসাঃ জাহানারা যুথি’র সুস্থতা কামনা করেন বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন, খানজাহান আলী থানা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রকিবুল মোল্লা, জাতীয় যুব জোট খুলনা মহানগর সভাপতি মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকবর শেখ, সদর থানা সভাপতি মোঃ নাদিম, খালিশপুর থানা সভাপতি মোঃ রানা, যুবনেতা মোঃ আব্দুল রমীদ ভোলা, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হাসান, ছাত্রলীগ-বিসিএল খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, দপ্তর সম্পাদক অশ্বিন কুমার, সামজসেবা সম্পাদক জিসান, স্কুল সম্পাদক মোঃ ফরিদ প্রমুখ।
দাকোপে মাছ উৎপাদনকারীদের নিয়ে এসডিএফ‘র মতবিনিময়
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহযোগিতায় ৩নম্বর চালনা ক্লাস্টারের আনন্দনগর ও খাটাইল পূর্বপাড়া নূতন জীবন মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাটাইল পূর্বপাড়া গ্রাম সমিতি প্রাঙ্গনে উপজেলা সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন এসডিএফ‘র জেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন, এসডিএফ‘র প্রধান কার্যালয়ের নিরীক্ষক মোঃ মিজানুর রহমান, লাইভলিহুড‘র জেলা কর্মকর্তা আঃ ওয়াহাব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ৩নম্বর চালনা ক্লাস্টার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও চালনা নূতন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটির সভাপতি রাঁধা সানা। সভা শেষে অতিথি বৃন্দ উৎপাদনকারী দলের মাছের ঘের, গরুর খামার ও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ পরিদর্শন করেন।
মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামা লিটন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাসান আলী,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,সাবেক পৌর মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন,নারী নির্যাতন,বাল্যবিবাহ,ইভটিজিং কারীদের কোন রক্ষা নেই। এই সামাজিক ব্যাধি হতে রক্ষা পেতে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন,জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যানদের এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনসাধারণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানীর শিকার না হয়,সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক উপজেলার ফতেপুর ইউনিয়নের মুজিব পল্লীতে ভূমিহীনদের মাঝে সরকারি ঘরের চাবি হস্তান্তর করেন।
আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা (সমন্বয়) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমবায় অফিসার কারিমুল হক, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, স ম সেলিম রেজা মিলন, আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, প্রভাষক ম মোনায়েম হোসেন, দিপঙ্কর কুমার সরকার দিপ, আঃ আলিম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, আম্ফানে ক্ষতিগ্রস্থ বাঁধও সড়কের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে ৩ দিন বন্ধ থাকার পর আবার করোনা টিকা শুরু
আশাশুনি প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে করোনা টিকা স্টক শেষ হয়ে যাওয়ায় আশাশুনিতে ৩ দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ মার্চ) থেকে আবার টিকা প্রদান শুরু হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে টিকা প্রদান কার্যক্রম চলছিল। গত শনিবার (২০ মার্চ) স্টক শেষ হয়ে যাওয়ায় রবিবার থেকে আশাশুনিতে টিকা দান কার্যক্রম স্থগিত করা হয়েছিল। ৩ দিন বন্ধ থাকার পর পুনরায় টিকা এসে পৌছানোয় বুধবার (২৪ মার্চ) সকাল ৯.০০ টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হচ্ছে। ৪০ + বয়সীদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড- ১৯ ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার রেজিষ্ট্রেশন করে নিয়ম মোতাবেক স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।
