Home আঞ্চলিক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন (ভিডিও)

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন (ভিডিও)

6

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

সকাল সাড়ে ১০টায় প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম।

এর পরপরই প্রধামনন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাযাত করেন তারা।

পরে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্ণেল মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দলীয় প্রধান ও দলের পক্ষে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাজাহান খান এমপি, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম, শেখ হেলাল উদ্দন এমপি ও  শেখ সারহান নাসের তন্ময় এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিদেবন করে।

এর পরে বঙ্গবন্ধুর সমাধী কম্পপ্লেক্স এ আয়োজিত “বঙ্গবস্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন” এই পতিপাদ্যকে সামনের রেখে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী সকলকে মুজিববর্ষ ও শিশু দিবসের শুভেচ্ছা জানান।

-গোপালগঞ্জ প্রতিনিধি