Home আঞ্চলিক স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

18

যশোরের ঝিকরগাছায় স্ত্রীর লাঠির আঘাতে মুস্তাকিন হোসেন সুমন ( ২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকায় চিকৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মিনা খাতুনকে আটক করেছে পুলিশ।

নিহত সুমন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের দাউদ হোসেনের ছেলে। আটক মিনা খাতুন দুই সস্তানের জননী। তিনি একই উপজেলার ঘোড়াদহ গ্রামের নিহান শেখের মেয়ে।

নিহতের ভাতিজা ফিরোজ হোসেন জানান, গত ১৪ মার্চ দুপুরে মিনা খাতুনের ভাইবোন ও মা তাদের বাড়িতে বেড়াতে আসেন। এদিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনা তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করলে বুধবার তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সুমনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার স্ত্রী মিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় নারীরা তাকে ধরে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

নিহত সুমনের প্রতিবেশীরা জানায়, সুমন ও তার মা নাসিমাকে ইতোপূর্বে একাধিকবার মিনা মারপিট করেছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সুমন ও তার স্ত্রী’র মধ্যে প্রায়ই মারামারি হতো। গত ১৪ মার্চ দু’জনের মধ্যে মারামারি সময় লাঠির আঘাতে সুমন আহত হন।

তিনি বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবার পর সুমনের স্ত্রী মিনাকে আটক করা হয়েছে।

-যশোর অফিস