আশাশুনিতে প্রতিপক্ষের হুংকারে স্ট্রোক আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখলে বাধা দেওয়ায় মারমুখো হুয়কারে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন দাশ (৭৮) হার্ট এ্যাটাকে মারা গেছেন। সোমবার (২২ মার্চ) সকাল ১০.৩০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মৃত্যুর জন্য দখলবাজ প্রতিপক্ষকে অভিযুক্ত করেছেন।
মৃত বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জানান, বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের মৃত রূপচাঁদ দাশের পুত্র বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন দাশ ঘটনার সময় বাড়িতে ছিলেন। এসময় স্থানীয় অনাঙ্গ কুমারের নির্দেশে মৃত সাধু চরণ দাশের পুত্র দিনু দাশ ও মিলন দাশ বহিরাগত লাঠিয়াল মাইনুল ও বারীসহ বেশ কিছু লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের জমির মধ্যে গোয়াল ঘর পাকা গাথনির জন্য কাজ শুরু করে। মুক্তিযোদ্ধার পুত্র বাবু রাম বাধা দিতে গেলে গালিগালজ ও মারপিটে হুমকী দিয়ে গর্জে ওঠে। এসময় মুক্তিযোদ্ধা আনন্দ মোহন বেরিয়ে আসলে আরো উচ্চকণ্ঠে গর্জে উঠে দখলকারীরা মারমুখো হয়ে ওঠে। ভীতসন্ত্রস্থ মুক্তিযোদ্ধা ভয়ে কম্পন রত অবস্থায় অন্য ছেলে ও লোকজনকে ডাকতে বাড়ির বাইরে যেয়ে হার্ট এ্যাপাকে মুহুর্তের মধ্যে মৃত্যুকোলে ঢলে পড়েন। বাবু রাম জানান, ঘটনার সময় তিনি মোবাইলে অনাঙ্গের সাথে কথা বললে তিনি ঘরবাধা ও জবর দখলের জন্য লোক পাঠানোর কথা স্বীকার করেন। মুক্তিযোদ্ধার মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠানে গার্ড অব অনারের সময় মুক্তিযোদ্ধার সন্তানেরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এসআই মামুনসহ উপস্থিত সকলের কাছে তাদের পিতাকে দখলকারীরা মৃত্যুর পথে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন। এব্যাপারে অভিযুক্তদের মধ্যে অনাঙ্গ কুমাদের সাথে মোবাইলে কথা হলে তিনি ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না বা কিছুই জানেননা বলে দাবী করেন।
আশাশুনিতে আম্ফানে ক্ষতিগ্রস্থ ২২৫ ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায় সচল হয়েছেন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুপার সাইক্লোন আম্ফান ও করোনার প্রভাবে ব্যবসায়িক মন্দা ও কাজ কাম বঞ্চিত ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার সচল হয়ে উঠেছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য গরীব শ্রেণির স্বল্প আয়ের মানুষ আম্ফানের তান্ডবে ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে ছিলেন। তারা প্রয়োজনীয় আয় বঞ্চিত থাকায় এবং ছোট ব্যবসায়ীরা বেঁচাকেনা কমে যাওয়ায় লাভ না পেয়ে চরম বিপদাপন্ন হয়ে পড়েছিলেন। এমনকি পুঁজি ভাঙ্গতে শুরু করায় ব্যবসা নষ্ট হচ্ছিল এবং কর্ম না থাকায় খাদ্য, চিকিৎসা সংকটে পড়েন। উপজেলার এমন অসংখ্য পরিবারের মধ্যে ২২৫ টি পরিবারকে চিহ্নিত করে নারীর জীবিকায়নের জন্য পরিকল্পনা গ্রহন করে উত্তরণ। উত্তরণ এর অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় উক্ত ২২৫ টি পরিবারের মাঝে গত ৮, ৯, ২৩, ২৪ ও ২৫ ফেব্রয়ারী নারীর জীবীকায়নের জন্য প্রত্যেক পরিবারকে ৭০০০ টাকা করে (অফেরতযোগ্য) ১৫.৭৫.০০০ টাকা মোবাইল বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগী সংস্থা বেসরকারী সংস্থা উত্তরণ এর অপ্রতিরোধ্য প্রকল্প সঠিক ভাবে বিতরন কাজ সম্পন্ন করে। পরিবারগুলো সহায়তা পেয়ে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায় টাকা বিনিয়োগ করে স্বল্প সময়ে ব্যবসাকে গতিশীল করতে সক্ষম হয়েছে। নারীরা নিজেকে ব্যবসার কাজে লাগিয়ে নিজের হাতে অর্থ রাখায় ও সংসারে নিজের সম্পৃক্ততা অটুট করায় পরিবারে ও সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। পরিমানে সামান্য হলেও দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য নারীর জীবীকায়নে এই টাকা বিশেষ গুরুত্ব বহন করেছে।
বড়দলে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি সংরক্ষণে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের বিভিন্ন স্তারের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি সম্পর্কে মানুষকে সচেতন করতে বড়দল ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এস এম শরিফ কাজ করছেন। এরই অংশ হিসাবে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর মাধ্যমে সাধারণ মানুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৪০০ পিচ মাস্ক বিতরণ করেন। সাথে সাথে মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, যতদূর সম্ভব সমাগম এড়িয়ে চলার জন্য উপদেশ প্রদান করা হয়।
