Home আঞ্চলিক ফুলতলায় র‌্যাবের অভিযানে শিমুলসহ গ্রেফতার ৫ আসামী জেলহাজতে

ফুলতলায় র‌্যাবের অভিযানে শিমুলসহ গ্রেফতার ৫ আসামী জেলহাজতে

47

ফুলতলায় র‌্যাবের অভিযানে একটি দেশিয় তৈরী পিস্তল, ৪টি করে অত্যাধুনিক ধারালো চাকু ও ৩টি মোটরসাইকেলসহ গ্রেফতার ৫জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।  

রবিবার (১৪ মার্চ ) মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলিফ রহমান তাদের  জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামীরা হলেন ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের  মো. মিজানুর রহমানের ছেলে মো. শিমুল হাওলাদার (৩০), মাসুদ মহলদারের ছেলে হৃদয় মহলদার (১৯), মৃত. ফজলু গাজীর ছেলে বাদশা গাজী (২৩),  মো. মজিদ মহলদারের ছেলে মো. রুমান মহলদার (১৯) ও  মো. হাবিবুর রহমানের  ছেলে মো. রাসেল শেখ (৩০)। শিমুল হাওলাদার সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠু হত্যা মামলার আসামী।

মামলার বিবরণে জানা যায়, ১৩ মার্চ রাত পৌনে ১১টার দিকে ফুলতলা গাড়াখোলা স্কুল মাঠের সামনে অভিযান চালায় র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টাকালে আসামীদের আটক ও তাদের দেহ তল্লাসীকালে শিমুল হালাদারের কাছ থেকে দেশী তৈরী পিস্তল, হৃদয় মহলদার, বাদশা গাজী, রুমান মহলদার ও রাসেল শেখের কাছ থেকে একটি করে অত্যাধুনিক ধারালো চাকু উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি পালসার মটর সাইকেল, ১টি টিভিএস এবং ১টি ডিসকভার মটর সাইকেল জব্দ করা হয়। এঘটনায় র‌্যাব-৬ এর ডিএডি শেখ  মো. নুরুজ্জামান চানু তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ফুলতলা থানায় মামলা দায়ের করেন যার নং-৯।  শিমুল হাওলাদার গত ২০১৮ সালের ২৫ মে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলার আসামী।

– স্টাফ রিপোর্টার