খুলনা বিশ্ববিদ্যালয় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষকবৃন্দ খুলনার দাকোপে লবণাক্ত জমিতে বিনাচাষে সূর্যমুখী ও গম ফসলের চাষাবাদ এবং সার ব্যবস্থাপনার উপর একটি গবেষণা পরিচালিত করছেন। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কএঋ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ (অঈওঅজ) এর আর্থিক সহযোগিতায় এই গবেষণা পরিচালিত হচ্ছে। আজ ২৩ মার্চ ২০২১ খ্রি. তারিখ মঙ্গলবার দাকোপ উপজেলার পানখালীতে এই গবেষণা প্রকল্পের প্রদর্শনী প্লটে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত এ মাঠ দিবসে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আলোচনা করেন খুুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোর্তজা নজরুল। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের প্রধান গবেষক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ এনামুল কবির। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কৃষক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, কৃষাণী গীতা বালা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সহ-গবেষক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা অঞ্চলের লবণাক্ত জমিতে কৃষকদের ধান চাষের পর যে সময়টা পাওয়া যায় সেটা কাজে লাগিয়ে বিনাচাষে সূর্যমুখী ও গম ফসল চাষাবাদ করা যাবে। পরিমিত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেই ধান তোলার পর দ্বিতীয় ফসলের চাষাবাদ করা সম্ভব। আগস্টের মাঝামাঝি ধান রোপণ করলে দ্বিতীয় ফসল চাষে সুবিধা পাওয়া পাবে। এর ফলে কৃষকরা অতিরিক্ত ফসল পাবেন। তাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে তা উপকারে আসবে। কর্মসংস্থান হবে, খাদ্য উৎপাদন বাড়বে এবং ভোজ্যতেল পাওয়া যাবে।

বক্তারা বলেন, এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য উপকূলীয় লবণাক্ত একফসলী এলাকায় অতিরিক্ত ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন। বক্তারা আরও বলেন, বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা বেড়েই চলেছে। এই চাহিদা মেটাতে খুলনা অঞ্চলের ফাঁকা জমিতে সূর্যমুখীর চাষ করে দেশকে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া সম্ভব।
এর আগে গবেষক ও অতিথিবৃন্দ বিনাচাষে সূর্যমুখী ও গম চাষাবাদের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ৯ টায় নিষ্প্রদীপ করণ (খুবির অদম্য বাংলায়)। ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে সকাল ৬-৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে, সকাল ৬-৪০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০ টায় ওয়েবিনারে আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা, এছাড়া আলোকসজ্জা (মেইনগেট থেকে হাদীচত্বরের রাস্তা পর্যন্ত, প্রশাসনিক ভবন ও অদম্য বাংলা)।
খুবির বিজিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ইমদাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকালে উপ-উপাচার্যের শোক
খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলামের স্ত্রী শামীমা নাসরীন সোমবার দিবাগত রাত ১টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খালিশপুরের দারুস সালাম জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।











