আশাশুনিতে পাঙ্গাস কার্প পোনা অবমুক্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় বিভিন্ন প্রদর্শনী খামারে পাঙ্গাস কার্প পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ পোনা অবমুক্ত করা হয়।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), (২য় সংশোধিত) এর আওতায় পাঙ্গাস কার্প মিশ্র চাষ আরডির প্রদর্শনী খামারে মাছের পোনা অবমুক্ত করেন, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী লিটু ঘোষ এবং স্থানীয় প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে আনন্দ র্যালী করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান পালনের সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দেশে আসা বিশ্বনেতাদের শুভেচ্ছা জানান।
ঝিনাইদহে কৃষকদের মাঝে ভতুর্কি মুল্যের রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি-
কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ঝিনাইদহে কৃষকদের মাঝে অর্ধেক ভর্তুকিমুল্যের রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেশিন হস্তান্তর করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমদাদুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার খাইরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের কর্মকর্তারা জানান, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ৫০ ভাগ উন্নয়ন সহায়তার মাধ্যমে সদর উপজেলার ১১ জন কৃষককে রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। এতে কম সময়ের মধ্যে কৃষক ধানসহ অন্যান্য ফসল কর্তন ও মাড়াই করতে পারবে।
ঝিনাইদহে অতি দরিদ্র দলিত জনগোষ্ঠীর অবস্থান এবং আমাদের করনীয় বিষয়ক সংলাপ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে অতি দরিদ্র দলিত জনগোষ্ঠীর অবস্থান এবং আমাদের করনীয় জেলা পর্যায়ে করোনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এইড ফাউন্ডেশন মিলনায়তনে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা শারি, সিডো ও বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস মিডিয়া ডিফেল্ডার ফোরাম এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারী নুরুন্নাহার মহিলা কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবোধানে ছিলেন বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস মিডিয়া ডিফেল্ডারের সদস্য ও সিডোর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শারির এ্যাডভোকেসি সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু।
এসময় বক্তারা, ঋষি ও হরিজন কলোনীগুলোতে মাতৃত্বকালীন ভাতা বরাদ্ধ, সরকারী পুষ্টি প্রকল্প চালু, বিকল্প পেশার সাথে জড়িত হওয়ার জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করারসহ নানাবিধি প্রস্তাবনা তুলে ধরেন।
ফুলতলায় মাস্ক ব্যবহার না করায় ১১ ব্যক্তির জরিমানা
ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলার নতুনহাট হাসপাতাল এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১১ ব্যক্তিকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় তিনি সংক্রমন প্রতিরোধ আইনে ৭টি মামলায় অভিযুক্ত ১১ ব্যক্তিদের মধ্যে পুতুলগংকে ৪’শ টাকা, সুমন শেখকে ২’শ টাকা, আলতাপ হোসেনকে ৫’শ টাকা, আঃ কাদেরকে ২’শ টাকা, ওবায়দুল্লাহকে ৩’শ টাকা, আতিয়ারগংকে ৬শ’ টাকা এবং কামরুল হোসেনকে ৫’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অন্যান্যের উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, পেশকার খান পান্না মিয়া।
ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা
ফুলতলা প্রতিনিধি
আগামী ২৭ ও ২৮ মার্চ দু’দিন ব্যাপী উন্নয়ন মেলার এক প্রস্তুতি সভা ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়ন মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কালেম প্রমুখ।










































