করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিতে আজ খুলনা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
নগরীর ডাকবাংলা, সার্কিট হাউজ মোড়, শিববাড়ি, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউমার্কেট, খালিশপুর ও দৌলতপুরসহ বিভন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টে একশত ১৭টি মামলায় ৫০ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।
এসময় জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচার চালানো হয়।
এসময় জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। খুলনা জেলার উপজেলাসমূহেও অনুরূপ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।











































